বেনজীরকে দেশে ফিরিয়ে বিচারের মুখোমুখি করার অগ্রগতি জানতে চান শহীদ জাবিরের মা
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার ক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থান ও অগ্রগতি জানতে চেয়েছেন সংসদ সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে শিশু শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম।
মঙ্গলবার জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে তিনি সরকারের কাছে এ বিষয়ে জানতে চান। একই সঙ্গে বিদেশে অবস্থানরত বেনজীর আহমেদের বর্তমান অবস্থান এবং তাঁকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে আইনগত ও কূটনৈতিক অগ্রগতির বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
‘প্রতিশোধ চাই না, চাই ন্যায়বিচার’
সংসদে বক্তব্যে রোকেয়া বেগম বলেন, তিনি কারও বিরুদ্ধে প্রতিশোধ চান না, তিনি ন্যায়বিচার চান।
বিগত ফ্যাসিস্ট সরকারকে টিকিয়ে রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারীদের মধ্যে বেনজীর আহমেদ অন্যতম বলেও মন্তব্য করেন তিনি।
রোকেয়া বেগমের বক্তব্য অনুযায়ী, বেনজীর আহমেদের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, গুম, জ্ঞাত আয়ের বাইরে সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন, অর্থ পাচার, অবৈধভাবে অর্থ উত্তোলন, আর্থিক অনিয়ম, পাসপোর্ট জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
মামলা ও ইন্টারপোলের রেড নোটিশের প্রসঙ্গ
এসব অভিযোগে বেনজীর আহমেদের বিরুদ্ধে মামলা এবং ইন্টারপোলের রেড নোটিশ জারির বিষয়টিও সংসদে তুলে ধরেন রোকেয়া বেগম।
তিনি বলেন, ২০২৪ সালের ১২ জুন দুবাই পুলিশ বেনজীর আহমেদকে গ্রেপ্তার করেছিল বলে সরকারি ঘোষণা ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছিল। পরে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সংসদে জানিয়েছিলেন, সংযুক্ত আরব আমিরাতের অনুরোধে বাংলাদেশ প্রয়োজনীয় প্রত্যাবর্তন-সংক্রান্ত নথি পাঠিয়েছে।
তবে শুধু গ্রেপ্তার হওয়া আর বিচার নিশ্চিত হওয়া এক বিষয় নয় বলে মন্তব্য করেন তিনি।
‘আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব’
রোকেয়া বেগম বলেন, একজন অভিযুক্তকে আইনের আওতায় আনা, তাঁর বিরুদ্ধে মামলা পরিচালনা করা এবং আদালতের মাধ্যমে বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব।
বেনজীর আহমেদকে বাংলাদেশে ফিরিয়ে এনে সংশ্লিষ্ট আদালতে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করার ক্ষেত্রে সরকারের বর্তমান অবস্থান কী—এ প্রশ্ন তুলে তিনি বলেন, এ বিষয়ে আইনগত ও কূটনৈতিক বাধা কতটা দূর হয়েছে, তা জানার অধিকার জনগণের রয়েছে।
বেনজীর এখন কোথায়, জানতে চান রোকেয়া
বেনজীর আহমেদের বর্তমান অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি জানতে চান, সেন্ট লুসিয়ায় তাঁর বর্তমান অবস্থা কী। তিনি হেফাজতে আছেন, নাকি আদালতের নির্দেশে মুক্ত রয়েছেন—এ বিষয়েও সরকারের কাছে স্পষ্ট তথ্য চান তিনি।
বিদেশে অবস্থানরত কোনো অভিযুক্তের ক্ষেত্রে মামলা, সম্পদ শনাক্তকরণ, প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ এবং বিচার—এই চারটি ধাপের অগ্রগতি সংসদে নিয়মিত জানানোর কোনো ব্যবস্থা সরকার পরিকল্পনা করছে কি না, সে বিষয়েও জানতে চান রোকেয়া বেগম।
‘কেউ আইনের ঊর্ধ্বে নয়’
সংসদে বক্তব্যের শেষ দিকে রোকেয়া বেগম বলেন, “আমি সরকারের কাছে প্রতিশোধ চাই না, আমি চাই বিচার।”
কোনো অভিযুক্ত ব্যক্তি রাজনৈতিক পরিচয়, অর্থ কিংবা বিদেশে অবস্থানের কারণে আইনের ঊর্ধ্বে থাকুক—এটি তিনি চান না বলেও মন্তব্য করেন।
এ বিষয়ে সংসদের কাছে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় নিশ্চয়তা দেওয়ার আহ্বান জানান তিনি।
মেট্রোরেলের ৪৬ পিলারে ফাটল, ২৭ বিয়ারিং প্যাড গুরুতর ত্রুটিপূর্ণ
রাজধানীর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল রুটের ৪৬টি পিলারে বিভিন্ন মাত্রায় ফাটল এবং ২৭টি বিয়ারিং প্যাডে গুরুতর বা ‘ক্রিটিক্যাল’ ত্রুটি শনাক্ত হয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এসব ত্রুটি নিরূপণ, ঝুঁকি মূল্যায়ন ও মেরামতের কৌশল নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে সরকার।ফাটলযুক্ত পিলারগুলোর ঝুঁকি নিরূপণ ও মেরামতের কৌশল নির্ধারণে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট)...
১৯ ঘন্টা আগে
৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য সরকারের
জ্বালানি সংকট মোকাবিলা ও ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পূরণে আগামী পাঁচ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়েছে সরকার। এ জন্য বাড়ির ছাদ থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের অব্যবহৃত জায়গাসহ সম্ভাব্য সব স্থানে সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।জাতীয় গ্রিডে উদ্বৃত্ত সৌরবিদ্যুৎ সরবরাহ করলে প্রতি ইউনিট ১০ টাকা ৫০...
২২ ঘন্টা আগে
ঢাকা-চট্টগ্রাম রুটে ইলেকট্রিক ট্রেন চালুর মেগাপ্রকল্প, অর্থায়নের অপেক্ষা
ঢাকা-চট্টগ্রাম রেলপথে যাতায়াতের সময় ও দূরত্ব কমিয়ে আনতে দ্রুতগতির ও পরিবেশবান্ধব ইলেকট্রিক ট্রেন চালুর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে ইলেকট্রিক ট্র্যাকশন স্থাপনের সম্ভাব্যতা সমীক্ষা এবং বিশদ নকশা প্রণয়নের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। এখন প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হওয়ার অপেক্ষা।অর্থায়ন নিশ্চিত হলে প্রকল্পটির বিস্তারিত কর্মপরিকল্পনা ও চূড়ান্ত সময়সূচি নির্ধারণ করে...
২২ ঘন্টা আগে
প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও চিন্তাধারার প্রশংসা এমপি হানজালার
প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশের জন্য কাজ, মন-মানসিকতা, চিন্তাধারা ও নেতৃত্বের প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা। তিনি বলেছেন, প্রধানমন্ত্রীর দেশের প্রতি ভালোবাসা, চেষ্টা ও মেহনত দেখে তারাও অনুপ্রাণিত হচ্ছেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর চিন্তাধারা ও বার্তা যেন তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছে, সে বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান...
২৩ ঘন্টা আগে
