বেইজিং এ লালগালিচার সংবর্ধনায় প্রধানমন্ত্রী তারেক রহমান
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
চীনের দালিয়ান থেকে বেইজিংয়ে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার স্থানীয় সময় বিকেল ৫টা ৩৫ মিনিটে বেইজিংয়ের চাউমিং রেলস্টেশনে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। সফরসঙ্গী হিসেবে রয়েছেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এ সময় চাউমিং রেলস্টেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণীকে লালগালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেওয়া হয়।
রেলস্টেশন থেকে প্রধানমন্ত্রীকে বিশেষ মোটর শোভাযাত্রা সহকারে চীনের দিয়াওইউতাই গেস্ট হাউসে (রাষ্ট্রীয় অতিথি ভবন) নিয়ে যাওয়া হয়। বেইজিংয়ে প্রধানমন্ত্রী ও তাঁর সহধর্মিণীসহ সফরসঙ্গীরা এই গেস্ট হাউসেই থাকবেন।
এর আগে স্থানীয় সময় বেলা ১টা ৫৮ মিনিটে দালিয়ান উত্তর রেলস্টেশন থেকে হাইস্পিড ট্রেনে (বুলেট ট্রেন) বেইজিংয়ের উদ্দেশে যাত্রা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বৈদেশিক কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি প্রমুখ।
আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি নির্ধারিত হবে আদালতে: ডা. জাহেদ
প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হবে কিনা সেটি আদালতে নির্ধারিত হবে।মঙ্গলবার (২৩ জুন) তথ্য অধিদপ্তরে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে মাঠে রাজনৈতিকদলগুলোর অবস্থান প্রসঙ্গে ডা. জাহেদ বলেন, আমি মনে করি তারা
৪ দিন আগে
মামুনুল হককে নিয়ে এমপির মন্তব্য নিজেই এক্সপাঞ্জ করলেন স্পিকার
জাতীয় সংসদে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক-কে নিয়ে বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাক-এর দেওয়া বক্তব্য সংসদের কার্যবিবরণী (এক্সপাঞ্জ) থেকে বাদ দেওয়ার নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। একই সঙ্গে এ বিষয়ে নিজের একটি মন্তব্যও কার্যবিবরণী থেকে বাদ দেওয়ার ঘোষণা দেন তিনি।রোববার জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার বলেন, গত বৃহস্পতিবার...
৬ দিন আগে
আগের চেয়ে সুস্থ মির্জা আব্বাস, দেশবাসীর দোয়া চাইলেন
ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস আগের তুলনায় অনেকটাই সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।রোববার নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।পোস্টে তিনি বলেন, দেশবাসীর আন্তরিক দোয়া ও শুভকামনায় মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
৬ দিন আগে
রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন। রোববার (২১ জুন) বিকেল ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন।প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী
৬ দিন আগে
