খেলাধুলা

বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, ‘সম্ভবত সেরা ৬ নম্বর’

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

১ দিন আগে


বার্সেলোনায় রদ্রিকে পেয়ে উচ্ছ্বসিত ফ্লিক, ‘সম্ভবত সেরা ৬ নম্বর’

ছবি: সংগৃহীত


বহুল আলোচিত দলবদলের আনুষ্ঠানিকতা শেষ হয়েছে। ম্যানচেস্টার সিটি অধ্যায় শেষ করে বার্সেলোনায় যোগ দিয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী অধিনায়ক রদ্রি। নতুন ক্লাবে যেন ‘নিজ ঘরে’ ফিরে আসার অনুভূতি পাচ্ছেন এই স্প্যানিশ মিডফিল্ডার।

রদ্রিকে দলে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বার্সেলোনা কোচ হ্যানসি ফ্লিক। জার্মান কোচের বিশ্বাস, রদ্রির আগমন শুধু বার্সেলোনার মাঝমাঠের শক্তিই বাড়াবে না, বরং দলের অন্যান্য খেলোয়াড়ের পারফরম্যান্সেও ইতিবাচক প্রভাব ফেলবে।

কাতালান সংবাদপত্র স্পোর্ত-কে ফ্লিক বলেন, ‘আমি মনে করি সে সম্ভবত সেরা ৬ নম্বর (ডিফেন্সিভ মিডফিল্ডার)। সে খেলার গতিপ্রবাহ নিয়ন্ত্রণ করতে পারে এবং রক্ষণাত্মক পর্যায়েও সে দারুণভাবে সাহায্য করতে পারে।’

রদ্রির খেলার গতি নিয়ন্ত্রণ এবং ম্যাচের ছন্দ ধরে রাখার দক্ষতা বিশেষভাবে নজর কেড়েছে ফ্লিকের। পাশাপাশি ডুয়েল ও আকাশযুদ্ধে তার সক্ষমতারও প্রশংসা করেছেন বার্সা কোচ।

ফ্লিক বলেন, ‘অ্যারিয়াল ডুয়েলস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ।’

রদ্রির আগমনে দলের সামগ্রিক উন্নতি হবে বলেও মনে করেন তিনি। ফ্লিকের ভাষায়, ‘অবশ্যই তার আগমন প্রত্যেক খেলোয়াড়ের উন্নতিতে প্রভাব ফেলবে।’

চুক্তি চূড়ান্ত হওয়ার পর বার্সেলোনার অফিসিয়াল ওয়েবসাইটে রদ্রিকে ১৬ নম্বর জার্সিতে দেখা গেছে। বুধবার ‘গাম্পার ট্রফি’র ম্যাচকে ঘিরে নতুন সমর্থকদের সামনে তাকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে।

২০১৯-২০ মৌসুম থেকে পেপ গার্দিওলার অধীনে ম্যানচেস্টার সিটিতে খেলেছেন রদ্রি। এবার নতুন চ্যালেঞ্জ হিসেবে বেছে নিয়েছেন বার্সেলোনাকে। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে ক্লাব পর্যায়েও একসঙ্গে মাঠে নামার সুযোগ পাচ্ছেন স্প্যানিশ এই তারকা।


এ বছর হচ্ছে না বিপিএল, আগামী বছর নতুনভাবে ফেরানোর পরিকল্পনা
এ বছর হচ্ছে না বিপিএল, আগামী বছর নতুনভাবে ফেরানোর পরিকল্পনা

চলতি বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত দুই আসরে বড় অঙ্কের আর্থিক ক্ষতির পর তাড়াহুড়ো করে টুর্নামেন্ট আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও পরিকল্পনা শেষে আগামী বছর নতুনভাবে বিপিএল আয়োজনের উদ্যোগ নেওয়া হচ্ছে।বৃহস্পতিবার বিপিএল নিয়ে বিসিবি সভাপতি তামিম ইকবাল বলেন, ‘এ...

২ ঘন্টা আগে


ব্রাজিলের পর ভারতের বিপক্ষে খেলতে পারে বিশ্বকাপের চমক কেপ ভার্দে
ব্রাজিলের পর ভারতের বিপক্ষে খেলতে পারে বিশ্বকাপের চমক কেপ ভার্দে

ব্রাজিলের বিপক্ষে প্রীতি ম্যাচের পর বিশ্বকাপে চমক দেখানো কেপ ভার্দের বিপক্ষেও মাঠে নামতে পারে ভারতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের বিপক্ষে ভারতের ম্যাচ হওয়ার কথা রয়েছে। এরপর কেপ ভার্দেকে ভারতে এনে প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন (এআইএফএফ)।ফেডারেশন সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি দৈনিক জানিয়েছে, আগামী

১ দিন আগে


ম্যাক্সওয়েলের পরিবারে নতুন অতিথি, কন্যার নাম মাইয়া
ম্যাক্সওয়েলের পরিবারে নতুন অতিথি, কন্যার নাম মাইয়া

অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল ও তার স্ত্রী ভিনির পরিবারে এসেছে নতুন অতিথি। এবার কন্যাসন্তানের বাবা হয়েছেন ম্যাক্সওয়েল। মেয়ের নাম রাখা হয়েছে মাইয়া ম্যাক্সওয়েল।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নবজাতক কন্যার ছবি প্রকাশ করে সুখবরটি জানিয়েছেন ম্যাক্সওয়েল ও ভিনি। ছবির সঙ্গে তারা লিখেছেন, ‘আমাদের স্বপ্নের মেয়েটি এসেছে, মাইয়া ম্যাক্সওয়েল।’ খবরটি প্রকাশের পর সাবেক

১ দিন আগে


ডারউইন টেস্টের জয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের
ডারউইন টেস্টের জয়ে র‍্যাংকিংয়ে বড় লাফ বাংলাদেশের ক্রিকেটারদের

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইন টেস্টে ঐতিহাসিক জয়ের প্রভাব পড়েছে আইসিসির সর্বশেষ টেস্ট র‍্যাংকিংয়ে। ব্যাটিং ও বোলিং-দুই বিভাগেই উন্নতি করেছেন বাংলাদেশের একাধিক ক্রিকেটার। ক্যারিয়ারের সেরা অবস্থানে উঠেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অন্যদিকে সবচেয়ে বড় লাফ দিয়েছেন তানজিদ হাসান ও হাসান মাহমুদ।ডারউইন টেস্টের প্রথম ইনিংসে ৮৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছিলেন শান্ত। এর পুরস্কার...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom