রাজনীতি

বদলগাছীতে এনসিপির পদযাত্রা: সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

অনলাইন ডেস্ক

২ মাস আগে


বদলগাছীতে এনসিপির পদযাত্রা: সরকার ও প্রধানমন্ত্রীর সমালোচনায় নাসীরুদ্দীন পাটওয়ারী

ছবি: সংগৃহীত


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বন্যা পরিস্থিতি, এইচএসসি পরীক্ষা এবং সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে সমালোচনা করেছেন।

সোমবার (১৩ জুলাই) সন্ধ্যায় নওগাঁর বদলগাছী ডাকবাংলো মোড়ে আয়োজিত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকায় মানুষ বন্যায় দুর্ভোগে থাকলেও প্রধানমন্ত্রী অন্য কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি বলেন, দেশের মানুষ সরকারের কাছ থেকে কার্যকর উদ্যোগ প্রত্যাশা করছে।

চলমান এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে তিনি বলেন, বন্যাকবলিত এলাকায় অনেক পরীক্ষার্থী চরম দুর্ভোগের মধ্য দিয়ে পরীক্ষাকেন্দ্রে যেতে বাধ্য হচ্ছে। তার দাবি, পরিস্থিতি বিবেচনায় সরকার চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করতে পারত অথবা বিকল্প ব্যবস্থার মাধ্যমে শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে পারত।

তিনি আরও বলেন, বন্যাকবলিত এলাকায় পরীক্ষাকেন্দ্র স্থানান্তর কিংবা যাতায়াতের বিশেষ ব্যবস্থা নেওয়া হলে শিক্ষার্থীরা উপকৃত হতো।

বক্তব্যে বিএনপির অতীতের ‘হাওয়া ভবন’-এর প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, বর্তমানে একই ধরনের একটি ক্ষমতাকেন্দ্র বিদেশ থেকে পরিচালিত হচ্ছে। তিনি দাবি করেন, দেশের বিভিন্ন খাতে কিছু প্রভাবশালী গোষ্ঠীর আধিপত্য তৈরি হয়েছে, যা দেশের জন্য ইতিবাচক নয়।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, শিক্ষা, স্বাস্থ্য ও রাষ্ট্রীয় বিভিন্ন খাতকে কার্যকর করতে হলে সৎ ও যোগ্য তরুণ নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।

এনসিপির নওগাঁ জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।


সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন
সালমানের স্টুডিওতে হামলা: চাঁদাবাজি-দখলদারিত্ব নিয়ে নাহিদের প্রশ্ন

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজি ও দখলদারিত্বের অভিযোগ নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।রোববার (২৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন তোলেন, ‘প্রধানমন্ত্রীর আসনে চাঁদা তোলা কিংবা সম্পত্তি দখলের এমন দুঃসাহস কারা দেখাতে পারে?’নাহিদ...

৪০ মিনিট আগে


কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল
কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে কিশোর গ্যাং লিডারের ছবি ভাইরাল

কুমিল্লায় মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিনের নেতৃত্বাধীন একটি মিছিলে আলোচিত কিশোর গ্যাং নেতা মো. রতনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ছবিটি ভাইরাল হওয়ার পর বিষয়টি নিয়ে নগরজুড়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, মহানগর ছাত্রদলের সহসভাপতি মো. মহসিন একটি মিছিলের সামনে রয়েছেন। তাঁর পেছনে রতন

৫ ঘন্টা আগে


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৬ ঘন্টা আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১৭ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom