রাজনীতি

ভারতের সঙ্গে সম্পর্ক: 'দেশের মানুষ শীতল থাকলে আমাদের কিছু করার নেই' - তারেক রহমান

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ভারতের সঙ্গে সম্পর্ক: 'দেশের মানুষ শীতল থাকলে আমাদের কিছু করার নেই' - তারেক রহমান

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ভারত যদি স্বৈরাচারকে আশ্রয় দিয়ে বাংলাদেশের জনগণের বিরাগভাজন হয়, তবে সে ক্ষেত্রে তাঁদের কিছু করার নেই। তাঁর মতে, দেশের মানুষ সিদ্ধান্ত নিলে সরকার হিসেবে তাঁদের জনগণের সঙ্গেই থাকতে হবে।

মঙ্গলবার (০৭ অক্টোবর) বিবিসি বাংলায় প্রকাশিত তারেক রহমানের দুই পর্বের ধারাবাহিক সাক্ষাৎকারের দ্বিতীয় পর্বে তিনি এই মন্তব্য করেন।

৫ আগস্টে আওয়ামী লীগের পতন ঘটার পর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন। এই প্রেক্ষাপটে বিবিসি বাংলার পক্ষ থেকে জানতে চাওয়া হয়েছিল, বিএনপি সরকার গঠন করলে ভারতের সঙ্গে বর্তমানে বিরাজমান শীতল সম্পর্কে কোনো পরিবর্তন আনা হবে কি না।

এর জবাবে তারেক রহমান বলেন, "তারা যদি স্বৈরাচারকে সেখানে আশ্রয় দিয়ে বাংলাদেশের মানুষের বিরাগভাজন হয়, সেখানে তো আমাদের কিছু করার নেই। বাংলাদেশের মানুষ সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাথে শীতল থাকবে। সুতরাং, আমাকে আমার দেশের মানুষের সঙ্গে থাকতে হবে।"

এর আগে, গতকাল এই সাক্ষাৎকারের প্রথম পর্ব প্রচারিত হয়। সেই পর্বে তারেক রহমান দ্রুতই দেশে ফিরবেন এবং আগামী নির্বাচনে অংশ নেবেন বলে জানান। আগামী নির্বাচনে তিনি প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী হবেন কি না—এ বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, এ সিদ্ধান্ত সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের এবং দল তাঁকে মনোনয়ন দেবে কি না, সেটাও দলের সিদ্ধান্ত।

নিজের নিরাপত্তা সংক্রান্ত শঙ্কার কথা প্রসঙ্গে তিনি বলেন, বিভিন্ন মাধ্যম ও মিডিয়ায় সরকারের বিভিন্ন ব্যক্তির কাছ থেকেও এ ধরনের শঙ্কার কথা প্রকাশিত হয়েছে।

তিনি নিজেকে 'জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড' মনে করেন না বলে উল্লেখ করেন। তাঁর মতে, কোনো ব্যক্তি নয়, গণতন্ত্রকামী জনগণই এই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড। নির্বাচনী জোট প্রসঙ্গে তারেক রহমান বলেন, "যেসব দলকে আমাদের সঙ্গে রাজপথের আন্দোলনে পেয়েছি, তাদের সবাইকে সঙ্গে নিয়ে এবং সবার মতামতকে সঙ্গে নিয়ে রাষ্ট্র পুনর্গঠন করতে চাই।"

আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে কাদের প্রাধান্য দেওয়া হবে—সে বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, যার প্রতি জনসমর্থন আছে এবং যে সেই জনসমর্থনকে ধরে রাখতে পারে, সে রকম মানুষ দেখেই বিএনপি মনোনয়ন দেবে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আগামী নির্বাচনে অংশগ্রহণ তার শারীরিক সক্ষমতার (ফিজিক্যাল এবিলিটি) ওপর কিছুটা হলেও নির্ভর করছে বলেও তারেক রহমান সাক্ষাৎকারে জানান।


পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা  স্লোগানের অভিযোগ
পাবনায় গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে আগুন জয় বাংলা স্লোগানের অভিযোগ

পাবনা সদর উপজেলার দোগাছি বাজারে গ্রামীণ ব্যাংকের একটি শাখা অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়দের দাবি, দুর্বৃত্তরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।বুধবার (১১ নভেম্বর) সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন গ্রামীণ ব্যাংক পাবনা জোনাল অফিসের এজিএম আসাদুজ্জামান।তিনি জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটের দিকে দুর্বৃত্তরা

১৮ ঘন্টা আগে


টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর
টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন বিএনপি কার্যালয় ভাঙচুর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক ধর্মঘট পালনের অংশ হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিক্ষোভ, সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের একটি পিকআপ ভ্যানে অগ্নিসংযোগ এবং উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর চালানোর ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে।মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের হাজারো

২৩ ঘন্টা আগে


দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের
দেশজুড়ে নাশকতা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ জামায়াতের

সারা দেশে ককটেল বিস্ফোরণ ও গণপরিবহনে অগ্নিসংযোগের ঘটনা দমনে সরকারের ব্যর্থতার অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার নিষ্ক্রিয়তা এবং পরোক্ষ সহযোগিতা ছাড়া সারা দেশে এ ধরনের তাণ্ডব চালানো সম্ভব নয়।মঙ্গলবার (১০ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো...

১ দিন আগে


ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি
ককটেল বিস্ফোরণে সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে ছাত্রদল সেক্রেটারি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি ও ইসলামী ছাত্রশিবিরের নেতা সাদিক কায়েমের বিরুদ্ধে ককটেল বিস্ফোরণের ঘটনায় সংশ্লিষ্টতার আশঙ্কা প্রকাশ করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির।মঙ্গলবার (১০ নভেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন।নাসির উদ্দীন নাসির বলেন, ককটেল বিস্ফোরণের ঘটনায় সাদিক কায়েমের সংশ্লিষ্টতা থাকতে পারে। অতীতে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom