খেলাধুলা

বাফুফেকে ২৫ বছরের জন্য ৮ জেলা স্টেডিয়ামের বরাদ্দ

অনলাইন ডেস্ক

১১ মাস আগে


বাফুফেকে ২৫ বছরের জন্য ৮ জেলা স্টেডিয়ামের বরাদ্দ

ফুটবলের সার্বিক উন্নয়নের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশের আটটি জেলা স্টেডিয়ামকে ২৫ বছরের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) বরাদ্দ দিয়েছে।

 জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (ক্রীড়া) আমিমুল এহসান এ সংক্রান্ত একটি চিঠি বাফুফের সাধারণ সম্পাদক বরাবর পাঠিয়েছেন।

যুব ও ক্রীড়া বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া আগেই নীলফামারী স্টেডিয়ামকে ফুটবলের জন্য বরাদ্দের ঘোষণা দিয়েছিলেন। এর ধারাবাহিকতায়, গত ৪ সেপ্টেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ বাফুফেকে আনুষ্ঠানিকভাবে নীলফামারী স্টেডিয়াম ২৫ বছরের জন্য বরাদ্দ দেয়। এরপর ৯ সেপ্টেম্বর গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়াম, ময়মনসিংহ জেলা স্টেডিয়াম, মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ শহীদ লেঃ মতিউর রহমান স্টেডিয়াম, রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়াম, নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়াম, কক্সবাজারের বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়াম এবং সিলেট জেলা স্টেডিয়ামও ২৫ বছরের জন্য বাফুফেকে লিজ দেওয়া হয়।

এই স্টেডিয়ামগুলোর রক্ষণাবেক্ষণ, বিদ্যুৎ বিল এবং ভূমি কর বাবদ যাবতীয় ব্যয় বাফুফেকেই বহন করতে হবে। এছাড়া, বাফুফেকে আয়-ব্যয়ের নিয়মিত হিসাব জাতীয় ক্রীড়া পরিষদকে জমা দিতে হবে এবং তাদের নির্ধারিত শর্তাবলী মেনে চলতে হবে। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ তিন মাসের নোটিশে এই লিজ বাতিল করার অধিকার রাখে।

জানা গেছে, ফিফা ও এএফসি'র অর্থায়নে স্টেডিয়ামগুলোর উন্নয়ন ঘটাতে চায় বাফুফে। তবে ফিফা-এএফসি সরাসরি ২৫ বছরের স্বত্ব বা অধিকার না পেলে অর্থায়ন করতে রাজি নয়। এই কারণে বাফুফে জাতীয় ক্রীড়া পরিষদের কাছে দীর্ঘমেয়াদি লিজের আবেদন করেছিল। ফুটবলের উন্নয়নের স্বার্থ বিবেচনা করেই এনএসসি এই সিদ্ধান্ত নিয়েছে।

এর আগে এনএসসি চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামও বাফুফেকে ২৫ বছরের জন্য বরাদ্দ দিয়েছিল। তবে স্থানীয় ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়দের প্রতিবাদের কারণে বাফুফে এখনো স্টেডিয়ামটি পুরোপুরি বুঝে নিতে পারেনি। নতুন করে পাওয়া এই আটটি স্টেডিয়াম বাফুফে কবে নাগাদ ব্যবহার শুরু করতে পারবে, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।

জেলা পর্যায়ের এসব স্টেডিয়ামে ফুটবল ছাড়াও হকি, কাবাডি, অ্যাথলেটিক্স, ভলিবল এবং খো খো'র মতো বিভিন্ন খেলার আয়োজন করা হয়। ফুটবল যদি এককভাবে এই স্টেডিয়ামগুলোর নিয়ন্ত্রণ নেয়, তাহলে অন্যান্য খেলাগুলোর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন সংশ্লিষ্টরা।


মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে
মুশফিকের নতুন কীর্তি, ছাড়িয়ে গেলেন সাকিবকে

অস্ট্রেলিয়ার ডারউইনে শুরু হয়েছে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজ। এই ম্যাচে মাঠে নেমেই অনন্য এক কীর্তি গড়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলা বাংলাদেশের প্রথম ১০০ বা তার বেশি টেস্ট খেলা ক্রিকেটার হিসেবে ইতিহাস গড়েছেন তিনি।এর পাশাপাশি আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি ক্রিকেটারের সঙ্গে খেলার রেকর্ডেও সাকিব আল...

১৩ ঘন্টা আগে


২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু
২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের দাপুটে শুরু

২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমেই ইতিহাস গড়েছে বাংলাদেশ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম দিনেই দুর্দান্ত বোলিং করে অস্ট্রেলিয়াকে মাত্র ১৯৮ রানে অলআউট করেছে টাইগাররা। এরপর ব্যাট হাতেও দৃঢ়তা দেখিয়ে দিন শেষে ১ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ছিলেন দিনের সবচেয়ে বড় নায়ক। অস্ট্রেলিয়ার...

২১ ঘন্টা আগে


আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন
আইএলটি-টোয়েন্টিতে মুস্তাফিজকে রেখে দিল দুবাই, বাদ সাকিব-তাসকিন

আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর সামনে রেখে বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। তবে একই লিগে খেলা সাকিব আল হাসান ও তাসকিন আহমেদকে ছেড়ে দিয়েছে তাদের দল।আগামী ২২ নভেম্বর শুরু হবে আইএলটি-টোয়েন্টির পঞ্চম আসর। আসন্ন মৌসুমের আগে অংশগ্রহণকারী দলগুলো তাদের ধরে রাখা ও নতুন চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে। সেখানেই

২ দিন আগে


সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা
সাকিব ভালো খেলোয়াড়, তবে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’: তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ক্রিকেটার সাকিব আল হাসান ভালো খেলোয়াড় হলেও শেখ হাসিনার সঙ্গে রাজনৈতিকভাবে সম্পৃক্ত থাকার কারণে তিনি বর্তমানে ‘নষ্ট পচে যাওয়া মানুষ’।মঙ্গলবার (১১ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।সাকিব আল হাসানের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ...

২ দিন আগে

Dr.Mahfuzul Alom