বেনজীর আহমেদের জামিন বাতিলে আইনি প্রক্রিয়া শুরু, অন্য দেশের পাসপোর্ট থাকার সন্দেহ: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের জামিন বাতিলের লক্ষ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বেনজীর আহমেদের কাছে অন্য কোনো দেশের পাসপোর্ট থাকতে পারে বলেও সন্দেহ প্রকাশ করেছেন তিনি।
সোমবার (৩ আগস্ট) সচিবালয়ে নিজ দপ্তরের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য জানান।
তিনি বলেন, ইউএইর আদালত বেনজীর আহমেদকে দেশত্যাগে নিষেধাজ্ঞাসহ কয়েকটি শর্তে জামিন দিয়েছেন। বিষয়টি জানার পরপরই সরকার সেখানে নিয়োজিত আইনজীবী প্রতিষ্ঠানকে (ল' ফার্ম) জামিন বাতিলের আবেদন করার নির্দেশ দিয়েছে।
মন্ত্রী জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আদালতে প্রয়োজনীয় পিটিশন দাখিলের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে জামিনের শর্তসংবলিত আদালতের প্রত্যয়নকৃত (সার্টিফায়েড) কপি সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হয়েছে।
সালাহউদ্দিন আহমদ বলেন, "বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আইনি ও কূটনৈতিক-দুই ধরনের প্রচেষ্টা একযোগে চলছে। তবে আমাদের সন্দেহ, তার কাছে অন্য কোনো দেশের পাসপোর্টও থাকতে পারে।"
বোমা আতঙ্কের ঘটনাগুলো তদন্তাধীন
সাম্প্রতিক সময়ে রাজধানীর মতিঝিলে মেট্রোরেলের একটি পিলারের নিচে এবং আশুলিয়ায় বোমাসদৃশ বস্তু উদ্ধারের ঘটনাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, পুলিশ বোম্ব ডিসপোজাল ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তুগুলো পরীক্ষা ও নিষ্ক্রিয় করেছে। ঘটনাগুলোর পেছনে কোনো নাশকতামূলক উদ্দেশ্য বা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চেষ্টা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
তার ভাষায়, "দুটি ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, সেটিও তদন্ত করা হচ্ছে। তবে জনগণের আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ বিষয়ে আমাদের বিশেষ টিম কাজ করছে।"
৫ আগস্ট ঘিরে নিরাপত্তা জোরদার
আসন্ন ৫ আগস্টকে কেন্দ্র করে আওয়ামী লীগের সম্ভাব্য কর্মসূচি ও রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ বর্তমানে বড় ধরনের কোনো কর্মসূচি বাস্তবায়নের সক্ষমতা রাখে না।
তিনি বলেন, "যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং বিশেষ করে পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সামগ্রিক পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে রয়েছে এবং উগ্রবাদী বা নাশকতামূলক সব ধরনের তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।"
অভিন্ন প্রশিক্ষণ ও সনদে তরুণদের আন্তর্জাতিক স্বীকৃতি বাড়বে: প্রধানমন্ত্রী
অভিন্ন ও আন্তর্জাতিক মানসম্পন্ন প্রশিক্ষণ এবং সনদায়ন ব্যবস্থা চালু করা গেলে দেশের তরুণদের দক্ষতা উন্নয়নের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারে তাদের গ্রহণযোগ্যতা ও স্বীকৃতি বাড়বে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) গভর্নিং বডির তৃতীয় সভায় সভাপতিত্বকালে তিনি এ কথা বলেন।প্রধানমন্ত্রী...
১ ঘন্টা আগে
১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন
আগামী ১ অক্টোবর থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ বাসভবনে সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন। একই সঙ্গে আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ইউনিয়ন পরিষদে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।শনিবার (১৯ সেপ্টেম্বর) এলজিইডি ভবনে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে আয়োজিত আলোচনা সভায়
৩ ঘন্টা আগে
জামায়াত একাত্তরের ভূমিকা নিয়ে অবস্থান মেনে নিয়েছে: আইনমন্ত্রী
সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না-এমন অবস্থান দলটি মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।আইনমন্ত্রী বলেন, একাত্তরের ভূমিকা নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে...
১ দিন আগে
থিম্পু যাওয়ার পথে ঢাকায় ভুটানের প্রধানমন্ত্রীর যাত্রাবিরতি
থিম্পু যাওয়ার পথে ঢাকায় যাত্রাবিরতি করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং টোবগে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫৫ মিনিটে তাকে বহনকারী ড্রুক এয়ারের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, বিমানবন্দরে ভুটানের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আব্দুল মঈন খান। এ সময়
১ দিন আগে
