জাতীয়

বইমেলায় প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়: ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বইমেলায় প্রধানমন্ত্রীর গাড়ির সামনে দৌড়: ব্যাখ্যা দিলেন ছাত্রদল সভাপতি

ছবি: সংগৃহীত


অমর একুশে বইমেলা উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা একাডেমি প্রাঙ্গণে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। গাড়িবহর প্রাঙ্গণে প্রবেশের আগে তাকে স্বাগত জানান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর নেতাকর্মীরা।

অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রীর গাড়িবহর প্রস্থানকালে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে দৌড়ে গিয়ে সালাম দিতে দেখা যায়—এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে শুক্রবার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে ব্যাখ্যা দেন রাকিব।

‘পুরো সময়ই পাশে ছিলাম’

স্ট্যাটাসে রাকিবুল ইসলাম রাকিব উল্লেখ করেন, তিনি দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা একাডেমি এলাকায় ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত ছিলেন। তার ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রী বাংলা একাডেমিতে প্রবেশের আগেই তিনি সালাম বিনিময় করেন, গাড়ি থেকে নামতে সহায়তা করেন এবং মঞ্চ পর্যন্ত সঙ্গে ছিলেন।

তিনি দাবি করেন, ফিতা কাটার সময়, স্টল পরিদর্শনকালে এবং ছাত্রদলের স্টলে প্রধানমন্ত্রীর উপস্থিতিতেও তিনি পাশে ছিলেন। ছাত্রদলের ম্যাগাজিন প্রধানমন্ত্রীর হাতে তুলে দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

দৌড়ে সালাম প্রসঙ্গে ব্যাখ্যা

রাকিব জানান, অনুষ্ঠান শেষে বাংলা একাডেমি থেকে বের হয়ে মূল গেটের বাইরে অবস্থানকালে সিএসএফের অনুরোধে তিনি প্রধানমন্ত্রীর গাড়ির সামনে গিয়ে ছাত্রদলের বিভিন্ন ইউনিটকে পরিচয় করিয়ে দেন। দোয়েল চত্বরে গাড়ির গতি বাড়লে ৫ থেকে ৭ সেকেন্ড দৌড়ে সৌজন্যমূলক সালাম বিনিময় করেন বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, “পুরো ২ ঘণ্টা ৫৯ মিনিট ৫০ সেকেন্ডের পরিবর্তে মাত্র ১০ সেকেন্ডকে নেতিবাচকভাবে শিরোনাম করে সংবাদ প্রকাশ করা হয়েছে।”

উল্লেখ্য, প্রধানমন্ত্রী তারেক রহমানের বইমেলা সফর এবং ছাত্রদল সভাপতির দৌড়ে সালাম দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।


আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী
আপাতত অপেক্ষা করা ছাড়া উপায় নেই: লোডশেডিং নিয়ে জ্বালানি মন্ত্রী

দেশে চলমান লোডশেডিং ও জ্বালানি সংকটের জন্য ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লাগার ঘটনাকে দায়ী করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, এফএসআরইউ মেরামত শেষ না হওয়া পর্যন্ত আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা ও অপেক্ষা করা ছাড়া সরকারের সামনে আর কোনো বিকল্প নেই।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সেন্টার ফর পলিসি ডায়ালগ...

৫ ঘন্টা আগে


তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল
তৃণমূল থেকে রাষ্ট্রপতি প্রার্থী: দীর্ঘ রাজনৈতিক পথ পেরিয়ে মির্জা ফখরুল

তৃণমূলের রাজনীতি থেকে ধাপে ধাপে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে উঠে এসেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছাত্রজীবনে বামপন্থী ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে নেতৃত্ব দিয়েছেন, কর্মজীবনে ছিলেন অর্থনীতির শিক্ষক ও সরকারি কর্মকর্তা। পরবর্তী সময়ে সক্রিয় রাজনীতিতে ফিরে পৌর চেয়ারম্যান, সংসদ সদস্য, প্রতিমন্ত্রী এবং বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি।দীর্ঘ...

৬ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র
রাষ্ট্রপতি নির্বাচনে জমা পড়েছে তিন মনোনয়নপত্র

রাষ্ট্রপতি নির্বাচনে মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।বৃহস্পতিবার (১৩ আগস্ট) সংবাদমাধ্যমকে এ তথ্য জানান তিনি।ইসি সিনিয়র সচিব জানান, রাষ্ট্রপতি পদে জমা পড়া তিনটি মনোনয়নপত্রের মধ্যে একটি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে এবং দুটি ড. কর্নেল (অব.) অলি আহমেদ, বীর বিক্রমের

৭ ঘন্টা আগে


স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন
স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এ পর্যন্ত ১৮ জন ব্যক্তি বিভিন্ন মেয়াদে মোট ২২ বার রাষ্ট্রপ্রধানের দায়িত্ব পালন করেছেন

সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নতুন রাষ্ট্রপতি নির্বাচনের অপেক্ষায় রয়েছে বাংলাদেশ। আগামী ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। ইতোমধ্যে ক্ষমতাসীন বিএনপি তাদের প্রার্থী হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করেছে। অন্যদিকে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন লিবারেল ডেমোক্রেটিক...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom