‘ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধভাবে উন্নয়ন করতে হবে’: খন্দকার মোশাররফ
অনলাইন ডেস্ক
সংগৃহীত
বিএনপির স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক মন্ত্রী কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি এলাকার উন্নয়ন নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে মিলেমিশে কাজ করতে পারলেই উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে।
শুক্রবার বিকেল ৪টায় কুমিল্লার মেঘনা উপজেলা চত্বরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের জনগণ তাদের নির্বাচিত করেছেন। এ অঞ্চলের চারটি উপজেলায় প্রয়াত এম কে আনোয়ারসহ বিএনপির নেতৃবৃন্দের হাত ধরে ব্যাপক উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, ‘এই চার উপজেলায় মরহুম এম কে আনোয়ারসহ আমরাই উন্নয়ন করেছি। এটা আপনারা গর্ব করে বলতে পারবেন। উন্নয়নকাজ করতে চাইলে মিলেমিশে করতে হবে। রাজনৈতিক কর্মকাণ্ডসহ সব উন্নয়নমূলক কার্যক্রম ঐক্যবদ্ধভাবে পরিচালনা করতে হবে।’
মনোনয়ন ঘিরে ভুল বোঝাবুঝির অবসান
দলের অভ্যন্তরে তৈরি হওয়া ভুল বোঝাবুঝির প্রসঙ্গ তুলে ড. মোশাররফ হোসেন বলেন, দুটি জায়গায় মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি হয়েছিল। তবে কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়ার সহযোগিতায় সেই ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।
তিনি বলেন, অধ্যক্ষ সেলিম ভূঁইয়া তাদের সঙ্গে যোগ দিয়েছেন। ভুল বোঝাবুঝির অবসান ঘটানোর জন্য তাকে ধন্যবাদ জানিয়ে ড. মোশাররফ বলেন, এখন সবাইকে মিলেমিশে রাজনৈতিক কর্মকাণ্ড ও উন্নয়নমূলক কাজ করতে হবে।
বক্তব্যের শুরুতে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে প্রয়াত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ দলের প্রতিষ্ঠাকালীন নেতাদেরও স্মরণ করেন।
নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাকে ছাত্রবিষয়ক দায়িত্ব ও যুগ্ম মহাসচিবসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছিলেন। পরবর্তীতে তাকে দলের স্থায়ী কমিটির সদস্য করা হয়। দীর্ঘ ৩২ বছর ধরে তিনি স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন বলেও জানান।
‘বিএনপিতে চাঁদাবাজ থাকবে না’
অনুষ্ঠানের প্রধান বক্তা কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির ইতিহাস লিখতে গেলে ড. খন্দকার মোশাররফ হোসেনের নাম অবশ্যই আসবে। তিনি ড. মোশাররফকে দলের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে উল্লেখ করেন।
মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা উল্লেখ করে অধ্যক্ষ সেলিম ভূঁইয়া বলেন, বিএনপির কোনো নেতাকর্মী মাদক বা চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে তিনি বলেন, বিএনপিতে কোনো চাঁদাবাজ থাকবে না। দলের কেউ মাদকের সঙ্গে জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি।
পাশাপাশি দলীয় নেতাকর্মীদের ড. খন্দকার মোশাররফ হোসেনের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান তিনি।
চার উপজেলায় উন্নয়নের পরিকল্পনা
অনুষ্ঠানের বিশেষ অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন বলেন, কুমিল্লা-১ ও কুমিল্লা-২ আসনের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে একযোগে কাজ করা হবে।
তিনি দাবি করেন, বিএনপির মধ্যে কোনো ধরনের গ্রুপিং নেই। দুই সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে চারটি উপজেলায় উন্নয়ন কার্যক্রম আরও জোরদার করা হবে।
ড. খন্দকার মারুফ হোসেন জানান, মেঘনা-দাউদকান্দি সংযোগ সড়ক ও সেতু নির্মাণের জন্য ইতোমধ্যে ডিও লেটার দেওয়া হয়েছে। পাশাপাশি মেঘনা উপজেলা হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া রাধানগর ও চালিভাঙ্গা ইউনিয়নে উপস্বাস্থ্যকেন্দ্র, মা ও শিশু হাসপাতাল এবং নার্সিং ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে বর্তমানে দাপ্তরিক কার্যক্রম চলছে বলেও জানান তিনি।
মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজউদ্দিন লন্ডনির সভাপতিত্বে এবং সদস্যসচিব সালাউদ্দিন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা
দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন-তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে...
১ মিনিট আগে
রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি।রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ
২ ঘন্টা আগে
স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
স্বৈরাচারের সময়ে যারা গুপ্তবেশে লুকিয়ে ছিল, এখন তাদের ভেতরে স্বৈরাচারী শক্তি লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না-এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, স্বৈরাচারের সময় একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরে তাদের নিজেদের লোকজনই বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে কিছু...
১৭ ঘন্টা আগে
পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ
১৯৯৮ সালের ৯ জুন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ঐতিহাসিক লংমার্চের কর্মসূচি পালন করে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল।লংমার্চের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে চারদলীয় জোটের কেন্দ্রীয়...
১৭ ঘন্টা আগে
