রাজনীতি

বিচার বিভাগ নিয়ে বিএনপি ‘আওয়ামী লীগের পথেই হাঁটছে’: হাসনাত আব্দুল্লাহ

অনলাইন ডেস্ক

৫ মাস আগে


বিচার বিভাগ নিয়ে বিএনপি ‘আওয়ামী লীগের পথেই হাঁটছে’: হাসনাত আব্দুল্লাহ

ছবি: সংগৃহীত


হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করেছেন, বিচার বিভাগ ও পুলিশ প্রশাসন ব্যবহারের ক্ষেত্রে বর্তমান বিএনপি সরকার “আওয়ামী লীগের পথেই হাঁটছে”। তিনি দাবি করেন, স্বাধীন বিচারব্যবস্থার ওপর রাজনৈতিক হস্তক্ষেপ শুরু হয়েছে এবং জেলা আদালতগুলো কেন্দ্র থেকে নিয়ন্ত্রিত হচ্ছে।

সোমবার (২৫ মে) বিকেলে ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে নাসীরুদ্দীন পাটওয়ারী-এর ওপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা এবং গ্রেপ্তারের ঘটনা নিয়ে বক্তব্য তুলে ধরা হয়।

হাসনাত আব্দুল্লাহ বলেন, “বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাঁটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে।” তার অভিযোগ, “কে জামিন পাবে, কী রায় হবে, কী বিচার হবে—সব কিছু রিমোট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের পর আমাদের আশা ছিল পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু এখন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দলীয় সমর্থকের মতো আচরণ করতে দেখা যাচ্ছে।”

ঝিনাইদহকে আইনমন্ত্রীর জেলা উল্লেখ করে তিনি দাবি করেন, সেখানকার আইন-আদালত “সরকারের একটি মহলের হাতে বন্দী” হয়ে পড়েছে। সরকার পুলিশ ও বিচার বিভাগকে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে বলেও অভিযোগ করেন তিনি।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, “আজ বিএনপি, এনসিপি ও জামায়াত নিজেদের মধ্যে লড়ছে, আর ভারতে বসে আওয়ামী লীগ হাসছে।” তার মতে, জুলাই গণ-অভ্যুত্থানের পর দেশের রাজনৈতিক বাস্তবতায় এমন বিভাজন প্রত্যাশিত ছিল না।

সংবাদ সম্মেলন শেষে জাতীয় নাগরিক পার্টি-র নেতাকর্মীরা পায়রা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১২ ঘন্টা আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১২ ঘন্টা আগে


আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান
আওয়ামী লীগের ব্যানারে সভা সমাবেশ করলে আইন লঙ্ঘন হবে জাহেদ উর রহমান

আওয়ামী লীগের নেতাকর্মী হলেই অন্য কোনো ধরনের সভা-সমাবেশ করতে পারবেন না, এমন কোনো নিষেধাজ্ঞা নেই। তবে আওয়ামী লীগের ব্যানারে দলীয় কর্মসূচি পালন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কর্মসূচি পালন করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ড. জাহেদ উর...

১৭ ঘন্টা আগে


শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন
শেখ হাসিনার দেশে ফেরার প্রস্তুতি নতুন পাসপোর্ট এনআইডির আবেদন

ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছেন। সোমবার করা এ আবেদনসংক্রান্ত একটি চিঠি হাতে পেয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ২০২৪ সালে দেশত্যাগের পর এটিই তার পক্ষ থেকে এ ধরনের প্রথম যোগাযোগ।শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার বিষয়ে এখন পর্যন্ত...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom