রাজনীতি

বিএনপি নেতারা ফেসবুক পোষ্ট পিনাকী শেয়ারে দল থেকে বহিস্কার

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


বিএনপি নেতারা ফেসবুক পোষ্ট পিনাকী শেয়ারে দল থেকে বহিস্কার

ছবি: সংগৃহীত


*আমি বিএনপি থেকে বহিষ্কার হয়েছিলাম এই লেখাটা পোস্ট করে আর পিনাকী দাদা আমার লেখাটা শেয়ার দেওয়ার অজুহাতে। পড়ে দেখতে পারেন,লেখাটা নির্বাচনের আগের লেখা,হুবহু তুলে ধরলাম। 
আমি বিএনপির একজন খুবই নগন্য একজন কর্মী/সমর্থক হিসেবে হলফ করে বলতে পারি,বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির তৃনমুল নেতা কর্মীরা হাইকমান্ডের সিদ্ধান্তে হতাশ।
হাইকমান্ড যেখানে নির্বাচন চান,মেয়র পদ নিয়ে রাস্তা আটকায়,সংস্কার নিয়ে তালবাহানা, নির্বাচন ডিসেম্বর /জুনের মধ্যে হবে জানা সত্ত্বেও হাইকমান্ডের আন্দোলন আন্দোলন আর ইউনুস সরকারের সাথে বৈরিতা তৃনমুলের সাধারণ মানুষ খুব একটা ভালো চোখে দেখছে বলে মনে হয় না।
পাবলিক পার্সেপশান, ধর্মভিত্তিক রাজনীতি দল এবং ১৬ বছরে আওয়ামিলীগ দ্বারা যারা নির্যাতিত তারা সবাই ধীরে ধীরে বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিতে পারে।
নির্বাচন যখনই হোক বিএনপি রাস্ট্র ক্ষমতায় আসবে সেটা বুঝতে রকেট সাইন্স লাগে না,কিন্তু আমাদের বড় নেতারা এই সাধারণ বিষয়টি না বুঝে পাবলিক সেন্টিমেন্ট নিয়ে খেলছে।
ভারতের বলয়ে ঢুকে ক্ষমতায় আসার কল্পনা যে সকল নেতারা করতেছেন তারা দাবড়ানি খাবে এটা নিশ্চিত। 
ছোট একটা ভবিষ্যৎবানি করি-
এই মুহুর্তে ইউনুস সরকার পদত্যাগ করলে দেশের কি হবে সেটার থেকে বিএনপির কি হবে সেটাই চিন্তার বিষয়। কেননা আওয়ামিলীগ, সেনাবাহিনী, ভারত মিলে মিশে দুই বছর মোটামুটি বিএনপিকে দেশ চালাতে সুযোগ দিলেও শুরু হবে তারপর খেলা,তখন বিএনপির টিকে থাকা মুশকিল হবে,এখন কিছু হাইব্রিড আর তেলবাজ বলবে আমাদের কিছু হবে না,,ভাই এমন কথা আওয়ামিলীগ বিশেষ করে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা বহুবার বলেছে,তার একক রাজত্ব, যেখানে পুলিশ,বিজিবি, সেনাবাহিনী, ডিসি,আমলা এবং ভারত থাকা সত্ত্বেও জীবন বাচাতে পালাতে হয়েছে সেখানে অদূরদর্শী নেতাকর্মী কোন শক্তি বলে মনে করে আওয়ামিলীগ ফিরতে পারবে না?
বরং ইউনুস সরকার থাকতে আওয়ামিলীগ এবং ভারত  কোনঠাসা থাকবে। নির্বাচন পরবর্তী সময়েও বিএনপি সরকার গঠন করলে ইউনুস সাহেবকে রাস্ট্রের প্রধান দুই জনের একজন করে তার সাথে আতাত করা বুদ্ধিমানের কাজ।আমার বিশ্বাস জনাব তারেক রহমান এমন কিছু ভাবতেছে,এটা আমার ধারনা।
ভারতের মিডিয়া সন্ত্রাস, রাস্ট্র হিসেবে অসহযোগিতা সহ এমনভাবে ভারত চেপে ধরবে যা নিয়ন্ত্রণ করা এবং দেশের মধ্যে আওয়ামিলীগ করার কারনে যারা হামলা,মামলা,বাড়ী ছাড়া নেতাকর্মী এমন আন্দোলন করবে নিয়ন্ত্রণ করতে পারবে বিএনপি? আন্দোলনে সহিংসতা আওয়ামীলীগ থেকে বিএনপি নিতান্তই শিশু।
মনে রাখতে হবে,এই নির্বাচন যে সরকারের দায়িত্বে হোক না কেন,ভোট কিন্তু সুষ্ঠু হবে।ভোট কাটা,ভোটার বিহীন নির্বাচন করে দেশ চালানোর মতো মূর্খ চিন্তা থেকে  বিএনপির বের হয়ে আসা উচিত। অনেক নির্বাচনী আসনের বিএনপির নেতারা ফাকা মাঠে গোল দেওয়ার চিন্তায় মরিয়া,যেটা করেছিল ২০১৪,২০১৮,২০২৪ সালে আওয়ামিলীগ। সুতরাং ভোটে জিততে হলে পাবলিক পার্সেপশান এবং ধর্মভিত্তিক দল নিয়ে গভীর চিন্তা করতে হবে।
আমি আমার মনে কথা লিখতে পারছি,এটাই গনতন্ত্র এটাই গনতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের কাঠামো হওয়া উচিত। দলের বিরুদ্ধে কথা বললে যদি দলের বিরোধিতা হয় তাহলে মনে রাখবেন আপনি দলের ভালো চান না।
তেলবাজ,চামচা,চাঁদাবাজ, অযোগ্য লোক কখনো নিজ দলের সমালোচনা করে না। সমালোচনা গনতন্ত্রকে শক্তিশালী ভিত্তি দেয়। তেলবাজদের কারনে আওয়ামিলীগ আজ পালানো এবং নিষিদ্ধ হওয়ার পরেও কোন প্রকার আন্দোলন গড়ে তুলতে পারে নাই।কারন তেলবাজদের কারনে তাদের নেত্রীর কাছে সঠিক তথ্য পৌঁছাতে পারে নাই।
আমার মতে ছোট মানুষের কথা কানে যাবেনা জানি,তাই বলতে হয়-
ফেলি রে ফেলি বুঝবি দিন গেলি।
মোঃ সাইফুল্লাহ ইব্রাহিম তালুকদার
জুনিয়র আইনজীবী, গোপালগঞ্জ জেলা জজ কোর্ট।
সদস্য,আহবায়ক কমিটি 
টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি।
সাবেক,
প্রচার সম্পাদক,ছাত্রদল
টুঙ্গিপাড়া উপজেলা কমিটি 
সাবেক,
ছাত্রদল সভাপতি
ডুমুরিয়া ইউনিয়ন শাখা।*


বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ
বঙ্গভবনে রাষ্ট্রপতির সাংবিধানিক ক্ষমতা সীমিত: অলি আহমদ

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের প্রার্থী ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, বঙ্গভবনের ভেতরে তিনটি মাজার ও একটি মসজিদ রয়েছে। মাজার জিয়ারত ও মসজিদে নামাজ আদায় করা ছাড়া স্বাধীনভাবে রাষ্ট্রপতির কাজ করার সাংবিধানিক সুযোগ সীমিত।বৃহস্পতিবার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।অলি

১ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ
রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সংকীর্ণভাবে দেখছে সরকার: হামিদুর রহমান আযাদ

রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধীদলের অংশগ্রহণকে সরকার উদার ও গণতান্ত্রিক দৃষ্টিতে না দেখে রাজনৈতিক সংকীর্ণতার সঙ্গে মূল্যায়ন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এএইচএম হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।হামিদুর রহমান আযাদ বলেন, সরকারের একজন মন্ত্রিপরিষদ সদস্য বলেছেন, ৭০...

৭ ঘন্টা আগে


রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি রুমিন ফারহানাসহ ৬ এমপি

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেননি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানাসহ ছয়জন সংসদ সদস্য। বৃহস্পতিবার জাতীয় সংসদে অনুষ্ঠিত ভোটে মোট ৩৪৩ জন সংসদ সদস্য ভোট দিয়েছেন।দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ শেষে গণনায় বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে রাষ্ট্রপতি নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী জামায়াতে

২১ ঘন্টা আগে


মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন
মির্জা ফখরুলকে সারজিস আলমের অভিনন্দন

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে সারজিস আলম বলেন, ‘বর্ষীয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় জাতীয় নাগরিক পার্টি-এনসিপির পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানাই।’তিনি আরও বলেন, আগামী দিনগুলোতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom