‘বিড়ির দাম বাড়িয়ে নেশা নিরুৎসাহিত করেছেন প্রধানমন্ত্রী’-জামায়াত এমপি মুজিবুর রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৬–২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মুজিবুর রহমান বলেছেন, বিড়ি ও অন্যান্য নেশাজাতীয় পণ্যের দাম বৃদ্ধি জনস্বার্থে ইতিবাচক সিদ্ধান্ত।
রোববার বাজেট আলোচনায় বিএনপির সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়-এর আগের দিনের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “তিনি কালকে বললেন যে, বিড়ির দামটা একটু কমাইলে ভালো হতো। মানুষ যেন বিড়ি না খায়, নেশাদ্রব্য না খায়, মদ না খায়-সেজন্যই প্রধানমন্ত্রী দাম বেশি করেছেন। এজন্য তাকে আমরা ধন্যবাদ জানাই।”
বাজেটে ইসলামী অর্থনীতির বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে মুজিবুর রহমান বলেন, “মদিনার ইসলাম হলে সুদকে বন্ধ করতে হবে। মদিনার বাজেটে জাকাত ছিল। জাকাত চালু করতে হবে।”
তিনি অভিযোগ করেন, অর্থমন্ত্রীর ৩৪ পৃষ্ঠার বাজেট বক্তৃতায় ‘জাকাত’ শব্দের কোনো উল্লেখ নেই। তার ভাষায়, জাকাতভিত্তিক অর্থনীতির বিষয়টি বাজেটে স্থান পাওয়া উচিত ছিল।
ঋণনির্ভর অর্থনীতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের এই সংসদ সদস্য। তিনি বলেন, ঋণ নেওয়া যেতে পারে, তবে তা পরিশোধের সক্ষমতা নিশ্চিত করতে হবে। রাষ্ট্র পরিচালনায় অতিরিক্ত ঋণনির্ভরতা থেকে বেরিয়ে এসে দেশের নিজস্ব সম্পদ ও রাজস্বের ওপর ভিত্তি করে অর্থনীতি পরিচালনার আহ্বান জানান তিনি।
‘যারা জামায়াতকে গালি দেয়, তারা হারিয়ে যাবে; জামায়াত টিকে থাকবে’
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, যারা জামায়াতকে বিভিন্নভাবে আক্রমণ ও গালি দেয়, তারা একসময় ইতিহাস থেকে হারিয়ে যাবে। তবে জামায়াত নানা প্রতিকূলতার মধ্যেও টিকে ছিল এবং ভবিষ্যতেও টিকে থাকবে।শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে ন্যাশনাল আর্কাইভ মিলনায়তনে জামায়াতে ইসলামী শেরেবাংলানগর থানা উত্তর আয়োজিত ইউনিট প্রতিনিধি সম্মেলনে প্রধান
১ ঘন্টা আগে
ঘরে আলো নেই, মোমবাতিই এখন একমাত্র সম্বল: সেলিম উদ্দিন
গ্যাস-বিদ্যুৎ সংকট কোনো যুদ্ধের কারণে নয়, বরং সরকারের অব্যবস্থাপনার কারণে সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, ঢাকা মহানগর উত্তরের আমীর ও ডিএনসিসির মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, ঘরে আলো নেই, মানুষের একমাত্র সম্বল এখন মোমবাতি।শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর উত্তর বাড্ডায় বিদ্যুৎ...
১ ঘন্টা আগে
‘ছাত্রদলের সবচেয়ে নির্মল মানুষ রাকিব’, বললেন রাকসু জিএস সালাউদ্দিন আম্মার
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিবকে সংগঠনটির ‘সবচেয়ে নির্মল মানুষ’ বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) জিএস ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক সালাউদ্দিন আম্মার।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে সালাউদ্দিন আম্মার এ মন্তব্য করেন।পোস্টে তিনি লেখেন, ‘রাকিব ভাই সম্ভবত বিদায় নিচ্ছেন ছাত্রদল থেকে। অনেক সময় তার
২ ঘন্টা আগে
নাহিদ-আসিফসহ জুলাই আন্দোলনের সহযোদ্ধাদের কৃতজ্ঞতা জানালেন ছাত্রদল সম্পাদক
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ জুলাই-আগস্টের আন্দোলনে একসঙ্গে কাজ করা কয়েকজনকে কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ কৃতজ্ঞতা জানান।পোস্টে নাসির উদ্দিন নাসির জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্রদলের নেতাকর্মীদের ভূমিকার কথা তুলে
৩ ঘন্টা আগে
