ভোলার মেঘনায় ধরা পড়ল দুই কেজি ৭৫ গ্রামের ‘রাজা ইলিশ’
নিজস্ব প্রতিবেদক
ভোলার মেঘনা নদীতে ধরা পড়েছে দুই কেজি ৭৫ গ্রাম ওজনের বিশাল এক ইলিশ। স্থানীয়দের ভাষায় ‘রাজা ইলিশ’ নামে পরিচিত এই মাছটি ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মৎস্যঘাটে নিলামে ৮ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে তুলাতুলি ঘাটে আসলাম গোলদারের আড়তে ইলিশটি নিলামে তোলা হয়। আড়তদার আসলাম গোলদার জানান, ভোলা সদরের কাচিয়া ইউনিয়নের জেলে মনির মাঝি ও তাঁর সঙ্গীরা সকালে তুলাতুলি ও মদনপুরের মাঝামাঝি মেঘনা নদীতে জাল ফেলেন। কিছুক্ষণ পরই তাদের জালে ওঠে এই রাজা ইলিশ।
তিনি বলেন, “সকাল সাড়ে ১০টার দিকে জেলেরা মাছটি আড়তে নিয়ে আসেন। এরপর প্রকাশ্য ডাকের মাধ্যমে নিলাম শুরু হয়।” সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন ঘাটের আড়তদার মো. জসিম ব্যাপারী।
জসিম ব্যাপারী বলেন, “বরিশাল ও ঢাকার পাইকারি আড়তে বড় আকারের ইলিশের চাহিদা অনেক। তাই বেশি দাম দিয়েই কিনেছি। পাইকারি বাজারে মাছটি ৯ থেকে সাড়ে ৯ হাজার টাকা পর্যন্ত বিক্রি হবে বলে আশা করছি।”
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মো. ইকবাল হোসেন বলেন, “ইলিশ সারা বছরই প্রজননের জন্য সাগর থেকে নদীতে আসে, তবে অক্টোবর-নভেম্বর মাসে ডিম ছাড়ে বেশি। এই মাছটিও ডিম ছাড়ার উদ্দেশ্যে নদীতে এসেছিল, তখনই জেলেদের জালে ধরা পড়ে।”
ভারতীয় ভোটার তালিকায় নাম থাকার অভিযোগ, তদন্ত হলেও বহাল প্রধান শিক্ষক
খুলনার পাইকগাছার খড়িয়া নবারুণ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক চন্দ্র সরকারের বিরুদ্ধে ভারতীয় নাগরিকত্ব ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় নাম থাকার অভিযোগের তদন্ত হলেও এখনো তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।অভিযোগের পর উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিক তদন্ত করা হয়েছে। তদন্ত প্রতিবেদনে পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় দীপক...
১২ ঘন্টা আগে
৫ অঞ্চলে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
দেশের পাঁচ অঞ্চলে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে
২১ ঘন্টা আগে
বিদ্যুৎ সাশ্রয়ে নতুন সিদ্ধান্ত, রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে মার্কেট-শপিংমল
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রম জোরদারে নতুন সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) থেকে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ এবং সব ধরনের আলোকসজ্জা বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।বুধবার এক বার্তায় এ তথ্য
২২ ঘন্টা আগে
ত্রিশালে বালুর ঘাটের কর্মীকে ইউএনওর পেটানোর অভিযোগ
ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় একটি বালুর ঘাটে ইজারাদারের এক কর্মীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পেটানোর অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ইজারাদার পক্ষের দাবি, বুধবার (১১ আগস্ট) দুপুর ১টা ৫৯ মিনিটের দিকে উপজেলার কাঁঠাল ইউনিয়নের কালীরবাজারের কুলুরবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।সামাজিক...
১ দিন আগে
