ভবিষ্যতে আরেকটি গণ-অভ্যুত্থানের ইঙ্গিত রাশেদ খানের
অনলাইন ডেস্ক
গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান মন্তব্য করেছেন যে, রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরও একটি গণ-অভ্যুত্থান হতে পারে। তাঁর মতে, সেই অভ্যুত্থানের পর বর্তমানের ভুলকারী কতিপয় নেতৃত্বকে 'সেইফ এক্সিট' খুঁজতে হবে।
রাশেদ খান মনে করেন, বয়স্ক উপদেষ্টারা দুর্নীতিগ্রস্ত নন, তবে রাষ্ট্র পরিচালনায় অনভিজ্ঞতা এবং রাজনৈতিক জ্ঞানের অভাবের কারণে তাঁরা গণ-অভ্যুত্থান-পরবর্তী সরকারের অংশ হয়েও কোনো পরিবর্তন আনতে পারেননি। তিনি উল্লেখ করেন, এই বয়স্ক ব্যক্তিদের গণ-অভ্যুত্থানে কোনো ভূমিকা ছিল না এবং তাঁরা কখনো সরকারের বিরুদ্ধে রাজপথে নামেননি।
তিনি ছাত্রনেতাদের এই বয়স্ক ব্যক্তিদের প্রলোভন দেখিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বানানোর সিদ্ধান্তকে ভুল বলে অভিহিত করেন। তাঁর দাবি, "গণ-অভ্যুত্থানের পরে অদক্ষ লোককে সরকারের উপদেষ্টা বানানোর পুরোপুরি দায় কতিপয় ছাত্র নেতৃত্বের। তাদের ভুল সিলেকশনে এতো বড় গণ-অভ্যুত্থানের পরেও রাষ্ট্রের কোনো পরিবর্তন হয়নি।"
তিনি আরও বলেন, ছাত্রনেতারা ইদানীং স্বীকার করছেন যে, তাঁদের ওপর বিশ্বাস করে ভুল করা হয়েছে। এই ভুলের খেসারত পুরো জাতিকে দিতে হচ্ছে।
গণ অধিকার পরিষদের এই নেতা আরেকটি গণ-অভ্যুত্থানের আভাস দিয়ে বলেন, "রাষ্ট্রের গুণগত পরিবর্তনের জন্য ভবিষ্যতে আরেকটা গণ-অভ্যুত্থান হলেও হতে পারে।" তিনি হুঁশিয়ারি দেন যে, সেই অভ্যুত্থানের পরে সবচেয়ে বেশি খেসারত দিতে হতে পারে তাদের, যাদের ভুলের কারণে ২০২৪ সালের গণ-অভ্যুত্থান ব্যর্থ হয়েছে।
তাঁর মতে, তখন বয়স্ক উপদেষ্টাদের 'সেইফ এক্সিট'-এর প্রয়োজন হবে না, কারণ প্রাকৃতিক নিয়মেই তাঁরা আর পৃথিবীতে থাকবেন না। তবে, সেইফ এক্সিট খুঁজতে হবে বর্তমানের সেই কতিপয় নেতৃত্বকে, যারা প্রতিনিয়ত ভুল করছে।
পরিশেষে রাশেদ খান বলেন, "তবে কারোরই 'সেইফ এক্সিট' লাগবে না, যদি আগামী পাঁচ মাস কোনো ভুল না করে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সঠিক সংস্কার, বিচার ও নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক পথে অগ্রসর হতে পারি।"
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
১ দিন আগে
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর
২ দিন আগে
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...
৬ দিন আগে
