বিএনপিও জনরায়কে ভয় পায়: মিয়া গোলাম পরওয়ার
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার বলেছেন, বিএনপিও আওয়ামী লীগের মতো জনরায়কে ভয় পায়। এ কারণেই স্থানীয় সরকার নির্বাচন না দিয়ে দলীয় লোকজনকে বিভিন্ন পদে বসানো হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। তার মতে, এ ধরনের পদক্ষেপ বিএনপির জন্য শুভ ফল বয়ে আনবে না, বরং “নিজেদের পায়ে কুড়াল মারার” শামিল।
শুক্রবার সকালে খুলনা নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে আয়োজিত জামায়াতে ইসলামীর শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা অঞ্চলের উপজেলা ও থানা পর্যায়ের আমির ও সেক্রেটারিদের নিয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মিয়া গোলাম পরওয়ার বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, “৫ আগস্ট থেকে শিক্ষা নিন। রাজনীতিতে নতুন সংকট তৈরি না করে জনগণের অভিপ্রায় বাস্তবায়ন করুন। বিরোধীদল হিসেবে আমরা আপনাদের পাশে থাকব।”
তিনি অভিযোগ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে “জনরায়কে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে ছিনিয়ে নেওয়া হয়েছে।” তবে দেশের শান্তি-শৃঙ্খলার স্বার্থে জামায়াত ফলাফল মেনে নিয়েছে বলেও উল্লেখ করেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, “এতে এই অর্থ নয় যে আমরা অন্যায়, অসত্য ও অনিয়ম মেনে নেব।”
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আগামী সময়ের জন্য প্রস্তুতি নিতে হবে এবং “ভেজাল ধরার ইলম” অর্জন করতে হবে।
এছাড়া সংসদে “জুলাই সনদ” নিয়ে আলোচনা ও তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি। তার মতে, সংসদীয় সিদ্ধান্তের মাধ্যমে এই সনদ বাস্তবায়নের পথ তৈরি করা উচিত এবং এ ইস্যুতে রাজপথে আন্দোলনের পরিস্থিতি তৈরি করা ঠিক হবে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের পরিচালক অধ্যক্ষ ইজ্জত উল্লাহ। এতে আরও বক্তব্য দেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অন্যান্যরা।
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...
১ ঘন্টা আগে
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি
১৮ ঘন্টা আগে
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,
২৩ ঘন্টা আগে
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...
১ দিন আগে
