বিএনপির নির্বাচনী জোটে থেকে সরে একক নির্বাচনের ঘোষণা মাহমুদুর রহমান মান্নার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি নেতৃত্বাধীন জোট থেকে সরে দাঁড়ালো মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য। আসন সমঝোতা চূড়ান্ত হওয়ার পরও বিএনপির পক্ষ থেকে দলটির জন্য কোনো ছাড় না দেওয়ায় নাগরিক ঐক্য এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে।
নাগরিক ঐক্যের নেতারা জানান, মান্নার নির্বাচনী আসন বগুড়া-২ এ বিএনপি ধানের শীষ প্রতীকে শাহে আলমকে মনোনয়ন দেয়। শেষ মুহূর্ত পর্যন্ত ওই মনোনয়ন প্রত্যাহার না করায় দল দুটি মধ্যে দূরত্ব তৈরি হয়। বিষয়টি নিয়ে মাহমুদুর রহমান মান্না বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও কোনো সমাধান আসেনি।
এরপর গত সোমবার (১৯ জানুয়ারি) জরুরি সংবাদ সম্মেলন ডেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না ‘একলা চলো’ নীতিতে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্তের কথা জানান। এ সময় ১২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করে দলটি।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের সভাপতি মাহমুদুর রহমান মান্না ঢাকা-১৮ ও বগুড়া-২ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন; প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মোফাখখারুল ইসলাম রংপুর-৫; যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন জামালপুর-৪ এবং আরেক যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব সিরাজগঞ্জ-১ আসন থেকে নির্বাচন করবেন।
অন্য প্রার্থীদের মধ্যে রয়েছেন, দলের অর্থ সম্পাদক শাহনাজ রানু পাবনা-৬; কেন্দ্রীয় কমিটির সদস্য স্বপন মজুমদার চট্টগ্রাম-৯; অধ্যাপক এনামুল হক চাঁদপুর-২; অবসরপ্রাপ্ত মেজর আব্দুল সালাম কুড়িগ্রাম-২; ডা. শামসুল আলম রাজশাহী-২ এবং মোহাম্মদ রেজাউল করিম লক্ষ্মীপুর-২। এছাড়া জয়পুরহাট-২ আসনে আরও একজন প্রার্থী অংশ নেবেন, তবে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া এখনও চলমান।
সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মান্না বলেন, “মতপ্রকাশের স্বাধীনতা অনেক রক্তের বিনিময়ে অর্জিত। এই অধিকারকে কোনোভাবেই সংকুচিত হতে দেওয়া যাবে না। জনগণের ব্যাপক অংশগ্রহণ ও শপথের মাধ্যমে আগামী দিনের সংস্কার আরও এগিয়ে যাবে।”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দলগুলোর লক্ষ্য প্রায় একই হলেও বিভিন্ন বিষয়ে মতপার্থক্য স্পষ্ট। শুরু থেকেই নাগরিক ঐক্য বলে এসেছে—যে ঐক্যের ভিত্তিতে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, সেই ঐক্য নির্বাচনের আগে থাকবে না। নির্বাচনে প্রত্যেক দল নিজ নিজ এজেন্ডা ও কর্মসূচি নিয়ে জনগণের সামনে যাবে।”
মান্না জানান, নাগরিক ঐক্যের নির্বাচনি ইশতেহার শিগগিরই ঘোষণা করা হবে। সংস্কার কমিশনের সুপারিশগুলোর বাস্তবায়নে দলটি পূর্ণ সহযোগিতা করবে। তবে অর্থনৈতিক উন্নয়ন ও জনগণের কল্যাণমূলক বিষয়গুলো আরও জোরালোভাবে সামনে আনার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, “দলটি একটি কল্যাণ রাষ্ট্র গড়ার লক্ষ্য নিয়ে কাজ করছে এবং সেই লক্ষ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কর্মসূচি প্রণয়ন করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে।”
উল্লেখ্য, এর আগে আসন সমঝোতা না হওয়ায় জাতীয় সমাজতান্ত্রিক দল–জেএসডিও এককভাবে নির্বাচনে যাওয়ার ঘোষণা দিয়েছিল। নাগরিক ঐক্যের এই সিদ্ধান্তে বিএনপি নেতৃত্বাধীন জোটে ভাঙনের মাত্রা আরও স্পষ্ট হয়ে উঠেছে।
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২০ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
