জাতীয়

ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশের জন্য 'সুখবর' দিলেন বিক্রম মিশ্রি

অনলাইন ডেস্ক

১০ মাস আগে


ভারতীয় ভিসা নিয়ে বাংলাদেশের জন্য 'সুখবর' দিলেন বিক্রম মিশ্রি

বাংলাদেশের নাগরিকদের জন্য ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ভিসা ইস্যু করার ইঙ্গিত দিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

সোমবার (৬ অক্টোবর) নয়া দিল্লির সাউথ ব্লকে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ডিকাব)-এর প্রতিনিধি দলের সঙ্গে আলোচনাকালে তিনি এই কথা জানান।

 

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি বলেন, "বাংলাদেশে আমাদের একটি অত্যন্ত বড় ভিসা কার্যক্রম চালু আছে। গত বছরের জুলাই-আগস্টের ঘটনার আগে এটি যে পর্যায়ে ছিল, বর্তমানে সেই পর্যায়ে না থাকলেও, বাংলাদেশে ভারতীয় ভিসা ইস্যুর সংখ্যা আগের তুলনায় বেড়েছে। আগামীতে এই হার আরও বাড়ানো হবে।"

তিনি আরও উল্লেখ করেন, "বাংলাদেশে যে সংখ্যক ভিসা ইস্যু করা হয়, তা বিশ্বের যেকোনো স্থানে আমাদের বৃহত্তম ভিসা কার্যক্রমগুলোর মধ্যে অন্যতম।"

গত ৫ আগস্টের পরিস্থিতি প্রসঙ্গে তিনি জানান, ওই সময় সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি কিছুটা প্রভাবিত হয়েছিল। এর ফলে ভিসা পরিষেবা প্রদানের জন্য প্রয়োজনীয় লোকবলকে পুনর্বিন্যাস করতে হয়েছিল। তবে বর্তমানে ভিসা কার্যক্রম আগের চেয়ে অনেক বেড়েছে।

 

ভারত থেকে বাংলাদেশে 'পুশ-ইন'-এর পরিমাণ বৃদ্ধি নিয়ে এক প্রশ্নের জবাবে ভারতীয় পররাষ্ট্রসচিব বলেন, "পুশ-ইন প্রক্রিয়া যথাযথ আইনি প্রক্রিয়ায় হওয়া উচিত। এটি একটি আইনি প্রক্রিয়ার বিষয়।"

সীমান্ত হত্যা নিয়ে করা এক প্রশ্নের উত্তরে বিক্রম মিশ্রি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের প্রায় চার হাজার কিলোমিটারের মতো সীমান্ত রয়েছে। তিনি বলেন, "নিরাপত্তা, মাদক চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য ভারতীয় সীমানায় এমন ঘটনা ঘটে। ভারতীয় সীমান্ত বাহিনী নিজেদের ভূখণ্ডের নিরাপত্তা নিশ্চিত করে থাকে।"


র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া
র‌্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ গঠনের উদ্যোগ, প্রকাশিত আইনের খসড়া

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) নামে নতুন একটি বিশেষায়িত বাহিনী গঠনের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন, ২০২৬’-এর খসড়া প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খসড়াটি মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করে জনসাধারণের মতামত আহ্বান করা হয়েছে।স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জনমত ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়-বিভাগের মতামত...

৪৪ মিনিট আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত, প্রথম দিনের ৯০০ টিকিট শেষ

রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) সকালে জাদুঘরটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিওচিত্র, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং আধুনিক ডিজিটাল প্রদর্শনী নিয়ে সাজানো এই জাদুঘরের...

৩ ঘন্টা আগে


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত
জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ থেকে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত

জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি, আত্মত্যাগ ও গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাস সংরক্ষণে প্রতিষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) থেকে সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে বুধবার (৫ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জাদুঘরটির উদ্বোধন করেন।জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, ঐতিহাসিক আলোকচিত্র, ভিডিওচিত্র, গুরুত্বপূর্ণ দলিল, ব্যক্তিগত ব্যবহার্য...

৭ ঘন্টা আগে


‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী
‘জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করা হবে’—স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই জাতীয় সনদের প্রতিটি অক্ষর ও চেতনা বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে জাতীয় ঐক্য, সাংবিধানিক সংস্কার এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করার কোনো বিকল্প নেই।বুধবার (৫ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে জুলাই শহীদ ও জুলাই যোদ্ধাদের পরিবারের সংবর্ধনা এবং...

৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom