রাজনীতি

বিএনপির নেতাকর্মীরা লেবাসধারী নয়, কোরআন-হাদিস অনুসারী মুসলমান: এস এম জাহাঙ্গীর হোসেন

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


বিএনপির নেতাকর্মীরা লেবাসধারী নয়, কোরআন-হাদিস অনুসারী মুসলমান: এস এম জাহাঙ্গীর হোসেন

ছবি: সংগৃহীত


ঢাকা-১৮ আসনে বিএনপির প্রার্থী এসএম জাহাঙ্গীর হোসেন বলেছেন, বিএনপির নেতাকর্মীরাই প্রকৃত অর্থে ইসলামকে হৃদয়ে ধারণ করে। আমরা লেবাসধারী মুসলমান নই, আমরা কোরআন ও হাদিস অনুসরণকারী পালনকারী মুসলমান। ইসলামের কোনো ভুল ব্যাখ্যায় আমরা কখনোই প্রভাবিত হবো না।

রোববার (তারিখ উল্লেখযোগ্য) সকাল ১১টায় দক্ষিণখান এলাকার ৪৯ নম্বর ওয়ার্ডের গাওয়াইর বাজারে গণসংযোগ উপলক্ষে আয়োজিত অস্থায়ী মঞ্চে এসব কথা বলেন তিনি।

জাহাঙ্গীর হোসেন বলেন, মুসলমানের ঘরের সন্তান হিসেবে আমরা কোরআন ও হাদিসকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে ইসলাম পালন করি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সুস্পষ্টভাবে বলেছেন-প্রিয় নবী হযরত মুহাম্মদ (সা.)-এর দেখানো পথেই রাষ্ট্র পরিচালিত হবে।

তিনি অভিযোগ করে বলেন, অন্য কোনো সরকার আলেম-ওলামাদের বিএনপির মতো এত সম্মান দেয়নি। অথচ গত সরকার আলেমদের ওপর নির্যাতন চালিয়েছে, অনেককে অন্যায়ভাবে কারাগারে পাঠিয়েছে। মসজিদ-মাদ্রাসায় দেখা হওয়ার কথা ছিল, কিন্তু দেখা হয়েছে কারাগারে-এটি অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বিএনপি প্রার্থী বলেন, আমরা ধর্ম-বর্ণ নির্বিশেষে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও সহাবস্থানের সমাজ গড়তে চাই। বিএনপি সবসময় আলেম-ওলামাদের সর্বোচ্চ প্রাধান্য দিয়েছে এবং ভবিষ্যতেও দেবে।

এলাকার উন্নয়ন প্রসঙ্গে জাহাঙ্গীর হোসেন বলেন, সিটি করপোরেশন নিয়মিত কর আদায় করলেও সে অনুযায়ী নাগরিক সেবা দিচ্ছে না। বিএনপি ক্ষমতায় গেলে নাগরিক সেবার মান নিশ্চিত করা হবে।

দক্ষিণখান এলাকার দীর্ঘদিনের গ্যাস সংকটের কথা তুলে ধরে তিনি বলেন, গ্যাস না দিয়েই নিয়মিত বিল আদায় করা হচ্ছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে গ্যাস লাইনে প্রবাহ বাড়ানো এবং সমস্যার স্থায়ী সমাধানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করা হয়। এ সময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্যে রাস্তাঘাট উন্নয়ন, চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন এবং বিভিন্ন নাগরিক সমস্যার সমাধানের প্রতিশ্রুতি দেন।

এসএম জাহাঙ্গীর হোসেন বলেন, ৪৯ নম্বর ওয়ার্ডে প্রায় ৫৬ হাজার ভোটার রয়েছে। এই ওয়ার্ডের ভোটেই নির্বাচনের বিজয় নির্ধারিত হতে পারে। প্রতিটি ভোটারের কাছে তারেক রহমানের দাওয়াত ও ভোটের আহ্বান পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি তিনি আহ্বান জানান।

তিনি আরও উল্লেখ করেন, এই ওয়ার্ডে দেশের গুরুত্বপূর্ণ হাজী ক্যাম্প অবস্থিত। সারাদেশ থেকে প্রতিবছর প্রায় দেড় লাখ মানুষ এখান থেকে হজে গমন করেন। হাজীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে, পাশাপাশি এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা হবে।

ভোটের দিন প্রসঙ্গে তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ফজরের নামাজ আদায়ের পরপরই সবাই যেন ভোটকেন্দ্রে পৌঁছে যায়। কোনো ষড়যন্ত্রকারী যাতে কোনো ধরনের ষড়যন্ত্র করতে না পারে, সে বিষয়ে নেতাকর্মী ও সাধারণ মানুষকে সর্বদা সজাগ থাকতে হবে।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৮ ঘন্টা আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

১ দিন আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

১ দিন আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom