“ভোট দিলে যদি বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না”: ড. এহছানুল হক
চাঁদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ কচুয়া আসনে বিএনপির ধানের শীষের মনোনীত প্রার্থী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, একটি দল নির্বাচনী প্রচারে ভোট চাওয়ার নামে বেহেস্তের টিকিট বিক্রি করছে, যা জনগণকে বিভ্রান্ত করা ছাড়া কিছুই নয়। তিনি মন্তব্য করেন, ‘‘কেউ যদি ভোট দিলে বেহেস্ত পেত, তাহলে মানুষ আর ধর্মকর্ম করত না।’’
শুক্রবার বিকেলে চাঁদপুরের কচুয়া উপজেলার ১ নং সাচার ইউনিয়নের নয়াকান্দি গ্রামে নির্বাচনী প্রচারণা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. এহছানুল হক আরও বলেন, ‘‘আমি শিক্ষা প্রতিমন্ত্রী থাকাকালীন শিক্ষাঙ্গনে পরীক্ষা নকলমুক্ত করেছি, চাঁদপুরে জাটকা ইলিশ নিধন বন্ধ করেছি এবং লঞ্চঘাট সঠিক স্থানে স্থাপন করে যাত্রীদের দুর্ভোগ ও দুর্ঘটনা কমিয়েছি। আপনাদের দোয়া ও সমর্থনে ১২ ফেব্রুয়ারি নির্বাচনে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হলে আমি কচুয়া উপজেলাকে দেশের মধ্যে শ্রেষ্ঠ শিক্ষানগরী হিসেবে গড়ে তুলব।’’
উদ্বোধনী অনুষ্ঠানে কচুয়া উপজেলা যুবদলের সভাপতি মো. মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওলামা দলের কেন্দ্রীয় সদস্য সচিব অ্যাডভোকেট কাজী মাওলানা আবুল হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা অধ্যাপক ড. আতিকুর রহমান, সহসভাপতি আব্দুল খালেক, উপজেলা উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, ইউনিয়ন বিএনপির সভাপতি সফিকুল ইসলাম সবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
১৮ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
২৩ ঘন্টা আগে
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়
১ দিন আগে
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি
১ দিন আগে
