বিএনপিতে যোগ দেওয়া আলোচিত যুবলীগ নেতা জুয়েল, অস্ত্রসহ গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের আলোচিত যুবলীগ নেতা এসহাক মোল্লা জুয়েল বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা পেল না। গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান চালিয়ে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (তারিখ উল্লেখযোগ্য) রাতে তিতাস উপজেলার মানিককান্দি গ্রামে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে এসহাক মোল্লা জুয়েল ও তার সহযোগী হান্নান নামে অপর এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। অভিযানের সময় তাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়।
আটককৃত এসহাক মোল্লা জুয়েল ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে। তার সহযোগী হান্নান একই এলাকার আশ্রাফ উদ্দিনের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, জুয়েল মোল্লা ও তার পরিবার দীর্ঘ প্রায় ১৭ বছর ধরে মানিককান্দি গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে অন্তত ৩০টি পরিবারের বসতবাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালানো হয়। এতে পরিবারগুলো নিঃস্ব হয়ে পড়ে এবং নিরাপত্তাহীনতার কারণে প্রায় দুই বছর ধরে নিজ গ্রামে ফিরতে পারেনি।
স্থানীয়দের অভিযোগ, গত ৫ আগস্টের পর ভুক্তভোগী পরিবারগুলো গ্রামে ফিরে এলে আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে জুয়েল মোল্লা ও তার বড় ভাই বাদল মোল্লা দলবল নিয়ে বিএনপিতে যোগদান করেন। তাদের বিরুদ্ধে কেন্দ্র দখলের উদ্দেশ্যে এলাকায় প্রকাশ্যে শোডাউন দেওয়ার অভিযোগও উঠেছে।
এ বিষয়ে তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসাইন বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে মানিককান্দি গ্রাম থেকে এসহাক মোল্লা জুয়েল ও তার সহযোগী হান্নানকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে। এছাড়া জুয়েলের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
ব্যবসায়ীকে মারধর করে সাড়ে ৫ লাখ রুপি চাঁদা, অভিনেত্রী গ্রেপ্তার
এক ব্যবসায়ীকে মারধর করে ৫ লাখ ৫০ হাজার রুপি চাঁদা আদায়ের অভিযোগে ভারতীয় অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার ব্যাংক অ্যাকাউন্টে চাঁদার অর্থ লেনদেনের প্রমাণও পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) প্রকাশিত হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।প্রতিবেদন অনুযায়ী, ২৮ বছর বয়সী অভিনেত্রী বর্ষিণী ভেঙ্কট ও তার...
১ দিন আগে
ককটেল বিস্ফোরণ নিয়ে বক্তব্য: পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে ডিএমপি
রাজধানীতে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্যের বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা উচিত বলে মনে করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন ডিএমপির যুগ্ম কমিশনার (ক্রাইম প্রিভেনশন-দক্ষিণ) মো. তোফায়েল আহমেদ মিয়া।ডিএমপির অভিযানে
২ দিন আগে
ককটেল ফোটালেই ৫–১০ হাজার টাকা, নির্দেশনা ভারতীয় নম্বরে: ডিবি
রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও বাসে অগ্নিসংযোগের ঘটনায় একটি সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততার তথ্য পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, ককটেল বা হাতবোমা বিস্ফোরণের ভিডিও নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠালে মাঠপর্যায়ের সদস্যদের ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। এসব কর্মকাণ্ডের নির্দেশনা ভারতীয় নম্বর ব্যবহার করে...
৩ দিন আগে
‘ঢাকা থেকে ফিরে নতুন ঘর করে দেব’—স্বপ্ন পূরণের আগেই প্রাণ গেল মেহেদীর
মা, এবার ঢাকা থেকে ফিরে তোমার জন্য নতুন ঘর করে দেব’—মাকে এমন প্রতিশ্রুতি দিয়েই নির্মাণশ্রমিকের কাজে ঢাকায় এসেছিলেন ২৪ বছর বয়সী মেহেদী হাসান মিম। পরিবারের অভাব দূর করার পাশাপাশি জরাজীর্ণ ঘরটি সংস্কারের স্বপ্ন ছিল তার। কিন্তু সেই স্বপ্ন পূরণের আগেই রাজধানীর বারিধারায় ফুটপাতে বসে থাকা অবস্থায় প্রাইভেটকারের চাপায় প্রাণ হারিয়েছেন...
৪ দিন আগে
