ভেনিসে বাঁধন ও পরিবারের ওপর হামলার অভিযোগে জামায়াত মহিলা বিভাগের নিন্দা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ইতালির ভেনিসে চলচ্চিত্র উৎসবে অংশ নিতে যাওয়া বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের সদস্যদের ওপর একদল দুর্বৃত্তের সংঘবদ্ধ হামলা, হেনস্তা ও অশোভন আচরণের অভিযোগে তীব্র ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগ।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান দলটির মহিলা বিভাগের প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু এমপি।
‘কোনো সভ্য সমাজে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়’
বিবৃতিতে নাজমুন নাহার নীলু বলেন, বিদেশের মাটিতে গিয়ে একজন নারী শিল্পী ও তার পরিবারের ওপর এ ধরনের সংঘবদ্ধ হামলা, গায়ে ডিম-পানি নিক্ষেপ এবং প্রকাশ্যে হেনস্তার ঘটনা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য হতে পারে না।
তিনি বলেন, রাজনৈতিক মতপার্থক্য যত গভীরই হোক না কেন, তা কাউকে কারও গায়ে হাত তোলা কিংবা প্রকাশ্যে অপমান করার অধিকার দেয় না।
‘ভিন্নমত দমনের ভয়ংকর নজির’
বিবৃতিতে আরও বলা হয়, জুলাই আন্দোলনের সময় অভিনেত্রী ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আজমেরী হক বাঁধন ফ্যাসিবাদের রক্তচক্ষুকে উপেক্ষা করে রাজপথে নেমেছিলেন।
নাজমুন নাহার নীলু বলেন, এমন একজনের ওপর হামলা শুধু ব্যক্তি-আক্রমণ নয়, বরং ভিন্নমত দমনের একটি ভয়ংকর নজির হয়ে থাকবে।
হামলাকারীদের বিচারের দাবি
জামায়াতে ইসলামী মহিলা বিভাগ অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে ইতালীয় প্রশাসনের মাধ্যমে দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছে।
একই সঙ্গে ইতালিতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসকে দ্রুত অভিনেত্রী বাঁধন ও তার পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানানো হয়েছে।
বিবৃতিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধন ও তার পরিবারের প্রতি সংহতি প্রকাশ করে নাজমুন নাহার নীলু বলেন, মতপ্রকাশের স্বাধীনতা, নারীর মর্যাদা ও নাগরিক নিরাপত্তার প্রশ্নে জামায়াতে ইসলামী সবসময় সোচ্চার থাকবে।
নাসীরুদ্দীনকে নিয়ে টকশোতে নোংরা ভাষা, ভুল স্বীকার রাশেদ খাঁনের
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে টকশোতে অশালীন ভাষা ব্যবহারের বিষয়টি ভুল হয়েছে বলে স্বীকার করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ভবিষ্যতে এ ধরনের ভাষা ব্যবহারের ক্ষেত্রে নিজেকে আরও সংযত ও সতর্ক রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক...
৩ ঘন্টা আগে
‘শরিয়াহবিরোধী আইন পাস করেছে সরকার, অবিলম্বে বাতিল করতে হবে’: ইসলামী আন্দোলন
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান অভিযোগ করেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার ছয় মাস না যেতেই শরিয়াহবিরোধী আইন পাস করেছে। তিনি ওই আইন অবিলম্বে বাতিলের দাবি জানিয়েছেন।মঙ্গলবার বিকেলে রাজধানীর পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নিয়মিত সভায় সভাপতির বক্তব্যে তিনি এ দাবি জানান।‘রাষ্ট্র ধর্মীয় বিধান পালনে সহায়তা...
১৭ ঘন্টা আগে
‘পাতি শৃগালের কাছে মুরগি বর্গা দিয়েছি’: চরমোনাই পীর
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, গত নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন থাকলেও তারা তা মেনে নিয়েছেন। তবে অন্তর্বর্তী সরকারের আমলের তুলনায় বর্তমান সরকার দেশকে আরও খারাপের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।তিনি বলেন, দেশের প্রশাসন ও বিভিন্ন পর্যায়ে দুর্নীতি এখন রন্ধ্রে রন্ধ্রে...
২১ ঘন্টা আগে
শেখ হাসিনাকে প্রত্যর্পন করবে না ভারত জানানো হলো ঢাকাকে
বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না ভারত এবং তিনি দেশে ফিরে গ্রেপ্তার হলে তার নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার জন্য ঢাকাকে অনুরোধ জানিয়েছে ভারত।সোমবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সাংবাদিক অনির্বাণ দাসগুপ্তের নামে লেখা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার।আনন্দবাজারের ঐ প্রতিবেদনে বলা হয়, প্রায় এক মাস
১ দিন আগে
