ভারত ম্যাচে আচরণের জন্য শাস্তি পেলেন পাক ব্যাটার সিদারা আমিন
অনলাইন ডেস্ক
ভারতের বিপক্ষে হারার পর এবার শাস্তির মুখে পড়লেন পাকিস্তানের নারী দলের ব্যাটার সিদারা আমিন। ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি।
চীরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে পাকিস্তানের নারী দলের পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন একপ্রান্ত আগলে রেখে লড়ে যাচ্ছিলেন সিদারা। তিনে নেমে তিনি যখন অষ্টম ব্যাটার হিসেবে আউট হন, তখন তার নামের পাশে ৮১ রান। আর মাত্র ২৯ রান করতে পারলেই তিনি ওয়ানডে ক্যারিয়ারের সপ্তম সেঞ্চুরি পেতেন।
তবে স্নেহ রানার বলে ইনিংসের ৪০তম ওভারে হরমনপ্রীত কৌরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন এই ব্যাটার। সেঞ্চুরির দোরগোড়ায় এসে আউট হওয়া এবং দলের হারের শঙ্কা থেকে ক্ষোভের বশে তিনি তার প্রিয় ব্যাট মাটিতে আঘাত করেন। ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে এই আচরণকে দৃষ্টিকটু হিসেবে বিবেচনা করা হয়েছে।
এমন আচরণের জন্য সিদারাকে শাস্তি হিসেবে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। এটি আইসিসির আচরণবিধির লেভেল-১ ভঙ্গের শামিল।
আইসিসির ২.২ ধারা অনুযায়ী, ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জাম বা পোশাক, মাঠের সরঞ্জাম বা ফিক্সচার ও ফিটিংসের অপব্যবহার করা আচরণবিধির লঙ্ঘন।
পাকিস্তানি এই ব্যাটার তার অপরাধ স্বীকার করে নেওয়ায় আর কোনো শুনানির প্রয়োজন হয়নি। গত ২৪ মাসে সিদারা আমিনের এটিই প্রথম এমন অপরাধ। এই শাস্তি ভারতের কাছে ৮৮ রানের পরাজয়ের পর তার জন্য আরেকটু অস্বস্তির কারণ হলো।
ইরানের শেষ মুহূর্তে করা ‘গোল’ বাতিল হলো যে কারণে
মিশরের বিপক্ষে স্টপেজ টাইমে গোল করেছিলেন ইরানের ডিফেন্ডার শোজা খালিলজাদে। সেই মুহূর্তে মনে হয়েছিল ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে উঠে গেছে ইরান। কিন্তু দীর্ঘ ভিএআর পর্যালোচনার পর গোলটি বাতিল হয়ে যায় অফসাইডে। সিয়াটল স্টেডিয়ামে ইরানের খেলোয়াড় ও সমর্থকদের মুখে নেমে আসে হতাশার ছায়া।
৯ ঘন্টা আগে
নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ হতে পারে স্পেন অথবা উরুগুয়ে
বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ইতোমধ্যেই নকআউট পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রিয়ার বিপক্ষে ২-০ গোলের জয়ে গ্রুপ জে থেকে শীর্ষস্থানও নিশ্চিত করেছে লিওনেল মেসির দল।টুর্নামেন্টের সূচি অনুযায়ী, গ্রুপ জে-র চ্যাম্পিয়ন হিসেবে আর্জেন্টিনা রাউন্ড অব ৩২-এ মুখোমুখি হবে গ্রুপ এইচের রানার্সআপ দলের। বর্তমানে গ্রুপ এইচে শীর্ষ
৪ দিন আগে
নাটকীয় প্রত্যাবর্তনে নকআউটে জার্মানি, বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ডে ব্রাজিলকে ছুঁল
দুটি বিশ্বকাপে টানা গ্রুপ পর্ব থেকে বিদায়ের হতাশা কাটিয়ে অবশেষে নকআউট পর্বে ফিরেছে জার্মানি। শনিবার টরন্টোর বিএমও ফিল্ডে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপের শেষ ৩২ নিশ্চিত করেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা।২০১৪ সালে ব্রাজিলে শিরোপা জয়ের পর এই প্রথম বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিল ডাই মানশাফট। একই সঙ্গে বিশ্বকাপ...
৬ দিন আগে
রাভেনার সঙ্গে রোনালদিনহো, মাঠে ফেরার জল্পনায় ফুটবল বিশ্ব
দীর্ঘ এক দশকের বেশি সময় পেশাদার ফুটবল থেকে দূরে থাকার পর আবারও আলোচনার কেন্দ্রে ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদিনহো। ইতালির তৃতীয় বিভাগের ক্লাব রাভেনার সঙ্গে তার চুক্তিকে ঘিরে নতুন করে শুরু হয়েছে মাঠে ফেরার জোরালো গুঞ্জন।প্রাথমিকভাবে ক্লাবটি জানিয়েছিল, ৪৬ বছর বয়সী সাবেক ব্যালন ডি’অর জয়ী তারকাকে মূলত ব্র্যান্ডিং ও প্রচারণামূলক কার্যক্রমে যুক্ত...
৭ দিন আগে
