জাতীয়

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

৩ ঘন্টা আগে


রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল

সংগৃহীত


রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো নিজ জেলা ঠাকুরগাঁওয়ে যাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাবেন তিনি।

রাষ্ট্রপতিকে বরণ করে নিতে ইতোমধ্যে শহরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থান সাজানো হয়েছে।

সফরসূচি অনুযায়ী, রোববার দুপুর পৌনে ১২টার দিকে হেলিকপ্টারে করে ঠাকুরগাঁওয়ের শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে তিনি সার্কিট হাউসে গিয়ে গার্ড অব অনার গ্রহণ করবেন।

এরপর শহরের সেনুয়া কবরস্থানে গিয়ে মা-বাবার কবর জিয়ারত করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চবিদ্যালয়ের বড় মাঠে নাগরিক কমিটির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে নিজ বাড়িতে যাবেন রাষ্ট্রপতি। সেখানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও আত্মীয়স্বজনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। রাতে নিজ বাড়িতেই অবস্থান করার কথা রয়েছে তার।

সফরের দ্বিতীয় দিন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে রাষ্ট্রপতির।

রাষ্ট্রপতির প্রটোকল অফিসার আবুল কালাম লুৎফর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়েছে।

এর আগে গত ২১ আগস্ট রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দায়িত্ব গ্রহণের পর এটিই তার প্রথম নিজ জেলা সফর।


দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল
দুই দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল

দুই দিনের সরকারি সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৫৮ মিনিটে হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঠাকুরগাঁওয়ের মোহাম্মদ আলী স্টেডিয়াম মাঠে অবতরণ করেন তিনি।সেখানে রাষ্ট্রপতিকে স্বাগত জানান ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রফিকুল হক, পুলিশ সুপার মো. বেলাল হোসেন এবং...

৫ মিনিট আগে


‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা
‘প্রেসিডেন্ট অর নট, হি ইস অলওয়েজ মাই আব্বু, মাই হিরো’: শামারুহ মির্জা

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিজ জেলা ঠাকুরগাঁও সফর ও নাগরিক সংবর্ধনাকে ঘিরে আবেগঘন বার্তা দিয়েছেন তার বড় মেয়ে ড. শামারুহ মির্জা। বাবার প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার কথা তুলে ধরে তিনি বলেছেন, রাষ্ট্রপতি হোন কিংবা না হোন-তার কাছে তিনি সবসময়ই ‘আব্বু’ ও ‘হিরো’।রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে...

৩২ মিনিট আগে


স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের
স্বৈরাচারের আড়ালে গুপ্ত শক্তি অরাজকতা উসকে দিচ্ছে কি না, প্রশ্ন তারেক রহমানের

স্বৈরাচারের সময়ে যারা গুপ্তবেশে লুকিয়ে ছিল, এখন তাদের ভেতরে স্বৈরাচারী শক্তি লুকিয়ে থেকে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কি না-এমন প্রশ্ন তুলেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।তিনি বলেন, স্বৈরাচারের সময় একটি রাজনৈতিক দল গুপ্তবেশ ধারণ করে স্বৈরাচারের ভেতরে লুকিয়ে ছিল। পরে তাদের নিজেদের লোকজনই বিষয়টি স্বীকার করেছেন। বর্তমানে কিছু...

১৭ ঘন্টা আগে


পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ
পার্বত্য শান্তিচুক্তি বাতিলের দাবিতে খালেদা জিয়ার নেতৃত্বে ঐতিহাসিক লংমার্চ

১৯৯৮ সালের ৯ জুন পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তিকে সংবিধানবিরোধী আখ্যা দিয়ে তা বাতিলের দাবিতে তৎকালীন বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ঐতিহাসিক লংমার্চের কর্মসূচি পালন করে। তৎকালীন বিরোধীদলীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আয়োজিত ওই কর্মসূচিকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও উত্তেজনা তৈরি হয়েছিল।লংমার্চের পরিকল্পনা অনুযায়ী, ঢাকা থেকে চারদলীয় জোটের কেন্দ্রীয়...

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom