রাজনীতি

‘বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণরা তাদের সঙ্গে যুক্ত হতে পারছে না’ : আসিফ মাহমুদ

অনলাইন ডেস্ক

৩ মাস আগে


‘বিএনপির ভুল রাজনীতির কারণে তরুণরা তাদের সঙ্গে যুক্ত হতে পারছে না’ : আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিএনপির “ভুল রাজনৈতিক অবস্থান” ও কার্যক্রমের কারণে তরুণ প্রজন্ম তাদের রাজনীতিকে গ্রহণ করতে পারছে না।

মঙ্গলবার (৫ মে) বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি ছিল বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সংগঠনের এনসিপিতে যোগদান উপলক্ষে।

আসিফ মাহমুদ বলেন, বিএনপির অনেক শীর্ষ নেতার পরিবারের সদস্যরাও দলের বর্তমান রাজনীতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন এবং তাদের কেউ কেউ এনসিপির সঙ্গে যোগাযোগ রাখছেন। ভবিষ্যতে তাদের অনেকে এনসিপিতে যুক্ত হতে পারেন বলেও তিনি ইঙ্গিত দেন।

সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, দেশের বিভিন্ন পর্যায়ের মানুষ এবং রাজনীতিসচেতন ব্যক্তিরা এনসিপিতে যোগ দিচ্ছেন, যা নতুন রাজনৈতিক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

তিনি আরও বলেন, সরকার জুলাই সনদ বাস্তবায়ন এবং গণভোটের রায় কার্যকর করার যে প্রতিশ্রুতি দিয়েছিল, তা পূরণ করা হয়নি। বরং এ বিষয়ে সরকারের অবস্থান “জাতির সঙ্গে প্রতারণার শামিল” বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে এনসিপিতে যোগ দেন হাজী শরীয়তুল্লাহর বংশধর আব্দুল্লাহ মোহাম্মদ হোসাইন, শিক্ষাবিদ অধ্যাপক এম এ এইচ আরিফ এবং জামায়াতে ইসলামীর সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে মোহাম্মদ নাদিমুর রহমান।

এ ছাড়া জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া সংগঠন ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর প্রায় চার হাজার সদস্যও এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ, এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম এবং ‘ওয়ারিয়র্স অব জুলাই’-এর সভাপতি সালমান হোসেনসহ অনেকে।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৫৭ মিনিট আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

১৭ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

২২ ঘন্টা আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom