খেলাধুলা

বিপিএলে শোকের ছায়া, হার্ট অ্যাটাকে প্রয়াত কোচ মাহবুব আলী জাকি

অনলাইন ডেস্ক

৭ মাস আগে


বিপিএলে শোকের ছায়া, হার্ট অ্যাটাকে প্রয়াত কোচ মাহবুব আলী জাকি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নেমে এসেছে গভীর শোক। শনিবার (২৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি। রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে ম্যাচ শুরুর মাত্র ২০ মিনিট আগে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

ম্যাচ-পূর্ব ওয়ার্ম আপ চলাকালে হঠাৎ মাঠেই লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। সঙ্গে সঙ্গে তাকে সিপিআর দেওয়া হয় এবং দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়। তবে জরুরি পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তিনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন।

এই আকস্মিক মৃত্যুর ঘটনায় পুরো স্টেডিয়ামজুড়ে নেমে আসে শোকের আবহ। ম্যাচ শেষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই মাহবুব আলী জাকির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে পরিবারের তত্ত্বাবধানে তার মরদেহ কুমিল্লায় নিজ গ্রামের বাড়ির উদ্দেশে পাঠানো হয়।

দেশের ক্রিকেটে মাহবুব আলী জাকির অবদান দীর্ঘদিনের ও গভীর। বিশেষ করে পেস বোলিং কোচ হিসেবে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় নাম। ২০২০ সালে শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবদের অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপজয়ী দলের পেস বোলিং কোচ হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। দেশের বহু তরুণ পেসারের বোলিং অ্যাকশন ও টেকনিক্যাল সমস্যার সমাধানে মাহবুব আলী জাকির অবদান ছিল অনস্বীকার্য।

বিপিএলের মাঠে হঠাৎ এমন এক হৃদয়বিদারক ঘটনায় ক্রিকেটাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। সতীর্থ কোচ, ক্রিকেটার ও বোর্ড কর্মকর্তারা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১৩ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

২১ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom