খেলাধুলা

ভারতের বিপক্ষে বাংলাদেশের ৪১ রানের পরাজয়

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ভারতের বিপক্ষে বাংলাদেশের ৪১ রানের পরাজয়

টি-টোয়েন্টি ক্রিকেটে ৪১ রানের ব্যবধানে পরাজয় একটি বড় ব্যবধানের হার। এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে ভারতের কাছে বাংলাদেশ এই ব্যবধানে হেরেছে। লক্ষ্য ছিল মাত্র ১৬৯ রান, যা বাংলাদেশ সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাড়া করে জিতেছিল। তবে এদিনের ম্যাচে জাকের আলীর নেতৃত্বাধীন দল লড়াইও করতে পারেনি, শেষ তিন বল বাকি থাকতেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

 

ব্যাট হাতে সাইফ হাসানের লড়াকু ইনিংস (৫১ বলে ৬৯ রান) সত্ত্বেও বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়। এই জয়ের মাধ্যমে ভারত এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিয়েছে। অন্যদিকে, আগামী দিনের বাংলাদেশ ও পাকিস্তান ম্যাচটি এখন পরিণত হয়েছে অঘোষিত সেমিফাইনালে। এই ম্যাচের বিজয়ী দল আগামী ২৮ সেপ্টেম্বরের ফাইনালে ভারতের মুখোমুখি হবে।

 

দ্বিতীয় ওভারেই তানজিদ তামিমের উইকেট হারানোর পর সাইফ হাসান এবং পারভেজ হোসেন ইমনের জুটিতে পাওয়ার প্লেতে ৪৪ রান তুলে বাংলাদেশ ভালো অবস্থানে ছিল। তবে, এরপরই ৪১ রানের মধ্যে ইমন, তাওহীদ হৃদয়, শামিম হোসেন এবং জাকের আলীর উইকেট হারিয়ে দল ভীষণ চাপে পড়ে যায়।

ষষ্ঠ ওভারের দ্বিতীয় বলে কুলদীপ যাদবকে ছক্কা মারতে গিয়ে অভিষেক শর্মার হাতে ক্যাচ দিয়ে আউট হন পারভেজ হোসেন ইমন। জাসপ্রিত বুমরাহকে ছক্কা মারা ইমন ১৯ বলে করেন ২১ রান। তাওহীদ হৃদয় হাত খোলার আগেই অক্ষর প্যাটেলের শিকার হন। তিনি ১০ বলে করেন মাত্র ৭ রান।

সাধারণত ফিনিশিংয়ে নামা শামিম হোসেনকে এই ম্যাচে জাকের আলীর আগে ব্যাটিংয়ে নামানো হয়, কিন্তু ৩ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি এবং বরুণ চক্রবর্তীর বলে বোল্ড হন। অন্যদিকে, জাকের আলীও রানআউট হন।

 

অন্যপ্রান্তে একের পর এক উইকেট পড়লেও শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের নায়ক সাইফ হাসান বাংলাদেশকে লড়াইয়ে রাখেন। জাকের আলীর রানআউট হওয়ার পর সাইফ ৩ চার ও ৪ ছয়ের মারে ৩৬ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন। তিন বলের ব্যবধানে তার দুটি ছক্কায় বাংলাদেশ ১৩.৪ ওভারের মধ্যে ১০০ রানের মাইলফলকে পৌঁছায়। তবে, এই ম্যাচে সাইফউদ্দিন বোলিংয়ে ৩ ওভারে ৩৭ রান দিয়ে সবচেয়ে খরুচে ছিলেন। ব্যাট হাতেও তিনি সুবিধা করতে পারেননি, ৭ বলে ৪ রান করে আউট হন।

 

১৭তম ওভারে কুলদীপ যাদব টানা দুই বলে রিশাদ ও তানজিম সাকিবের উইকেট তুলে নেন। রিশাদ সীমানার কাছে ক্যাচ দিলেও সাকিব হন বোল্ড আউট। তিনবার জীবন পাওয়া সাইফ হাসান শেষ পর্যন্ত বুমরাহর ওভারে অক্ষর প্যাটেলের হাতে ক্যাচ দিয়ে আউট হন। তিনি ৫১ বলে ৩ চার ও ৫ ছয়ের সাহায্যে ৬৯ রান করেন। তার আউটের সময় শেষ ১৬ বলে বাংলাদেশের জয়ের জন্য দরকার ছিল ৫৩ রান, যা কার্যত জয়ের আশা শেষ করে দেয়।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom