বহিষ্কৃত এমপি গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন ভিডিও, বাড়ছে আলোচনা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
নারীসংক্রান্ত বিতর্কের জেরে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ছে। ভিডিওগুলো প্রকাশের পর তাকে নিয়ে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনা আরও তীব্র হয়েছে।
সর্বশেষ ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক নারীর সঙ্গে একটি হোটেলের করিডর, লবি ও সিঁড়িঘরে ঘনিষ্ঠভাবে চলাফেরা করতে দেখা যায় বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। তবে ভিডিওগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান রাজধানীর পল্লবী থানায় গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্য আসামিরা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ, মোতাসসিম বিল্লাহ ও রাকিবুল হাসান। এর মধ্যে আমিনুর রহমানকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার পাশাপাশি গাজী নজরুল ইসলামের নির্বাচনী এলাকা সাতক্ষীরার শ্যামনগরে প্রেস ক্লাব চত্বরে ‘সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতা’র ব্যানারে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। সেখানে বক্তারা তার সংসদ সদস্য পদ থেকে পদত্যাগের দাবি জানান।
গাড়িচালক ওবায়দুর রহমান গণমাধ্যমে অভিযোগ করেন, মরিয়াম বেগম নামে এক নারীর সঙ্গে সম্পর্ক গোপন রাখতে তার পরিবারকে বিভিন্ন ধরনের সুবিধার আশ্বাস দেওয়া হয়েছিল। তার দাবি, মরিয়ামের বাবা মাসুম বিল্লাহকে সরকারি কাজ পাইয়ে দেওয়া এবং ঠিকাদারি ব্যবসায় সহায়তার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। একই সঙ্গে মরিয়ামকে জাতীয় সংসদে চাকরির আশ্বাসও দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
ওবায়দুর রহমান আরও দাবি করেন, মাসুম বিল্লাহর নামে ‘মাসুম এন্টারপ্রাইজ’ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পে দরপত্র জমা দেওয়া হয়েছিল।
এদিকে গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ওঠা অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং মামলার বিষয়ে সংশ্লিষ্ট আদালত বা তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অভিযুক্তের পক্ষ থেকেও এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার তদন্ত ও আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই অভিযোগগুলোর সত্যতা ও দায় নির্ধারিত হবে।
বিএনপি জামায়াত গণঅধিকার এনসিপির মধ্যে ঐক্য লাগবেই ফারুক হাসান
কোনো ধরনের ‘যদি-কিন্তু-অথবা’ ছাড়াই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ (জিওপি) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে ঐক্য প্রয়োজন বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের মুখপাত্র ও উচ্চতর পরিষদের সদস্য মো. ফারুক হাসান।আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।ফেসবুক
৩ ঘন্টা আগে
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ
পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা
১ দিন আগে
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো
১ দিন আগে
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...
২ দিন আগে
