বিএনপি সরকারের ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে জামায়াতের সংবাদ সম্মেলন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ডের মূল্যায়ন নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিকেল ৪টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে দলের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার মূল বক্তব্য তুলে ধরবেন।
দলীয় সূত্র জানিয়েছে, পরিবর্তিত ভেন্যুতে আয়োজিত এ সংবাদ সম্মেলনে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে বিএনপি সরকারের বিগত ছয় মাসের কার্যক্রমের আনুষ্ঠানিক মূল্যায়ন তুলে ধরবে জামায়াতে ইসলামী।
সংবাদ সম্মেলনে সরকারের বিভিন্ন কর্মকাণ্ড, নীতি ও সিদ্ধান্ত নিয়ে দলটির অবস্থান এবং ভবিষ্যৎ রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।
গ্যাস-বিদ্যুতের দাবিতে প্রতিবাদকে ‘হঠকারিতা’ বলা হচ্ছে: নাহিদ ইসলাম
গ্যাস ও বিদ্যুৎ নিশ্চিত করার দাবিতে গণতান্ত্রিকভাবে প্রতিবাদ জানালেও সেটিকে ‘হঠকারিতা’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর একটি হোটেলে ‘সাংবাদিকের চোখে জুলাই’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ অভিযোগ করেন। এনসিপি-সংশ্লিষ্ট সংগঠন ডেমোক্রেটিক জার্নালিস্ট অ্যালায়েন্স এ অনুষ্ঠানের...
১৯ ঘন্টা আগে
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সফল করতে জামায়াতের আহ্বান
গণভোটের রায় বাস্তবায়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম লংমার্চ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট এলাকার নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে লংমার্চ বাস্তবায়ন কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন দলটির সেক্রেটারি...
১ দিন আগে
সরকারের ছয় মাসে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি: এবি পার্টি
সরকারের ছয় মাসের কর্মকাণ্ডে জনগণের প্রত্যাশা পূরণ হয়নি বলে অভিযোগ করেছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। দলটির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ ও গ্যাস সংকট, প্রশাসনে দলীয় নিয়োগ এবং ক্যাম্পাসে সহিংসতার কারণে সরকারের গতি ও অগ্রগতি হতাশাজনক।সোমবার (১৭ আগস্ট) রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘সরকারের ছয় মাস...
১ দিন আগে
এই সরকারকে আমরা ব্যর্থ দেখতে চাই না : মিয়া গোলাম পরওয়ার
দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় বিরোধী দলের পরিকল্পনা নতুন নয়—প্রায় তিন মাস আগেই সরকারের কাছে ১০ দফা সুপারিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, নতুন করে পরিকল্পনা চাওয়ার পরিবর্তে ২১ মে দেওয়া সুপারিশগুলোর কতটুকু বাস্তবায়ন হয়েছে, কোনটির কাজ শুরু হয়েছে এবং কোনগুলো...
১ দিন আগে
