আন্তর্জাতিক

‘ভয়ংকর নতুন অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর

আন্তর্জাতিক ডেস্ক

৫ মাস আগে


‘ভয়ংকর নতুন অস্ত্র’ ব্যবহারের হুঁশিয়ারি ইরানের নৌবাহিনীর

ছবি: সংগৃহীত


ইরানের নৌবাহিনীর কমান্ডার শাহরাম ইরানি জানিয়েছেন, খুব শিগগিরই এমন একটি অস্ত্র ব্যবহার করা হবে, যা শত্রুপক্ষকে ভয় পাইয়ে দেবে। তিনি ইঙ্গিত দিয়ে বলেন, “অস্ত্রটি তাদের খুব কাছেই রয়েছে-আশা করি তারা এটা দেখে হার্ট অ্যাটাক করবে না।”

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি-কে দেওয়া বক্তব্যে তিনি দাবি করেন, সাম্প্রতিক সংঘাতে শত্রুপক্ষ দ্রুত সফল হওয়ার যে ধারণা করেছিল, তা এখন ‘হাস্যরসের বিষয়’ হয়ে দাঁড়িয়েছে।

কমান্ডার ইরানি আরও বলেন, প্রতিশোধমূলক অভিযানে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন-কে লক্ষ্য করে অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এর ফলে নির্দিষ্ট সময়ের জন্য ওই রণতরী থেকে যুদ্ধবিমান উড্ডয়ন বন্ধ রাখতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র-এমন দাবি করেন তিনি।

তিনি জানান, গত ফেব্রুয়ারিতে শুরু হওয়া সংঘাতের পর ইরান পশ্চিম এশিয়ার বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শতাধিক পাল্টা আঘাত হেনেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের নৌ-অবরোধের জবাবে কৌশলগত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী-তে জাহাজ চলাচলে কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

ইরানি দাবি করেন, প্রয়োজনে আরব সাগরের দিক থেকেও প্রণালী বন্ধ করে দেওয়ার সক্ষমতা তাদের রয়েছে। তিনি সতর্ক করে বলেন, শত্রুপক্ষ আরও অগ্রসর হলে ‘তাৎক্ষণিক অপারেশনাল ব্যবস্থা’ নেওয়া হবে।

এছাড়া ইরানি জাহাজ জব্দের ঘটনাকে তিনি ‘জলদস্যুতা’ ও ‘জিম্মি করা’র সঙ্গে তুলনা করে যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেন। তার ভাষায়, এ ধরনের কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন ও সামুদ্রিক নিরাপত্তার পরিপন্থী।

বিশ্লেষকদের মতে, ইরানের এমন বক্তব্য মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায় নতুন করে অনিশ্চয়তা তৈরি করতে পারে।


নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান
নেতানিয়াহুর ৬ ঘণ্টার গোপন আমিরাত সফর, বৈঠকে ইরান

মাত্র ছয় ঘণ্টার গোপন সফরে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের (এমবিজে) সঙ্গে বৈঠক করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দ্য জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে ইরান ছিল আলোচনার অন্যতম প্রধান বিষয়।রোববার (২৭ সেপ্টেম্বর) ব্যক্তিগত একটি উড়োজাহাজে আবুধাবিতে যান নেতানিয়াহু। সেখানে প্রায় ছয় ঘণ্টা অবস্থানের...

৩ ঘন্টা আগে


রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩
রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৩৩

বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।সোমবার (২৮ সেপ্টেম্বর) চালানো ওই হামলার তথ্য জানিয়েছে মিয়ানমারের সামরিক বাহিনীর বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি (এএ) এবং স্থানীয় একটি ত্রাণ সংস্থা। স্থানীয় ত্রাণকর্মী...

১৩ ঘন্টা আগে


পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়
পশ্চিমবঙ্গে থালাপতি বিজয়ের দলের প্রথম রাজ্য কার্যালয়

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাঘম (টিভিকে) এবার পশ্চিমবঙ্গেও সাংগঠনিক কার্যক্রম শুরু করেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) পূর্ব বর্ধমানের ফাগুপুরে দলের প্রথম রাজ্য কার্যালয়ের উদ্বোধন করা হয়।ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে কার্যালয়টির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় পাঁচ হাজার সমর্থক উপস্থিত হন।তামিলনাড়ুতে দলটির

১৫ ঘন্টা আগে


পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত
পাকিস্তানের আকাশসীমার অনুমতি না মেলায় রূপপুরের ইউরেনিয়াম পরিবহন বিলম্বিত

পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দ্বিতীয় ইউনিটের জন্য ইউরেনিয়াম জ্বালানি পরিবহন বিলম্বিত হয়েছে। ২৪ সেপ্টেম্বর চালানটি বাংলাদেশে পৌঁছানোর কথা থাকলেও নির্ধারিত সময়ে তা আসেনি।এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ইউরেনিয়াম বহনকারী কার্গো উড়োজাহাজটি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না পাওয়ায় নির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে আসতে পারেনি।ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি...

২১ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom