রাজনীতি

ভোটারদের ভয়ভীতি দেখিয়ে দূরে রাখার চেষ্টা করা হয়েছে: মাহদী আমীন

৭ মাস আগে


ভোটারদের ভয়ভীতি দেখিয়ে দূরে রাখার চেষ্টা করা হয়েছে: মাহদী আমীন

ছবি: সংগৃহীত


বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলীয় চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমীন অভিযোগ করেছেন, একটি দল পরিকল্পিতভাবে ভোটারদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটকেন্দ্র থেকে দূরে রাখার চেষ্টা করেছে। এসব ঘটনা না ঘটলে ভোটার উপস্থিতি আরও বেশি হতে পারত বলে মন্তব্য করেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

মাহদী আমীন বলেন, বিএনপি ও প্রতিপক্ষ রাজনৈতিক দলের মধ্যে দৃশ্যমান ব্যবধান ঠেকাতেই গত রাত থেকে আচরণবিধি লঙ্ঘনের ঘটনা ঘটানো হয়েছে। ভোটারদের নিরুৎসাহিত করতে বিভিন্ন এলাকায় ভয়ভীতি প্রদর্শন করা হয়েছে বলেও তিনি দাবি করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্পন্ন করতে নির্বাচন কমিশন, সশস্ত্র বাহিনী, অন্তর্বর্তীকালীন সরকার এবং আইনশৃঙ্খলা বাহিনীসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, নির্বাচনী সহিংসতায় আহত ও নিহতদের পরিবারের প্রতি বিএনপির সমবেদনা রয়েছে।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনকে বিতর্কিত করতে বিভিন্ন এলাকায় সহিংসতা, কারচুপি ও কালো টাকার ব্যবহার হয়েছে। কোথাও আগে থেকেই সিল মারা ব্যালট পাওয়া গেছে এবং জাল ভোট দেওয়ার অভিযোগ এসেছে। অনেক ভোটার নিজ ভোট দিতে পারেননি বলেও দাবি করেন তিনি।

মাহদী আমীন বলেন, স্থানীয়ভাবে ভুয়া পর্যবেক্ষক তৈরি করে এক ধরনের ‘মব’ সৃষ্টি করা হয়েছে, যার ফলে ভোটার উপস্থিতিতে বাধা সৃষ্টি হয়েছে। বিষয়টি আগে থেকেই নির্বাচন কমিশনকে জানানো হলেও আরও সমন্বিত পদক্ষেপ নিলে পরিস্থিতি ভালোভাবে নিয়ন্ত্রণ করা যেত।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভীতি ছড়ানোর অভিযোগ তুলে তিনি বলেন, বিএনপির বিজয় অনিবার্য-এটি ঠেকাতে অপপ্রয়াস চালানো হচ্ছে, তবে তা সফল হবে না।

তিনি জনগণকে ভোটের ফলাফল নিশ্চিত করতে সজাগ থাকার আহ্বান জানান এবং দলের নেতা-কর্মীদের সঠিক গণনা ও ফলাফল ঘোষণায় কোনো অসংগতি না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেন।

মাহদী আমীন বলেন, “ধানের শীষের জোয়ারে বিএনপির বিজয় গণতন্ত্রেরই বিজয় হবে। বাংলাদেশের বিজয় আসন্ন।”

 


স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...

১ ঘন্টা আগে


চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস

চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য

৪ ঘন্টা আগে


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

১ দিন আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

১ দিন আগে

Dr.Mahfuzul Alom