বেগম রোকেয়ার আদর্শই নারীমুক্তির প্রেরণা: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
অনলাইন ডেস্ক
প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, নারীমুক্তি ও মানবাধিকার নিয়ে ব্যাপক সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সমাজকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছিলেন বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বেগম রোকেয়া দিবস উপলক্ষে দেওয়া বাণীতে তিনি বলেন, প্রতি বছরের মতো এবারও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়ার স্মরণে দিবসটি উদযাপিত হচ্ছে জেনে তিনি আনন্দিত।
ড. ইউনূস বলেন, “এই অঞ্চলের নারী সমাজকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে বেগম রোকেয়ার অনন্য অবদান জাতি চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে। আজ বেগম রোকেয়া দিবসে আমি এই মহীয়সী নারীর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাই।”
তিনি আরও বলেন, ঊনবিংশ শতাব্দীর রক্ষণশীল সমাজব্যবস্থায় নারীদের ভাগ্যোন্নয়নের ক্ষেত্রে শিক্ষাই ছিল মূল চাবিকাঠি। সেই উপলব্ধি থেকে নারীশিক্ষা বিস্তারে রোকেয়া যে সাহসিকতার পরিচয় দিয়েছেন, তা আজও প্রেরণার উৎস।
প্রধান উপদেষ্টা জানান, বেগম রোকেয়া যে নারী উন্নয়ন ও ক্ষমতায়নের যাত্রা শুরু করেছিলেন, তার ধারাবাহিকতায় অন্তর্বর্তী সরকার নারীর উন্নয়ন ও সুরক্ষায় নানা উদ্যোগ বাস্তবায়ন করছে।
নারী উন্নয়নে সরকারের উদ্যোগ
ড. ইউনূস বলেন, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় নারীর ক্ষমতায়নে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচি গ্রহণ করেছে। এর মধ্যে রয়েছে—
- ভালনারেবল উইমেন বেনিফিট কর্মসূচি
- গ্রামীণ দরিদ্র গর্ভবতী এবং শহরের স্বল্প আয়ের কর্মজীবী মায়েদের আর্থিক সহায়তা
- তৃণমূল পর্যায়ে নারীদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে ক্ষুদ্রঋণ কার্যক্রম
- প্রান্তিক নারীদের উদ্যোক্তা তৈরিতে সহায়তা
- কর্মজীবী নারীদের নিরাপদ আবাসনের জন্য মহিলা হোস্টেল
- নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমন্বিত সেবা জোরদারকরণ প্রকল্প
- টোল ফ্রি হটলাইন-১০৯, যা ২৪ ঘণ্টা সেবা দিয়ে যাচ্ছে
পদকপ্রাপ্তদের অভিনন্দন
বেগম রোকেয়ার আদর্শ অনুসরণে নারী অধিকার ও আর্থ-সামাজিক উন্নয়নে অবদান রাখায় যারা বেগম রোকেয়া পদক পেয়েছেন, তাদের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দিবসটি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সফলতা কামনা করেন তিনি।
আগামীকাল প্রথমবারের মতো সোলার এক্সপোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
আগামীকাল মঙ্গলবার (৩ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সকাল সাড়ে ১০টায় তিনি দুই দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।রোববার (১ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে...
১ দিন আগে
পোশাক শ্রমিকদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর
পোশাক শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, জীবনযাত্রার মান উন্নয়ন ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের তৈরি পোশাকশিল্পে উৎপাদন ও রপ্তানি কার্যক্রম স্বাভাবিক ও নিরবচ্ছিন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেছেন তিনি।রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তৈরি পোশাকশিল্পের উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনা-সংক্রান্ত বৈঠক শেষে...
১ দিন আগে
ঢাকাসহ সারাদেশে চার দিন গ্যাস সংকটে পড়তে পারে সারাদেশ
রাজধানী ঢাকাসহ সারাদেশে আগামী ৪ থেকে ৭ নভেম্বর পর্যন্ত গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। কক্সবাজারের মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে এ পরিস্থিতি তৈরি হবে বলে জানিয়েছে পেট্রোবাংলা।রোববার (১ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ নভেম্বর
২ দিন আগে
মেট্রোরেলে আসন না পেয়ে দাঁড়িয়েই অসুস্থ পরে মৃত্যু শিক্ষকের
মেট্রোরেলে প্রচণ্ড ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়ে মারা গেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সহযোগী অধ্যাপক নজীবুর রহমান (৬৪)। অসুস্থ বোধ করায় বসে থাকা যাত্রীদের কাছে কয়েকবার বসার সুযোগ চেয়েছিলেন তিনি। কিন্তু কেউ সাড়া দেননি বলে অভিযোগ করেছেন তাঁর ছেলে নাকিবুর রহমান। পরে মেট্রোরেলের মেঝেতে পড়ে যান নজীবুর। হাসপাতালে নেওয়ার...
৬ দিন আগে
