ভোলায় যৌতুকের মামলায় স্বামীর জামিন, আদালতে বিষ পান করে হাসপাতালে স্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
ভোলায় যৌতুক দাবি ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে করা মামলায় স্বামীর জামিন মঞ্জুর হওয়ায় আদালতের এজলাসে বিষ পান করেছেন তারাভানু (৪৫) নামের এক নারী। আজ বুধবার বেলা একটার দিকে জেলা ও দায়রা জজ আদালত ভবনের বোরহানউদ্দিন উপজেলা আমলি (ম্যাজিস্ট্রেট) আদালতে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও উপস্থিত লোকজন তাঁকে উদ্ধার করে তাৎক্ষণিকভাবে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী তারাভানুর বাবার বাড়ি জামালপুর জেলায়। তিনি ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ছোট মানিকা গ্রামের বাহারউদ্দিনের বিরুদ্ধে যৌতুক ও দ্বিতীয় বিয়ে করার অভিযোগে একটি মামলা করেন। আজ আদালতে সেই মামলার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। শুনানিতে আসামি বাহারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে আপসের শর্তে তাঁর জামিন মঞ্জুর করেন আদালত এবং মামলার অন্য দুই আসামিকে (শ্বশুর-শাশুড়ি) অভিযোগ থেকে অব্যাহতি দেন।
প্রত্যক্ষদর্শী আইনজীবী ও আদালতে থাকা কয়েকজন বলেন, আপসের শর্তে স্বামীর জামিনের আদেশ শোনার পরপরই তারাভানু ক্ষোভে ফেটে পড়েন। তিনি আদালতের মধ্যেই নিজের ব্যাগ থেকে ছোট একটি বোতল বের করে বিষ পান করেন। সঙ্গে সঙ্গেই এজলাসের সামনে লুটিয়ে পড়েন তিনি। ঘটনার পরপরই বিচারক এজলাস ত্যাগ করেন এবং সাময়িকভাবে আদালতের কক্ষ ফাঁকা করে দেওয়া হয়।
ভোলা আদালত পুলিশের পরিদর্শক সেখ মো. নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি প্রথম আলোকে বলেন, আদালতের ভেতর গৃহবধূর বিষপানের ঘটনার পরপরই পুলিশ ও উপস্থিত সবার সহযোগিতায় দ্রুত তাঁকে উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়।
সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক তৈয়বুর রহমান বলেন, রোগীকে হাসপাতালে আনার পর দ্রুত পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন, তবে রোগীকে এখনই আশঙ্কামুক্ত বলা যাচ্ছে না। তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
নিমসার কাঁচাবাজারে চাঁদাবাজির মহোৎসব; অভিযোগে বিএনপি-আওয়ামী লীগ-জামায়াতের নেতাকর্মী
দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচাবাজার হিসেবে পরিচিত কুমিল্লার বুড়িচং উপজেলার ঐতিহ্যবাহী নিমসার বাজারে প্রতিদিন কোটি টাকার বেচাকেনার পাশাপাশি চলছে ব্যাপক চাঁদাবাজির অভিযোগ। ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের দাবি, খাজনা ও বিভিন্ন নামে প্রতিদিন প্রায় ২০ লাখ টাকা পর্যন্ত অবৈধভাবে আদায় করা হচ্ছে। এ চাঁদাবাজির সঙ্গে বিএনপি, আওয়ামী লীগ ও জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের একটি...
৬ দিন আগে
নেছারাবাদে প্রেসক্লাব সভাপতির হুমকি মানববন্ধন করলে নিতে হবে তার অনুমতি
পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রেসক্লাবের সভাপতি পরিচয়দানকারী গোলাম মোস্তফার একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি উল্লেখ করেন, "প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদককে না জানিয়ে কোনো মানববন্ধন করা ঠিক হবে না। আমি প্রেসক্লাবের সভাপতি, আমি নিজেই জানি না কিসের মানববন্ধন...
৬ দিন আগে
সালিশ বৈঠকে এমপির টেবিল চাপড়ানোর ভিডিও ভাইরাল, সমালোচনা
মাদারীপুরের শিবচর উপজেলায় একটি সালিশ বৈঠকে মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য পীরজাদা সাঈদ উদ্দিন আহমদ হানজালার উত্তেজিত আচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। প্রায় এক মিনিটের ওই ভিডিওতে তাকে টেবিল চাপড়ে উপস্থিত ব্যক্তিদের ধমক দিতে দেখা যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল ভিডিওতে সংসদ...
৭ দিন আগে
বিশ্বকাপ উন্মাদনায় টানানো ২০ ফুটের আর্জেন্টিনার পতাকা চুরি, থানায় জিডি
ফিফা বিশ্বকাপের আবহে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় আর্জেন্টিনা সমর্থকদের টাঙানো প্রায় ২০ ফুট দীর্ঘ একটি বিশালাকার পতাকা চুরির অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক সমর্থক। পুলিশ বলছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।শনিবার (২০ জুন) সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে...
৭ দিন আগে
