বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের দায় নেই: জাহেদ উর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের ন্যূনতম দায় নেই বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেন, বিদ্যুৎ সংকটের কারণে মানুষ কষ্ট পাচ্ছে। এ জন্য প্রধানমন্ত্রী জনগণের কাছে দুঃখ প্রকাশ করেছেন এবং সরকার পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেলে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় একটি বিজয় অর্জন করে দায়িত্ব পেয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যেকোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। এ লক্ষ্য পূরণে সরকারের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন।
জনগণের কাছে সরকারের জবাবদিহি নিশ্চিত করতে হবে
সরকারের জবাবদিহির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অতীতে এমন একটি সরকার দীর্ঘদিন ক্ষমতায় ছিল, যাদের ক্ষমতায় থাকার ক্ষেত্রে জনগণের কাছে নির্বাচনী দায়বদ্ধতা ছিল না। ফলে তারা জনগণের স্বার্থকে যথাযথ গুরুত্ব দেয়নি।
তিনি বলেন, দেশে নির্বাচনব্যবস্থা সুষ্ঠু ও কার্যকর থাকলে সরকারকে সব সময় জনগণের কথা বিবেচনায় রাখতে হবে। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসা সরকারকে নির্দিষ্ট সময় পরপর নিজেদের কাজের হিসাব দিতে হয়।
বর্তমান সরকারের ১৮০ দিন পূর্ণ হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, উপদেষ্টা ও বিশেষজ্ঞরা সরকারের কার্যক্রম মূল্যায়ন করছেন। আগামীতে প্রতি ছয় মাস পরপর প্রতিটি মন্ত্রণালয়ের কাজ মূল্যায়ন করা হবে। এ মূল্যায়ন প্রক্রিয়ায় সরকারের সব অংশকে সম্পৃক্ত করা হবে।
পাঁচ বছর পর জনগণের কাছে যেতে হবে
সরকারি কর্মকর্তাদের উদ্দেশে ডা. জাহেদ উর রহমান বলেন, পাঁচ বছর পর সরকারকে আবার জনগণের কাছে যেতে হবে। তখন কোন ক্ষেত্রে কী কাজ করা হয়েছে, তার বিস্তারিত হিসাব জনগণের সামনে তুলে ধরতে হবে। এজন্য সরকারের নীতি, কর্মসূচি ও বাস্তবায়ন কার্যক্রম সম্পর্কে কর্মকর্তাদের অবগত থাকা প্রয়োজন।
তিনি বলেন, ভবিষ্যতে দেশে একটি কার্যকর নির্বাচনব্যবস্থা ও শক্তিশালী গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠা করা সরকারের লক্ষ্য। সরকারের সঙ্গে জনগণের নিয়মিত যোগাযোগ থাকবে এবং জনগণের মতামত ও প্রত্যাশাকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে।
শিশু-কিশোরদের সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার আহ্বান
শিশু-কিশোরদের নানা ধরনের আসক্তি থেকে দূরে রাখতে তাদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
তিনি বলেন, খেলাধুলা, সংগীত, নৃত্যসহ বিভিন্ন সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে হবে। এসব কর্মকাণ্ডের মাধ্যমে ভবিষ্যতে জীবিকা ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সুযোগও তৈরি হতে পারে।
প্রচলিত সার্কাস ও যাত্রাপালার মতো সাংস্কৃতিক আয়োজনগুলোকে সময়োপযোগী করে পুনরুজ্জীবিত করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। এসব আয়োজন থেকে নেতিবাচক বিষয়গুলো বাদ দিয়ে নতুন প্রজন্মের উপযোগী করে তা মানুষের সামনে তুলে ধরার পরিকল্পনার কথা জানান উপদেষ্টা।
সভায় রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম সভাপতিত্ব করেন। এতে রংপুর বিভাগের আট জেলার জেলা প্রশাসক এবং কালচারাল অফিসাররা অংশ নেন।
বঙ্গভবনে রাষ্ট্রপতির শপথ, আসছেন আমন্ত্রিত অতিথিরা
দেশের নবনির্বাচিত ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন ও আশপাশের এলাকায় জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধান ফটকসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে...
৭ মিনিট আগে
মন্ত্রিসভায় রদবদল, নতুন তথ্যমন্ত্রী হচ্ছেন আন্দালিব রহমান পার্থ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় নতুন কয়েকজন সদস্য যুক্ত হওয়ার খবর পাওয়া গেছে। তারা বর্তমানে বঙ্গভবনের দরবার হলে শপথের অপেক্ষায় রয়েছেন।নতুন তথ্যমন্ত্রী হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের নাম জানা গেছে। অন্যদিকে বর্তমান তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনকে পূর্ণ মন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর
৫৪ মিনিট আগে
বৃষ্টিতে চা শ্রমিকদের দুর্ভোগ কমাতে রেইনকোট দিচ্ছে সরকার
মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও কমলগঞ্জের চা-বাগানগুলোতে বৃষ্টির মধ্যেও কাজ করতে হয় শ্রমিকদের। হঠাৎ বৃষ্টি নামলে আশ্রয় নেওয়ার সুযোগ না থাকায় ভিজতে ভিজতেই চা-পাতা সংগ্রহ করতে হয় তাদের। দীর্ঘদিনের এই দুর্ভোগ কিছুটা কমাতে এবার চা শ্রমিকদের হাতে রেইনকোট তুলে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের ১০ জন চা শ্রমিকের...
৩ ঘন্টা আগে
নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জারদারির অভিনন্দন, পাকিস্তান সফরের আমন্ত্রণ
বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। একই সঙ্গে তাকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন তিনি।শুক্রবার (২১ আগস্ট) এক বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান পাকিস্তানের প্রেসিডেন্ট।বিবৃতিতে আসিফ আলী জারদারি বলেন, মির্জা ফখরুলের নেতৃত্বে বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের উন্নয়ন অব্যাহত থাকবে
৩ ঘন্টা আগে
