খেলাধুলা
ফিফা বিশ্বকাপ ২০২৬

ভিসার কারণে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে পারেননি মা, সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

স্পোর্টস ডেস্ক

৪ মাস আগে


ভিসার কারণে বিশ্বকাপে ছেলের খেলা দেখতে পারেননি মা, সহায়তার আশ্বাস যুক্তরাষ্ট্রের

ছবি: সংগৃহীত


বিশ্বকাপে স্পেনের বিপক্ষে কেপ ভার্দের ঐতিহাসিক ড্রয়ের পর আবেগঘন এক মন্তব্য করে আলোচনায় এসেছেন দলের গোলরক্ষক ভোজিনহা। ম্যাচ শেষে তিনি জানান, ভিসা–সংক্রান্ত জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে ছেলের খেলা দেখতে পারেননি।

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের পর সংবাদমাধ্যমকে ভোজিনহা বলেন, প্রয়োজনীয় অর্থ ও আনুষ্ঠানিকতা সময়মতো সম্পন্ন করতে না পারায় তার মা যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। তিনি চেয়েছিলেন, জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মা গ্যালারিতে উপস্থিত থাকুন।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন-এর বরাতে জানা গেছে, বিষয়টি সামনে আসার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ভোজিনহার মাকে দেশটিতে আনার বিষয়ে সহযোগিতার উদ্যোগ নিয়েছে।

পররাষ্ট্র দপ্তরের এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের নামে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদন জমা পড়েনি। একই সঙ্গে তিনি বলেন, বিশ্বকাপে অংশ নেওয়া খেলোয়াড়দের নিকটাত্মীয়দের জন্য ভিসা–সংক্রান্ত জামানতের বিধান শিথিল করা হয়েছে। বিষয়টি দ্রুত সমাধানে খেলোয়াড়ের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

সিএনএনের একটি সূত্রের দাবি, ভোজিনহার মায়ের বর্তমানে বৈধ পাসপোর্ট নেই। নতুন পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়া শেষ হলে ভিসা আবেদনের পরবর্তী কার্যক্রম শুরু হবে।

বিশ্বকাপের আয়োজক দেশের নীতিমালা অনুযায়ী, অংশগ্রহণকারী দেশগুলোর খেলোয়াড়, কোচ, সহায়ক স্টাফ এবং তাদের নিকটাত্মীয়রা নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে ভিসা জামানত ছাড়াই আবেদন করার সুযোগ পান।

৪০ বছর বয়সী ভোজিনহা বর্তমানে পর্তুগালের দ্বিতীয় স্তরের একটি ক্লাবে খেলেন। স্পেনের বিপক্ষে ম্যাচে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে কেপ ভার্দেকে ঐতিহাসিক ১-১ ড্র এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই সাবেক বিশ্বচ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিয়ে কেপ ভার্দে দেশের ফুটবল ইতিহাসে অন্যতম স্মরণীয় সাফল্য অর্জন করেছে। প্রায় সাড়ে পাঁচ লাখ মানুষের দ্বীপরাষ্ট্রটিতে এই ফলাফল ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে।

এদিকে স্পেনের বিপক্ষে অসাধারণ পারফরম্যান্সের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও ভোজিনহার জনপ্রিয়তা দ্রুত বেড়েছে। অল্প কয়েক দিনের ব্যবধানে তার অনুসারীর সংখ্যা কয়েক লাখ থেকে প্রায় এক কোটির কাছাকাছি পৌঁছেছে।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom