জাতীয়

ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ভোক্তা অধিদপ্তরের অভিযানে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা

খুলনা বিভাগের আট জেলায় পরিচালিত এক অভিযানে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর ১৬টি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। 

নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য ও মান নিয়ন্ত্রণে এই অভিযান পরিচালনা করা হয়। রোববার (১৪ সেপ্টেম্বর) দিনব্যাপী পরিচালিত এই অভিযানে মোট ১ লাখ ৮৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৯টি দল চাল, ভোজ্যতেল, গ্যাস, ওষুধ, ডায়াগনস্টিক সেবা, আলু, দেশি পেঁয়াজ, সবজি, মুরগি ও ডিমের বাজার তদারকি করে। ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন এবং ভাউচার সংরক্ষণ করার নির্দেশনা দেওয়া হয়।

 

 

  • খুলনা: উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খালিশপুর এলাকার দি ইডেন মার্টকে যথাযথ পণ্য সরবরাহ না করায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়। সহকারী পরিচালক প্রণব কুমার প্রামাণিকের নেতৃত্বে জসিম স্টোরকে ২ হাজার এবং পবিত্র ডেইরিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। ফুলতলা বাজারে সহকারী পরিচালক ওয়ালিদ বিন হাবিবের নেতৃত্বে আল বলাই মিষ্টান্ন, রাজভোগ মিষ্টান্ন ভাণ্ডার এবং মেগা সংসারকে যথাক্রমে ৮ হাজার, ৬ হাজার এবং ১ হাজার টাকা জরিমানা করা হয়।
  • মাগুরা: সহকারী পরিচালক মো. সজল আহম্মেদের নেতৃত্বে মেসার্স ভাই ভাই স্টোর ও মেসার্স রাজু স্টোরকে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করায় ৩ হাজার টাকা করে জরিমানা করা হয়।
  • যশোর: সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে রসনা সুইটসকে ৪০ হাজার এবং টপ টেন মার্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
  • সাতক্ষীরা: সহকারী পরিচালক মো. মেহেদী হাসান তানভীরের নেতৃত্বে আহাদ হোটেলকে অবৈধভাবে খাদ্য উৎপাদনের জন্য ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
  • ঝিনাইদহ: সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে মুন্সি স্টোরকে মূল্য তালিকা প্রদর্শন না করার জন্য ১ হাজার টাকা জরিমানা করা হয়।
  • নড়াইল: সহকারী পরিচালক শামীম হাসানের নেতৃত্বে মেসার্স সৈকত ফার্মেসি, মেসার্স নাজিম স্টোর এবং মেসার্স নুর আয়েশা ফুড অ্যান্ড বেকারীকে যথাক্রমে ১ হাজার, ৪ হাজার এবং ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
  • চুয়াডাঙ্গা: সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ
তারেক রহমানের সঙ্গে চীনের সিপিসি নেতার সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ সফররত চীনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইশিং। বুধবার (৪ নভেম্বর ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পৌঁছে দেন লিউ হাইশিং। জবাবে প্রধানমন্ত্রীও চীনের প্রেসিডেন্ট শি...

১১ ঘন্টা আগে


জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন মাননীয় প্রধানমন্ত্রী।

আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম এবং ৫ টাকা মূল্যমানের একটি ডেটা কার্ডও অবমুক্ত করেন তিনি।বুধবার (৪ নভেম্বর ২০২৬) সকালে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে স্মারক

১২ ঘন্টা আগে


আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...

২ দিন আগে


পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর

পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom