ভিজিএফ কার্ড নিয়ে সংঘর্ষ: ঝিনাইদহে বিএনপির ১৫ নেতাকর্মী আটক
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
শৈলকূপা উপজেলার চর গোলকনগর গ্রামে ভিজিএফ কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষের ঘটনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্তত ১৫ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা, বিশেষ করে চর গোলকনগর গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা সবাই মির্জাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।
শৈলকূপা থানা–র ওসি হুমায়ুন কবির মোল্লা এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন বাবর ফিরোজ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, সংঘর্ষের পর শুক্রবার ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী এবং যুবদল নেতা শামীম লস্কর বাদী হয়ে থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির মুক্তি, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সায়েম আলী, যুবদল নেতা শামীম লস্কর, মহিদুল ইসলাম, পান্না মিয়াসহ উভয়পক্ষের অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন,
“যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে সর্বোচ্চ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষ থানায় অভিযোগ দিয়েছে। অভিযোগের ভিত্তিতে আটক ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি প্রয়োগ করা হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার রাতে গোলকনগর গ্রামে ভিজিএফ কার্ড বণ্টন নিয়ে সায়েম আলী ও শামীম লস্করের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে উভয়পক্ষের অন্তত ৪০ জন আহত হন।
পুলিশের গাড়ির সামনে রাড্ডার সরঞ্জাম লুটের অভিযোগ ফুয়াদের
রাজধানীর মিরপুর-১ নম্বরে ভেঙে দেওয়া রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার থেকে কোটি কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জাম লুটের অভিযোগ করেছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। তাঁর দাবি, পুলিশের গাড়ির সামনেই হাসপাতালের ফার্নিচার ও যন্ত্রপাতি ট্রাকে তুলে নেওয়া হয়েছে।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে...
১ ঘন্টা আগে
স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে লড়বে এনসিপি: নাহিদ
চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে অবস্থান নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, কোনো জোটের ওপর নির্ভর না করে নিজস্ব অবস্থান থেকেই নির্বাচনে লড়বে এনসিপি।সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে...
১ ঘন্টা আগে
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
২ ঘন্টা আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৬ ঘন্টা আগে
