বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি অনুমোদন
যশোর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
শোরের মণিরামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সংগঠনটির যশোর জেলা শাখার উদ্যোগে আগামী তিন মাসের জন্য এই আহ্বায়ক কমিটির অনুমোদন প্রদান করা হয়।
অনুমোদিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইয়াসিন আরাফাত। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন আশিকুর রহমান, এস এম তাবিবুল ইসলাম ও এহসান মাহবুব রাফিসহ একাধিক নেতৃবৃন্দ।
কমিটির সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন সারজিন হাসান মাহিন। পাশাপাশি যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবির আহমেদ রিয়াদ ও সাকিবুর রহমান দীপ্তসহ অন্যান্য নেতারা।
এছাড়া কমিটির মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে মো. জুবায়ের নাঈমকে। সহ মুখ্য সংগঠক হিসেবে রয়েছেন সোহানুর রহমান তাসিন ও মো. লিখন হোসেনসহ অন্যান্য সংগঠকবৃন্দ।
কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করবেন মো. রিয়াদ হোসেন। সহ-মুখপাত্র হিসেবে মনোনীত হয়েছেন ফাতেমা সুলতানা ভাবনা, মোছা. সিনথিয়া খাতুন, আয়েশা আক্তার ওরমিসহ অন্যান্য নেতৃবৃন্দ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা শাখার সভাপতি, সাধারণ সম্পাদক ও আহ্বায়কের যৌথ স্বাক্ষরে এই আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত এই আহ্বায়ক কমিটি মণিরামপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে আরও সুসংগঠিত, গতিশীল ও কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।




রাজধানীতে প্রতিদিন সহস্রাধিক মানুষের জন্য বিনামূল্যে খাবার দিচ্ছে ‘মাস্তুল মেহমানখানা’
রাজধানীর ব্যস্ত সড়ক ও জনবহুল এলাকায় জীবিকার তাগিদে প্রতিদিন ছুটে চলেন অসংখ্য মানুষ। পথশিশু, রিকশাচালক, দিনমজুর, শ্রমজীবী ও প্রবীণসহ সুবিধাবঞ্চিত অনেক মানুষের কাছেই নিয়মিত একবেলা পুষ্টিকর খাবার জোগাড় করা কঠিন। এসব মানুষের পাশে দাঁড়াতে দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বিনামূল্যে খাবার বিতরণ করে আসছে সামাজিক প্রতিষ্ঠান মাস্তুল ফাউন্ডেশনের মানবিক উদ্যোগ ‘মাস্তুল মেহমানখানা’।বর্তমানে...
১১ ঘন্টা আগে
স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে কাউখালীতে বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরের কাউখালীতে বর্ণাঢ্য আয়োজনে বৃক্ষরোপণ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত হয়েছে।বৃহস্পতিবার (২০আগস্ট) সকালে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা রোপণের মাধ্যমে দিনব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বৃক্ষরোপণ শেষে পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে কাউখালী উপজেলা বিএনপি ও স্বেচ্ছাসেবক
১ দিন আগে
কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে ছাত্রলীগের বিক্ষোভ
গোপালগঞ্জের কাশিয়ানীতে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করায় কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়।সোমবার (১৭ আগস্ট) সকাল সোয়া ১০টার দিকে উপজেলার সাম্পান হাইওয়ে রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, কাশিয়ানী উপজেলা ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী মিছিল
৪ দিন আগে
বংশালে হেলমেটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৭ ইউনিট
রাজধানীর বংশাল মুকিমবাজার এলাকায় একটি হেলমেটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট কাজ করছে।রোববার (১৬ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের সদস্যরা।ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যা ৬টার দিকে বংশাল মুকিমবাজারের
৫ দিন আগে
