বিএনপি সরকার প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে: শফিকুর রহমান
অনলাইন ডেস্ক
সংগৃহীত
বিএনপি সরকার গঠনের প্রথম দিন থেকেই জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শনিবার বিকেলে ছয় দফা দাবিতে ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের অংশ হিসেবে ফেনীর মহিপালে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের আগে বিএনপিও জনগণের রায় মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু ক্ষমতায় আসার পর দেশে গ্যাস ও বিদ্যুতের চরম সংকট দেখা দিলেও সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা জাতীয় সংসদে দাঁড়িয়ে মিথ্যাচার করছেন বলে তিনি অভিযোগ করেন।
তিনি বলেন, ‘আমাদের কোনো পিসির বাড়ি নেই।’ সামান্য কালো মেঘ দেখলেই যারা দেশ ছেড়ে পালিয়ে যায়, জনগণ তাদের চেনে বলেও মন্তব্য করেন তিনি। বর্তমানে যারা তাদের চোখ রাঙাচ্ছেন, তাদের উদ্দেশে তিনি বলেন, বিগত সাড়ে ১৫ বছর তাদের ক্ষমতা কোথায় ছিল?
ডা. শফিকুর রহমান আরও বলেন, কালো মেঘ নয়, বজ্রপাত এলেও ১১ দলীয় জোট জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে থাকবে।
ছয় দফা দাবি মেনে নেওয়ার আহ্বান
সরকারের প্রতি দ্রুত ১১ দলীয় জোটের ছয় দফা দাবি মেনে নিয়ে ‘সোজা পথে’ আসার আহ্বান জানান জামায়াত আমির। একই সঙ্গে গণভোটের জনরায় মেনে নেওয়া এবং জুলাই গণহত্যা ও পিলখানায় ৫৭ সেনা কর্মকর্তার হত্যাকাণ্ডের বিচার দ্রুত নিশ্চিত করার দাবি জানান তিনি।
দেশে নতুন করে ফ্যাসিবাদ গড়ে উঠেছে দাবি করে ডা. শফিকুর রহমান বলেন, সরকারের এখনো সংশোধনের সুযোগ রয়েছে। তবে সময় পার হয়ে গেলে আওয়ামী লীগের চেয়েও কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে সতর্ক করেন তিনি।
প্রতিটি বিভাগীয় শহরে লংমার্চের ঘোষণা
লংমার্চ কর্মসূচি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, ফেনীর কর্মসূচির মধ্য দিয়ে তাদের যাত্রা শুরু হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রতিটি বিভাগীয় শহরে লংমার্চ অনুষ্ঠিত হবে এবং পরবর্তীতে ঢাকায় মহাসমাবেশ করা হবে।
তিনি বলেন, সেই মহাসমাবেশ শুধু আনুষ্ঠানিকতা পালনের জন্য হবে না, দাবি আদায়ের লক্ষ্যেই হবে। ফেনীসহ বৃহত্তর নোয়াখালীর মানুষকে প্রয়োজনে চিড়া-মুড়ি সঙ্গে নিয়ে ওই সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।
নেতাকর্মীদের উদ্দেশে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, চূড়ান্ত ডাক এলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে এবং দাবি আদায় করেই ঘরে ফিরতে হবে। তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনতার বিজয় হবেই।
পথসভায় ১১ দলীয় জোটের নেতারা
জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য দেন বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপি নেতা নাহিদ ইসলাম, এলডিপি চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, এনসিপি নেতা ও সংসদ সদস্য আখতার হোসেন, নাসির উদ্দিন পাটওয়ারী ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ ১১ দলীয় ঐক্যের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা।
আমার অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন শেখ সেলিম: শেখ হাসিনা
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর অনুপস্থিতিতে আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করবেন দলটির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। ভারতের সংবাদমাধ্যম দ্য ওয়ালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।শেখ হাসিনা বলেন, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’ একই সঙ্গে...
২ ঘন্টা আগে
ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা ১১ দলের
গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যজোট। শনিবার রাজধানীর শাপলা চত্বর থেকে শুরু হওয়া লংমার্চ চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়েছে।সমাপনী সমাবেশে জোটের নেতারা অভিযোগ করেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা ও ওয়াদা ভঙ্গ করছে। তাদের দাবি,...
৩ ঘন্টা আগে
বাবা-মায়ের সম্পত্তি লিখে নিয়ে বৃদ্ধাশ্রমে পাঠানো আত্মাকে ভেঙে দেয়: রুমিন ফারহানা
পিতা-মাতার অবহেলা ও নির্যাতন বন্ধে পিতা-মাতার ভরণপোষণ আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা। একই সঙ্গে বাবা-মায়ের সম্পত্তি জোরপূর্বক লিখে নিয়ে তাদের বৃদ্ধাশ্রমে ঠেলে দেওয়ার মতো ঘটনাকে অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক বলে মন্তব্য করেছেন তিনি।রোববার জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে পবিত্র কোরআনের আয়াত উদ্ধৃত...
১৭ ঘন্টা আগে
‘দুর্বল আইনের অংশীদার হবো না’, মানবাধিকার কমিশন বিলের বিরোধিতায় সংসদ থেকে বিরোধী দলের ওয়াকআউট
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে জারি করা জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বাতিল করে নতুন করে অপেক্ষাকৃত দুর্বল আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে-এমন অভিযোগ তুলে জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেছে বিরোধী দল।রোববার জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন বিল উত্থাপনের সময় এর বিরোধিতা করে বক্তব্য দেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, দুর্বল আইন...
১৭ ঘন্টা আগে
