বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে: আখতার হোসেন
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
আখতার হোসেন অভিযোগ করেন, দেশের বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক দলীয়করণ করা হচ্ছে। ক্ষমতায় আসার পর জ্বালানি ও বিদ্যুতের দাম অস্বাভাবিকভাবে বাড়ানো হয়েছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, বিদ্যুৎ ও জ্বালানি সংকট দ্রুত সমাধান করা না গেলে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়বে। সংকট থেকে উত্তরণ সম্ভব না হলে দেশের মানুষ না খেয়ে থাকার পরিস্থিতিতে পড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
জনভোগান্তি কমানো, জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিরসন এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণসহ ছয় দফা দাবিতে আগামী ৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ কর্মসূচির ঘোষণা দেন আখতার হোসেন। এনসিপিসহ ১১ দলীয় জোট এ কর্মসূচি পালন করবে বলে জানান তিনি।
এদিকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম অভিযোগ করেন, ক্ষমতাসীন দল স্থানীয় সরকার নির্বাচনে বিরোধী দলের যেসব নেতাকর্মী অংশ নিতে চান, তাঁদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার ও হয়রানি করছে।
বিরোধী দলের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া হলে এর পরিণতি ভালো হবে না বলেও সতর্ক করেন সারজিস আলম। তিনি রাজনৈতিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বাধাহীন ও গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
মাদ্রাসার ছাত্ররা মাদক সেবন করে—এমন অভিযোগ কেউ করতে পারবে না: শফিকুর রহমান
মাদ্রাসার শিক্ষার্থীরা মাদক সেবন করে-এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।জামায়াত আমির বলেন, ‘মাদ্রাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঁজা এগুলো
১ ঘন্টা আগে
তদবির নয়, মেধার ভিত্তিতেই চাকরি: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন বলেছেন, বর্তমান সরকার মেধাভিত্তিক প্রশাসন গঠনের লক্ষ্যে কাজ করছে। এখন আর তদবির করে চাকরি পাওয়ার সুযোগ নেই। যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চাকরি হবে।বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি...
৪ ঘন্টা আগে
স্থানীয় নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি, ইউনিয়ন-ওয়ার্ডে প্রার্থী দেওয়ার প্রস্তুতি
আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দেশের প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে দল সমর্থিত প্রার্থী দেওয়ার লক্ষ্য নিয়ে সাংগঠনিক প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা জানান।সারজিস আলম বলেন, স্থানীয়
৫ ঘন্টা আগে
বিশ্বজয়ী হাফেজদের রাষ্ট্রীয় সম্মান দেওয়ার দাবি শফিকুর রহমানের
বিশ্ব কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে সাফল্য অর্জনকারী হাফেজদের রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার দাবি জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিশ্বমঞ্চে যারা বাংলাদেশের মর্যাদা উজ্জ্বল করছেন, তাদের সম্মানিত করা হলে দেশও সম্মানিত হবে।বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক...
৫ ঘন্টা আগে
