বিএনপি জয়ের পর দেশে আর ‘মব’ নেই: মাসুদ কামাল
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল বলেছেন, “যেদিন বিএনপি বিজয়ী হলো, যেই মুহূর্তে সিদ্ধান্ত হয়ে গেল যে বিএনপি জিতে গেছে, তারপর থেকে দেশে আর মব নেই। ভায়োলেন্স বা মবের উত্থান আমরা আর দেখতে পাবো না।”
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। গত দেড় বছরে ব্যবসায়ীদের মধ্যে ‘মবের ভয়’ বা ভবিষ্যৎ অনিশ্চয়তা নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মাসুদ কামাল আরও বলেন, অন্তর্বর্তী সরকারের বড় সাফল্যের মধ্যে অন্যতম হলো ব্যাংকিং খাত নিয়ন্ত্রণে আনা। “ব্যাংকিং সেক্টরটাকে তারা মোটামুটি কন্ট্রোল করতে পেরেছেন। বিদেশে টাকা পাচারের যে মহোৎসব শুরু হয়েছিল, সেটা থামানো গেছে। অর্থনীতিতে রক্তক্ষরণটা বন্ধ হয়েছে,”-বলেন তিনি।
তিনি যোগাযোগ খাত নিয়েও ইতিবাচক মন্তব্য করেন। তার ভাষায়, “যোগাযোগ সেক্টরে যিনি উপদেষ্টা ছিলেন, আমার কাছে মনে হয়েছে তিনি মোটামুটি কিছু কাজের কাজ করছেন।”
সাক্ষাৎকারে তিনি সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি ও অর্থনৈতিক ব্যবস্থাপনা নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেন।
কক্সবাজারের রিসোর্টে ভয়াবহ আগুন নিহত ১০ একই পরিবারের ৮ জন
কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো.
২৫ দিন আগে
চুয়েট শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা জটিলতার অবসান
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সেপ্টেম্বর মাসের বেতন ও উৎসব ভাতা নিয়ে সৃষ্ট জটিলতার অবসান হয়েছে। বুধবার দুপুর সাড়ে ১২টার পর থেকে সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে বেতন-ভাতার টাকা জমা হতে শুরু করেছে।বেতন-ভাতা বন্ধের প্রতিবাদে বুধবার সকাল ১১টা থেকে সোনালী ব্যাংকের চুয়েট শাখার সামনে অবস্থান নেন বিশ্ববিদ্যালয়ের...
১ মাস আগে
রাজধানীতে পরিচয়হীন মরদেহ, স্বজনের অপেক্ষা শেষ হয় কবরে
রাজধানীতে প্রতিদিন হাজারো মানুষের ভিড়। অথচ এই শহরেই এমন মানুষের মৃত্যু ঘটছে, যাদের নাম-পরিচয় মৃত্যুর পরও অজানাই থেকে যাচ্ছে। সড়কের পাশে, ফুটপাত, হাসপাতালের গেট, খাল কিংবা নির্জন স্থান থেকে উদ্ধার হচ্ছে অজ্ঞাত মরদেহ। পরিচয় শনাক্তের নানা চেষ্টা ব্যর্থ হলে শেষ পর্যন্ত এসব মরদেহ ঠাঁই পাচ্ছে বেওয়ারিশ হিসেবে।বডিডিএমপির প্রকাশ্য নথি ও...
১ মাস আগে
জুলাইয়ের সাংবাদিকদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম জেজেইউর আত্মপ্রকাশ
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ও সমর্থনকারী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘জুলাই জার্নালিস্ট ইউনিটি (জেজেইউ)’। সাংবাদিকতার স্বাধীনতা, পেশাগত মর্যাদা ও জনগণের জানার অধিকার প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে আত্মপ্রকাশ করে সংগঠনটি।জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলরুমে আয়োজিত আত্মপ্রকাশ ও আলোচনা সভায় শহীদ সাংবাদিক তাহির জামান...
২ মাস আগে
