খেলাধুলা

ভারত ম্যাচের আগে অনুশীলনে লিটনের চোট, তবে গুরুতর নয়

অনলাইন ডেস্ক

১৩ মাস আগে


ভারত ম্যাচের আগে অনুশীলনে লিটনের চোট, তবে গুরুতর নয়

ভারতের বিপক্ষে সুপার ফোর পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে অনুশীলনে চোট পেয়েছেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। চোটের কারণে তিনি অনুশীলনে আর ব্যাটিং করতে পারেননি। তবে, তার চোট গুরুতর নয় বলে জানা গেছে, যা বাংলাদেশ দলের জন্য স্বস্তির খবর।

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়ে বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে। এখন তাদের প্রতিপক্ষ ভারত ও পাকিস্তান। এই দুটি ম্যাচের মধ্যে একটিতে জয় পেলেই ফাইনালে তাদের জায়গা প্রায় নিশ্চিত হবে।

আগামীকাল, ২৪শে সেপ্টেম্বর, দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের প্রস্তুতি হিসেবে ২৩শে সেপ্টেম্বর সন্ধ্যায় অনুশীলন করেছে পুরো দল। অনুশীলনের সময় নিজের স্বাভাবিক ব্যাটিং করছিলেন লিটন। ভারত ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করার সময় হঠাৎ করেই ডানহাতে 'সাইড স্ট্রেইন' চোট পান তিনি।

চোট পাওয়ার পর ব্যাটিং থামিয়ে দিলেও ব্যথা না কমায় তাকে নেটের বাইরে নিয়ে যান ফিজিও বায়েজিদুল ইসলাম এবং প্রাথমিক চিকিৎসা দেন। সতর্কতার অংশ হিসেবে তিনি আর অনুশীলনে ফেরেননি এবং সতীর্থদের অনুশীলন দেখেন। এরপর দলের সঙ্গেই মাঠ ত্যাগ করেন।

অনুশীলন শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বললেও সতীর্থ শেখ মেহেদী হাসান এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। তিনি বলেন, “আমি এসব কিছু জানি না। আমি অনুশীলন করছিলাম।”

তবে পরবর্তীতে জানা গেছে, লিটনের চোট খুব বেশি গুরুতর নয়। তাই আশা করা হচ্ছে, ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই ম্যাচে তাকে পাওয়া যাবে।


রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি
রোনালদো-মেসির লড়াই এবার গুগল সার্চেও, এগিয়ে মেসি

মাঠের প্রতিদ্বন্দ্বিতা অনেক আগেই সীমানা ছাড়িয়েছে। এবার মাঠের বাইরেও নতুন এক লড়াইয়ে যেন মুখোমুখি ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। একজনের বিস্ফোরক বক্তব্য এবং অন্যজনের আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায়—দুটি ঘটনাকে ঘিরে বিশ্বজুড়ে মানুষের আগ্রহের তুলনা উঠে এসেছে গুগল সার্চের পরিসংখ্যানে। প্রায় একই সময়ে বিশ্ব ফুটবলের আলো কেড়ে নেয় দুই মহাতারকাকে ঘিরে দুটি...

১ মাস আগে


হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল
হোপের ১৬২ রানে ভারতের হোয়াইট ওয়াশের স্বপ্ন ভাঙল

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে রান তাড়া করে বড় জয় পেয়েছিল ভারত। দ্বিতীয় ম্যাচে চারশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ডও গড়েছিল তারা। টানা তৃতীয়বার টস জিতে এবারও ওয়েস্ট ইন্ডিজকে রান তাড়ার চ্যালেঞ্জ দিয়েছিল স্বাগতিকরা। তবে নিউ চন্ডিগড়ে সিরিজের শেষ ম্যাচে গিয়ে হারের স্বাদ পেল ভারত। ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করার...

১ মাস আগে


শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ
শ্রীলঙ্কার কাছে হেরে এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ

অনেক প্রত্যাশা নিয়ে নাগোয়া এশিয়ান গেমসে গিয়েছিল বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত হতাশ হয়েই ফিরতে হচ্ছে লিটন দাস, মুস্তাফিজুর রহমানদের। দুর্বল শক্তির শ্রীলঙ্কার কাছে ব্যাটিং বিপর্যয়ে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ব্রোঞ্জ পদকও হারিয়েছে বাংলাদেশ। এশিয়ান গেমসে এবারই প্রথম পুরুষ ক্রিকেটে কোনো পদক ছাড়াই দেশে ফিরছে বাংলাদেশ। ১৬৬ রানের লক্ষ্য তাড়া করতে...

১ মাস আগে


মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে
মেসির মালিকানায় স্প্যানিশ ক্লাব এলদেনসে

স্পেনের তৃতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে অধিগ্রহণ করেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। এর মাধ্যমে স্প্যানিশ পেশাদার ফুটবলে মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন তিনি।এক বিবৃতিতে এলদেনসে জানিয়েছে, মেসির মাধ্যমে ক্লাবটি আনুষ্ঠানিকভাবে অধিগ্রহণের ঘোষণা দেওয়া হয়েছে। ১০০ বছরেরও বেশি পুরোনো ক্লাবটির ইতিহাসে এটিকে নতুন ও রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা হিসেবে উল্লেখ

১ মাস আগে

Dr.Mahfuzul Alom