খেলাধুলা

ভারত-বাংলাদেশ সিরিজ সেপ্টেম্বরে নয়, সম্ভাব্য নতুন সময় জানুয়ারি

স্পোর্টস ডেস্ক

১ দিন আগে


ভারত-বাংলাদেশ সিরিজ সেপ্টেম্বরে নয়, সম্ভাব্য নতুন সময় জানুয়ারি

আগামী সেপ্টেম্বরে ভারতের বাংলাদেশ সফর হওয়ার সম্ভাবনা ক্রমেই কমছে। দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট মহলের আলোচনায় এখন নতুন সম্ভাব্য সময় হিসেবে আগামী বছরের জানুয়ারির কথা উঠে এসেছে।

ভারতীয় বার্তা সংস্থা এএনআই জানিয়েছে, বাংলাদেশ সফরের নতুন সূচি নিয়ে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) ও দেশটির সরকারের মধ্যে আলোচনা চলছে।

বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, সেপ্টেম্বরের নির্ধারিত সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছরের শুরুতে সিরিজ আয়োজনের জন্য উপযুক্ত সময় খুঁজছে।

আগের সূচি অনুযায়ী, ২০২৬ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে এসে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল ভারতের। তবে সিরিজটি শেষ পর্যন্ত জানুয়ারিতে আয়োজনের সম্ভাবনা তৈরি হয়েছে।

বিসিবি সভাপতি তামিম ইকবালও সম্প্রতি জানিয়েছিলেন, ভারত সিরিজ নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে এবং নির্ধারিত তারিখে পরিবর্তন আসতে পারে।

সবশেষ ২০২২ সালে বাংলাদেশ সফর করেছিল ভারতীয় ক্রিকেট দল। এরপর দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের প্রভাব ক্রিকেটীয় সম্পর্কেও পড়ে। নিরাপত্তাসহ বিভিন্ন কারণে নির্ধারিত সিরিজ নিয়ে একাধিকবার অনিশ্চয়তা তৈরি হয়েছে।

তবে এখন পর্যন্ত জানুয়ারির সম্ভাব্য সময় নিয়েও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। দুই দেশের ক্রিকেট বোর্ড ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আলোচনা শেষে সিরিজের নতুন সূচি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।


মার্তিনেজকে দলে নিতে চেলসির সঙ্গে অ্যাস্টন ভিলার সমঝোতা
মার্তিনেজকে দলে নিতে চেলসির সঙ্গে অ্যাস্টন ভিলার সমঝোতা

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘এমি’ মার্তিনেজকে দলে নেওয়ার পথে অনেকটাই এগিয়ে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি। তাকে পেতে অ্যাস্টন ভিলার সঙ্গে ৭৫ লাখ পাউন্ডের চুক্তিতে সমঝোতায় পৌঁছেছে লন্ডনের ক্লাবটি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২৬ কোটি টাকা।দ্য গার্ডিয়ান ও ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, ৩৩ বছর বয়সী মার্তিনেজের সঙ্গে দুই বছরের চুক্তি করতে...

১ দিন আগে


ছেলে থেকে হলেন মেয়ে,ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন অনয়া বাঙ্গার
ছেলে থেকে হলেন মেয়ে,ক্রিকেটে ফেরার সুযোগ পেলেন অনয়া বাঙ্গার

একসময় ভারতের মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ক্রিকেট খেলেছেন অনয়া বাঙ্গার। পরবর্তী সময়ে লিঙ্গান্তর প্রক্রিয়ার কারণে প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে দূরে সরে যেতে হয়েছিল তাকে। তবে এবার আবারও ক্রিকেটে ফেরার সুযোগ তৈরি হয়েছে ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের সন্তান অনয়ার সামনে।ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) সিদ্ধান্ত অনুযায়ী, আপাতত অস্ট্রেলিয়ার কমিউনিটি ক্রিকেটে খেলতে পারবেন ২৫...

২ দিন আগে


শহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর দাবি ‘ভিত্তিহীন’: বিসিবি
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড সরানোর দাবি ‘ভিত্তিহীন’: বিসিবি

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আবু সাঈদের নামে করা ‘শহীদ আবু সাঈদ স্ট্যান্ড’ সরিয়ে ফেলার দাবি ভিত্তিহীন বলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, স্ট্যান্ডটির নাম পরিবর্তন বা বাদ দেওয়ার বিষয়ে বর্তমান বোর্ড কোনো সিদ্ধান্ত নেয়নি। দেশের অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যুর স্ট্যান্ডের নাম

২ দিন আগে


আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্টার্কের শীর্ষে উত্থান, ১৭ ধাপ এগোলেন শরিফুল
আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে স্টার্কের শীর্ষে উত্থান, ১৭ ধাপ এগোলেন শরিফুল

মাত্র দেড় দিনে শেষ হওয়া ম্যাকাই টেস্টে দুর্দান্ত বোলিংয়ের পুরস্কার পেয়েছেন বাংলাদেশের শরিফুল ইসলাম ও অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক। বুধবার (২৬ আগস্ট) টেস্টের ব্যক্তিগত র‍্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি।ক্যারিয়ারে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছেন মিচেল স্টার্ক। দুই ধাপ এগিয়ে তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ ও নিউজিল্যান্ডের ম্যাট হেনরিকে।...

৩ দিন আগে

Dr.Mahfuzul Alom