ভোটকেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে বিএনপি নেতা আটক
ছবি: সংগৃহীত
রংপুর-১ (গঙ্গাচড়া ও সিটি কর্পোরেশন ১-৯ ওয়ার্ড) আসনে ভোটকেন্দ্রের বাইরে টাকা বিতরণের অভিযোগে এক বিএনপি নেতাকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হাবিবুর রহমান রিপন বেতগাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
প্রত্যক্ষদর্শী ভোটার মাহমুদুল হক জানান, তিনি ভোট দিতে গিয়ে কেন্দ্রের ভেতরে কোনো বিশৃঙ্খলা দেখেননি। তবে কেন্দ্রের বাইরে একজনকে টাকা বিতরণ করতে দেখা যায়। সেনাবাহিনী দ্রুত ব্যবস্থা নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায়নি বলেও তিনি উল্লেখ করেন।
এ বিষয়ে বিএনপির প্রার্থী মোকাররম হোসেন সুজনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
বেতগাড়ী উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার এনামুল হক বলেন, “ঘটনাটি কেন্দ্রের বাইরের। আমার কেন্দ্রে সুষ্ঠু ও সুন্দরভাবে ভোটগ্রহণ চলছে। যেহেতু এটি কেন্দ্রের বাইরে ঘটেছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীই এ বিষয়ে বিস্তারিত বলতে পারবে।”
সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেজর আব্দুর মালেক (ক্যাম্প কমান্ডার, গঙ্গাচড়া) জানান, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অর্থ বিতরণের সময় একজনকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, এখন পর্যন্ত সেনাবাহিনী আটক ব্যক্তির বিষয়ে তাকে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে ভোটকেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে এবং যে কোনো অনিয়মের বিষয়ে প্রশাসন সতর্ক রয়েছে।
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
১ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২০ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
