রাজনীতি

বিদেশ যাত্রায় জন্য সহজ ঋণ ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

অনলাইন ডেস্ক

৬ মাস আগে


বিদেশ যাত্রায় জন্য সহজ ঋণ ব্যবস্থা করা হবে, জমি বিক্রি করতে হবে না: তারেক রহমান

ছবি: সংগৃহীত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের তরুণদের বিদেশ যাওয়ার ক্ষেত্রে যাতে কেউ নিজেদের জমিজমা বিক্রি করতে না বাধ্য হন, সেজন্য সরকারিভাবে দ্রুত ব্যাংক ঋণের ব্যবস্থা করা হবে।

সোমবার রাজধানীর বনানীতে নির্বাচনি পথসভায় তিনি বলেন, এই ঋণের মাধ্যমে তরুণরা সহজেই বিদেশ যাত্রার খরচ মেটাতে পারবেন এবং বিদেশে উপার্জিত অর্থ দিয়ে পরবর্তীতে তা পরিশোধ করতে সক্ষম হবেন।

তারেক রহমান আরও জানান, দেশের যুবসমাজকে দক্ষ করে গড়ে তুলতে আধুনিক প্রশিক্ষণ সেন্টার দেশের বিভিন্ন এলাকায় গড়ে তোলা হবে। এর ফলে তারা দেশ ও বিদেশে সম্মানজনক কাজের মাধ্যমে স্বাবলম্বী হতে পারবে এবং দেশের বেকারত্বও কমানো সম্ভব হবে।

পথসভায় ধর্মগুরুদের সম্মান নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, মসজিদের ইমাম, মুয়াজ্জিব, খতিব ও অন্যান্য ধর্মের ধর্মগুরুদের জন্য বিএনপি ক্ষমতায় গেলে বিশেষ সম্মানীর ব্যবস্থা করা হবে, যাতে তারা সমাজে সম্মানজনকভাবে বসবাস করতে পারেন।

তারেক রহমান বলেন, বিএনপির অভিজ্ঞতা রয়েছে দেশ পরিচালনায়। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের উদ্যোগ নেওয়া হবে। নির্বাচনের সময় জনগণের প্রত্যাশা অনুযায়ী পরিকল্পনা গ্রহণের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষি কার্ডের গুরুত্ব তুলে ধরেন তিনি।

ঢাকা-১৭ আসনের সমস্যা, যেমন যানজট, জলাবদ্ধতা ও বায়ু দূষণ মোকাবেলায় একত্রে কাজ করার আহ্বান জানান। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করে তিনি বলেন, স্বৈরাচারের সময়ে দেশত্যাগের প্রস্তাব থাকা সত্ত্বেও খালেদা জিয়া দেশে থেকে মানুষের সঙ্গে ছিলেন। আমাদেরও শেষ ঠিকানা এই দেশই হবে।

তিনি যোগ করেন, বিএনপিই একমাত্র দল বর্তমানে যার কাছে দেশ গঠনের সুসংহত কর্মসূচি রয়েছে। অতীতে প্রতিবার জনগণের সমর্থন ছিল বিএনপির ওপর, যারা দেশ ও মানুষকে কখনো ত্যাগ করেনি।


নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির
নতুন কমিটি আসছে, দায়িত্ব ছাড়ার বার্তা ছাত্রদল সভাপতির

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের রাজনৈতিক জীবনের ‘শ্রেষ্ঠ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটতে চলেছে’ উল্লেখ করে তিনি দীর্ঘ সময় ছাত্রদলের কেন্দ্রীয় সংসদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব পালনের সুযোগ দেওয়ায় বিএনপির শীর্ষ নেতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। একই সঙ্গে ছাত্রদলের আসন্ন নতুন কমিটিকে সাদরে গ্রহণ করার...

৪১ মিনিট আগে


গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত
গণভোটের রায় কার্যকর হলে অলি আহমদই রাষ্ট্রপতি হতেন: জামায়াত

গণভোটের রায় প্রতিষ্ঠিত হলে ১১ দলীয় ঐক্যের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদ বিপুল ভোটে রাষ্ট্রপতি নির্বাচিত হতেন বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।বৃহস্পতিবার (১২ আগস্ট) অলি আহমদের পক্ষে নির্বাচন কমিশনে রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি

১৭ ঘন্টা আগে


ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির
ড. অলি আহমদ, বীর বিক্রমের পূর্ণ পরিচয় ব্যবহারের আহ্বান এলডিপির

দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে এলডিপির প্রেসিডেন্টের নাম কখনো “অলি আহমদ”, আবার কখনো “কর্নেল অলি আহমদ” হিসেবে প্রকাশ করা হচ্ছে। এ প্রেক্ষাপটে সংবাদমাধ্যমগুলোকে তাঁর পূর্ণ ও যথাযথ পরিচয় ব্যবহারের আহ্বান জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি)।গতকাল সামাজিক যোগাযোগমাধ্যমে এলডিপির ফেসবুক পেজ থেকে প্রকাশিত এক আবেদনে সংবাদমাধ্যমের প্রতি এ অনুরোধ জানানো হয়।আবেদনে বলা হয়েছে,

২২ ঘন্টা আগে


নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন
নবম পে-স্কেল বাস্তবায়নে ফের গতি, সাত সদস্যের কমিটি গঠন

বহুল প্রতীক্ষিত নবম জাতীয় পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়ায় ফের গতি এসেছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে-কমিশন-২০২৫-এর প্রতিবেদন পর্যালোচনা করে প্রয়োজনীয় সুপারিশ দিতে সাত সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার।সম্প্রতি এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। কমিটির প্রধান দায়িত্ব হবে পে-কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নতুন বেতন কাঠামো বাস্তবায়নে প্রয়োজনীয় সুপারিশ প্রণয়ন করা।...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom