জেলার খবর

বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

অনলাইন ডেস্ক

১ ঘন্টা আগে


বাঁশখালীতে প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ

ছবি: সংগৃহীত


চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কর্মসূচিতে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। রোববার (৯ আগস্ট) ভোর থেকেই উপজেলার বাহারছড়া ইউনিয়নের সমুদ্রসৈকত সংলগ্ন সমাবেশস্থলে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে জড়ো হতে থাকেন। দুপুরের আগেই বিশাল প্যান্ডেল ও সমাবেশস্থল কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

সফরসূচি অনুযায়ী, কক্সবাজারের মহেশখালীতে কর্মসূচি শেষে দুপুর সাড়ে ১২টার দিকে হেলিকপ্টারযোগে বাঁশখালীতে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখানে সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারানো ১০০টি অসচ্ছল পরিবারের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর করবেন তিনি।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বাঁশখালী ও আশপাশের বিভিন্ন ইউনিয়ন থেকে ব্যানার, ফেস্টুন ও স্লোগানসহ মিছিল নিয়ে হাজার হাজার নেতাকর্মী সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। এতে পুরো সমুদ্রপাড়ের এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সাম্প্রতিক বন্যায় বাঁশখালীর উপকূলীয় এলাকার বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘর হারানো মানুষের হাতে প্রধানমন্ত্রীর মাধ্যমে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার উদ্যোগকে তারা ইতিবাচক হিসেবে দেখছেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বাঁশখালী পৌরসভা ও উপজেলার নয়টি ইউনিয়ন থেকে সবচেয়ে অসচ্ছল এবং ভিটেমাটি হারানো ১০০টি পরিবারকে পুনর্বাসনের জন্য বাছাই করা হয়েছে। এর মধ্যে জেলে সম্প্রদায় এবং বন্যায় মাটির ঘর হারিয়ে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলোকে অগ্রাধিকার দেওয়া হয়েছে।

প্রতিটি ঘরের দৈর্ঘ্য ১৮ ফুট ও প্রস্থ ১২ ফুট। এতে রয়েছে দুটি কক্ষ এবং ৫ ফুট বাই ৫ ফুটের একটি সংযুক্ত শৌচাগার। আরসিসি পিলার, টিন ও কাঠ ব্যবহার করে ঘরগুলো নির্মাণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রতীকীভাবে একজন স্বামীহারা নারীর হাতে নতুন ঘরের চাবি তুলে দেওয়ার মাধ্যমে ১০০ পরিবারের কাছে ঘর হস্তান্তর কার্যক্রম শুরু করবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অর্থায়নে ১৫ জন প্রতিবন্ধী শিশু ও ব্যক্তিকে আর্থিক সহায়তার চেক এবং জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আরও ২০০ বন্যাকবলিত পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণের কথা রয়েছে।

বাঁশখালীর কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী ফটিকছড়ির ঐতিহ্যবাহী বাবুনগর মাদরাসায় যাবেন। সেখানে শিক্ষক ও পরিচালনা কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময়ের পর হাটহাজারীতে গিয়ে মরহুম শাহ আহমদ শফীর কবর জিয়ারত করার কথা রয়েছে।

এরপর হাটহাজারীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারকে ঘর নির্মাণের জন্য আর্থিক সহায়তা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে সহায়তা বিতরণ করবেন প্রধানমন্ত্রী। দিনের শেষভাগে চট্টগ্রাম নগরীতে দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।


সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ
সাতক্ষীরায় ছাত্রদলের ১০ নেতাকর্মীকে পিটিয়ে হাসপাতালে পাঠাল নিষিদ্ধ ছাত্রলীগ

একটি ফোনালাপের অডিও রেকর্ড প্রকাশ ও তা নিয়ে তর্কবিতর্কের জেরে সাতক্ষীরা সদর উপজেলায় হামলার শিকার হয়েছেন জেলা ছাত্রদলের সহসভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ দলটির অন্তত ১০ নেতাকর্মী।শনিবার (৮ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ঘোনা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।...

১০ মিনিট আগে


৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা
৫০০ টাকা ভাড়া দিতে চুল বিক্রি, দুই সন্তান নিয়ে রেললাইনের পাশে রেহানা

দারিদ্র্যের নির্মম বাস্তবতায় মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন বাগেরহাটের রামপাল উপজেলার সন্তোষপুর গ্রামের রেহানা খাতুন। দুই সন্তানকে নিয়ে এখন খুলনা-মোংলা রেললাইনের পাশে খোলা জায়গায় বসবাস করছেন তিনি। সামান্য ৫০০ টাকা ঘরভাড়া পরিশোধ করতে না পেরে শেষ পর্যন্ত নিজের মাথার চুল বিক্রি করতে হয়েছে তাকে।রেহানার এই করুণ অবস্থার কথা জানাজানি হলে স্থানীয়দের...

১৪ ঘন্টা আগে


যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ১
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান, ফেনসিডিলসহ আটক ১

যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানকৃত পণ্য ও নেশাজাতীয় সিরাপসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।আটক ব্যক্তি হলেন খুলনা জেলার ছাচিবুনিয়া সুইচ গেট এলাকার মোশাররফ মোল্লার ছেলে আমিনুল ইসলাম (৩৪)।শনিবার (৮ আগস্ট) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন হিজলী বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহল

১৮ ঘন্টা আগে


এমপির সম্মানীর টাকা থেকে অসুস্থ ৪ ইমাম-মুয়াজ্জিনকে সহায়তা
এমপির সম্মানীর টাকা থেকে অসুস্থ ৪ ইমাম-মুয়াজ্জিনকে সহায়তা

শুক্রবার (৭ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে কেন্দুয়া উপজেলার নিজ বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে অসুস্থ ইমাম-মুয়াজ্জিনদের হাতে অনুদানের অর্থ তুলে দেন তিনি।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদের অর্ধশতাধিক ইমাম-মুয়াজ্জিন, আলেম-ওলামা, ট্রাস্টের নেতৃবৃন্দ এবং ওলামা দলের নেতারা উপস্থিত ছিলেন।অনুদান প্রদানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবে

১ দিন আগে

Dr.Mahfuzul Alom