রাজনীতি

‘বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আশ্রয় দিয়েছেন কেন’—ভারতকে শফিকুর রহমান

অনলাইন ডেস্ক

১ মাস আগে


‘বড় বন্ধু হলে বাংলাদেশের বড় কিলারকে আশ্রয় দিয়েছেন কেন’—ভারতকে শফিকুর রহমান

ছবি: সংগৃহীত


ভারতকে বাংলাদেশের ‘বড় বন্ধু’ দাবি করে সেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার সমালোচনা করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা বলে বাংলাদেশের জনগণকে বোকা বানানো যাবে না।

বিস্তারিত:

রোববার (৯ আগস্ট) বিকেলে রাজধানীর ইস্কাটনের শহীদ আবু সাঈদ কনভেনশন সেন্টারে ‘জুলাই গণঅভ্যুত্থান-ন্যায়বিচার, মেধার মূল্যায়ন ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক ৩৬ জুলাই উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, পাশের দেশ ভারত নিজেদের বাংলাদেশের সবচেয়ে বড় বন্ধু দাবি করে। কিন্তু তারা যদি সত্যিই বড় বন্ধু হয়, তাহলে বাংলাদেশের ‘বড় কিলারকে’ কেন আশ্রয় দিয়েছে-এমন প্রশ্ন তোলেন তিনি। তার অভিযোগ, শেখ হাসিনাকে শুধু আশ্রয়ই দেওয়া হয়নি, তাকে বক্তব্য দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘কাজ করবেন শত্রুর, গালভরা বলবেন আমি বন্ধু-বাংলাদেশের মানুষ এত বোকা না।’

জামায়াত আমির আরও বলেন, কোনো সমাজে অপরাধীরা শাস্তি এড়াতে পালিয়ে যায়। বর্তমানে আওয়ামী লীগের পালিয়ে যাওয়া নেতাকর্মীরা মাঝেমধ্যে নানা বক্তব্য দিচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

শেখ হাসিনার দেশত্যাগ প্রসঙ্গে তিনি বলেন, তার বক্তব্য ও বাস্তব ঘটনার মধ্যে অসঙ্গতি রয়েছে। জাতির সঙ্গে এ ধরনের ‘তামাশা’ মানুষ আর দেখতে বা শুনতে চায় না বলেও মন্তব্য করেন তিনি।

‘নতুন ফ্যাসিবাদ দেখতে চাই না’

জুলাই গণঅভ্যুত্থান প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, আন্দোলনের মাধ্যমে দেশের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। তবে দেশে নতুন কোনো ফ্যাসিবাদ দেখতে চান না তারা।

তার ভাষ্য, ফ্যাসিবাদ কোনো ব্যক্তি নয়; এটি একটি ভাইরাসের মতো, যা যে ব্যক্তির ওপর ভর করে তাকেই ফ্যাসিবাদী করে তুলতে পারে। তাই অতীতে যে কাজের কারণে কোনো সরকারকে ফ্যাসিবাদী বলা হয়েছে, একই কাজ বর্তমান সময়ে কেউ করলে তাকেও একইভাবে মূল্যায়ন করতে হবে।

তিনি বলেন, ‘যে কাজ অন্যের সন্তান করলে সন্ত্রাসী বলব, সেই কাজ আমার সন্তান করলে তাকেও বলতে হবে সন্ত্রাসী।’

জুলাই আন্দোলনের উদ্দেশ্য ছিল বৈষম্য দূর করে একটি ঐক্যবদ্ধ জাতি গঠন করা উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলনে তরুণ শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ মানুষ, শ্রমিক ও আলেম-ওলামারাও অংশ নিয়েছিলেন।

মেধাভিত্তিক রাষ্ট্র গঠনের আহ্বান

বর্তমান সরকারের মেধাতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়েও প্রশ্ন তোলেন ডা. শফিকুর রহমান। তার অভিযোগ, সৎ, মেধাবী ও দেশপ্রেমিক কর্মকর্তাদের এখনও বিভিন্নভাবে হয়রানি ও বদলি করা হচ্ছে।

তিনি বলেন, যারা একসময় মজলুম ছিলেন, তারা ক্ষমতায় গিয়ে যেন জালিমে পরিণত না হন। ক্ষমতার দম্ভে কেউ যেন দিশাহারা না হন-এমন সতর্কবার্তাও দেন তিনি।

জামায়াত আমির বলেন, জুলাই গণঅভ্যুত্থান একটি নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি করেছে। শহীদদের মর্যাদা রক্ষায় ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মেধাভিত্তিক রাষ্ট্র গঠন জরুরি।

অনুষ্ঠানে এনডিএফের সভাপতি অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, ঢাকা মহানগর দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল এমপিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিৎসা, নার্সিং, মেডিকেল টেকনোলজি, স্বাস্থ্য সাংবাদিকতা, রক্তসেবা, মানবিক সহায়তা ও প্রাতিষ্ঠানিক স্বাস্থ্যসেবায় অবদানের জন্য ১১ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে সম্মাননা দেওয়া হয়।


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর
সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, চাঁদাবাজির অভিযোগ পাটওয়ারীর

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় চাঁদাবাজির অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, চাঁদা দিতে রাজি না হওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা চালানো হয়েছে।নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, জুলাইয়ের আন্দোলনের সময়

৫৮ মিনিট আগে


রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি
রাড্ডা সেন্টারে হামলা: জামায়াত-আওয়ামী লীগের ইন্ধন আছে কি না তদন্তের দাবি

রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও ভবন ধ্বংসের ঘটনায় জামায়াত কিংবা আওয়ামী লীগের কোনো ইন্ধন ছিল কি না, তা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।শনিবার ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাড্ডা ক্লিনিক প্রাঙ্গণ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ দাবি

১২ ঘন্টা আগে


গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক
গুলিস্তানে জাসদ কার্যালয় ঘিরে যুবদলের অবস্থান, আটক অর্ধশতাধিক

রাজধানীর গুলিস্তানের জিপিও মোড়ে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় ঘিরে আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থানের অভিযোগ উঠেছে। এ অভিযোগের পর শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে কার্যালয়টি ঘিরে অবস্থান নেন যুবদলের নেতাকর্মীরা। পরে সেখানে অভিযান চালিয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে হেফাজতে নেওয়ার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।ঘটনাস্থলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন যুবদলের কেন্দ্রীয়...

১৪ ঘন্টা আগে


মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি
মানববন্ধন শেষে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ, থানায় জিডি

ফুটপাত দখল, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে শান্তিপূর্ণ মানববন্ধন শেষে বাড়ি ফেরার পথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাটারা থানার নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীদের পক্ষ থেকে ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।জিডিতে উল্লেখ করা হয়, ২৫ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৪টার দিকে

১৯ ঘন্টা আগে

Dr.Mahfuzul Alom