বিএনপি-আওয়ামী লীগের সংঘর্ষে বিয়ের অনুষ্ঠানে বিএনপি নেতা নিহত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একটি বিয়ের অনুষ্ঠানে দুই রাজনৈতিক গোষ্ঠীর সংঘর্ষে ইউনিয়ন বিএনপির সহসভাপতি জিতু মিয়া (৫০) নিহত হয়েছেন। গত সোমবার সন্ধ্যায় তিনি চিকিৎসাধীন অবস্থায় হবিগঞ্জ জেনারেল হাসপাতালে মৃত্যুবরণ করেন। এই ঘটনায় নারীসহ ২৫ জন আহত হয়েছেন।
নিহত জিতু মিয়া ধরমন্ডল ইউনিয়নের ধরমন্ডল গ্রামের আলাই মিয়ার ছেলে এবং সাবেক ইউপি সদস্য। স্থানীয় পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ধরমন্ডল এলাকায় দীর্ঘদিন ধরে বিএনপি নেতা জিতু মিয়ার গোষ্ঠী ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কুতুবউদ্দিনের গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক প্রভাব ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। আগেও উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, তবে তা প্রতিবার স্থানীয়ভাবে মীমাংসা করা হতো।
ঘটনার দিন, ধরমন্ডল গ্রামের আমীর আলীর বোনের বিয়ের অনুষ্ঠানে উভয় পক্ষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জিতু মিয়ার উপস্থিতি নিয়ে কুতুবউদ্দিনের পক্ষের লোকজন আপত্তি তোলার পর প্রথমে কথা-কাটাকাটি শুরু হয়। কিছুক্ষণের মধ্যে বিষয়টি গ্রামে ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ লাঠিসোঁটা, টেঁটা ও ধারালো অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষের এক পর্যায়ে জিতু মিয়ার মাথায় একটি টেঁটা আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর কুতুবউদ্দিনের গোষ্ঠীর লোকজন এলাকা ত্যাগ করেন। এই সময় অন্তত ১০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের নাসিরনগর ও আশপাশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রথম আলোকে জানান, “পূর্ববিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন করা হয়েছে।”
২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, শোকজ ৪ কর্মকর্তা
মাগুরায় ২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে এক গ্রাহকের নামে ৫০৬ কোটি ৮৩ লাখ ১১ হাজার ৫৯৩ টাকার ‘ভুতুড়ে বিল’ দেওয়ার ঘটনা ঘটেছে। মাগুরা পল্লী বিদ্যুৎ সমিতির আড়পাড়া জোনাল অফিসের এ ভুলের ঘটনায় সংশ্লিষ্ট ডিজিএমসহ চারজনকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।মাগুরা সদর উপজেলার মঘি ইউনিয়নের কেচুয়াডুবি গ্রামের মোছা. আলেয়া খাতুনের...
১ ঘন্টা আগে
‘আমার বাবা ভালো বাবা, মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’
‘আমার বাবা ভালো বাবা, তার বিরুদ্ধে মিথ্যে অপবাদ দেওয়া হয়েছে’—কথাগুলো বলতে বলতে কেঁদে ফেলছিল বরিশালের উজিরপুরের বামরাইলের চতুর্থ শ্রেণির ছাত্রী তুবা বিনতে অরণি। বাবার সঙ্গে কোনো অন্যায় না হোক, তিনি সুস্থ হয়ে ফিরে আসুন-এই প্রত্যাশায় সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে বাবাকে তিন মাসের জন্য বিদায় জানায় ছোট্ট তুবা।গত শনিবার মধ্যরাতে চুরির...
১ দিন আগে
‘চাঁদাবাজি-দখলদারিত্বে বিএনপির কেউ জড়িত নয়’: নজরুল ইসলাম খান
চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপির কেউ জড়িত নয় বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান।সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দলের আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।নজরুল ইসলাম খান বলেন, ‘চাঁদাবাজি ও দখলদারিত্বের সঙ্গে বিএনপি জড়িত নয়। যারা শহীদ
১ দিন আগে
অপহরণের কয়েক ঘণ্টা পর হাত-পা বাঁধা অবস্থায় ছাত্রদল নেতার লাশ উদ্ধার
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। অপহরণের কয়েক দিন আগে তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছিল বলে পরিবারের অভিযোগ।পরিবারের দাবি, রোববার রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশন এলাকার একটি দোকানের সামনে থেকে...
১ দিন আগে
