ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক নয়, তথ্য বিভ্রান্তি : ডা. শফিকুর রহমান
ভারতের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের তথাকথিত ‘গোপন বৈঠক’ নিয়ে প্রকাশিত সংবাদকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন তিনি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স–কে দেওয়া সাম্প্রতিক এক সাক্ষাৎকারে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন জামায়াত আমীর। সাক্ষাৎকারে রয়টার্সের এক সাংবাদিক প্রশ্ন করেন—ভারত যেহেতু প্রতিবেশী দেশ, সে দেশের সঙ্গে জামায়াতে ইসলামীর কোনো যোগাযোগ, আলোচনা বা বৈঠক হয়েছে কি না।
জবাবে ডা. শফিকুর রহমান জানান, গত বছরের মাঝামাঝি সময়ে অসুস্থতা থেকে সুস্থ হয়ে বাসায় ফেরার পর দেশি-বিদেশি বহু ব্যক্তি তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। সে সময় অন্যান্য দেশের কূটনীতিকদের পাশাপাশি ভারতের দুইজন কূটনীতিকও তাকে দেখতে বাসায় এসেছিলেন।
তিনি বলেন,
“অন্যান্য কূটনীতিকদের মতোই তাদের সঙ্গেও স্বাভাবিক সৌজন্য বিনিময় হয়েছে। এতে গোপনীয়তার কোনো বিষয় ছিল না।”
ডা. শফিকুর রহমান আরও জানান, ওই সাক্ষাৎগুলো নিয়ে জামায়াতে ইসলামী সবসময়ই পাবলিসিটি দিয়ে এসেছে। ভারতীয় কূটনীতিকদের সাক্ষাৎ নিয়েও প্রকাশ করতে চাইলে তারা নিজেরাই তা না দেওয়ার অনুরোধ করেছিলেন।
তিনি স্পষ্ট করে বলেন,
“আমরা তাদের জানিয়ে দিয়েছিলাম—পরবর্তীতে যদি দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট কোনো বৈঠক হয়, তা অবশ্যই প্রকাশ্যে আনা হবে। এখানে লুকানোর মতো কিছু নেই।”
এ অবস্থায় দেশের কিছু গণমাধ্যমে “ভারতের সঙ্গে জামায়াত আমীরের গোপন বৈঠক” শিরোনামে সংবাদ প্রকাশকে বিস্ময়কর বলে উল্লেখ করেন তিনি। এমন সংবাদের তীব্র নিন্দা জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন, প্রকৃত তথ্য যাচাই না করে এ ধরনের সংবাদ পরিবেশন জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে।
ভবিষ্যতে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট গণমাধ্যমগুলোর প্রতি আহ্বান জানান জামায়াতে ইসলামীর আমীর।
স্বরাষ্ট্রমন্ত্রীকে রেখে আইনশৃঙ্খলা ফেরানো সম্ভব নয়: নাহিদ
দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়ী করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম। তাঁর দাবি, দ্রুত দেশে আইনশৃঙ্খলার পরিবেশ ফিরিয়ে আনতে হলে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে তা সম্ভব নয়।সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত...
২২ মিনিট আগে
চাঁদাবাজি ও দখলদারিত্বের ওপর বিএনপি টিকে আছে: সারজিস
চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দখলদারিত্বসহ বিভিন্ন অনিয়মের ওপর বিএনপি টিকে আছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। রোববার (২৭ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।পোস্টে সারজিস আলম লেখেন, ‘বিএনপি টিকেই আছে চাঁদাবাজি, ঝুট ব্যবসা, দখলদারিত্বসহ বিভিন্ন দুরারোগ্য
৩ ঘন্টা আগে
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...
২৩ ঘন্টা আগে
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন
১ দিন আগে
