রাজনীতি

‘বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না’: সারজিস আলম

দ্যা সিটি সিগন্যাল ডেক্স

২৬ মিনিট আগে


‘বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না’: সারজিস আলম

ছবি: সংগৃহীত


রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাংগঠনিক সমন্বয় সভায় দলটির মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ‘ফিরে আসা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে শেখ হাসিনার কবরও জুটবে না।’

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যায় রাঙামাটি শহরের একটি রেস্তোরাঁয় এনসিপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত সাংগঠনিক সমন্বয় সভায় তিনি এ কথা বলেন।

সারজিস আলম বলেন, ‘শেখ হাসিনা এতই পাপ করেছে, এতই নির্লজ্জ পতন হয়েছে যে বাংলাদেশে সমাধিটাও হবে না, ফিরে আসা তো দূরের কথা। শেখ হাসিনার এটা কর্মফল যে বাংলাদেশের মাটিতে তার কবর হওয়াও জুটবে না।’

পার্বত্য জেলা পরিষদ প্রসঙ্গে তিনি বলেন, তিন পার্বত্য জেলায় সংসদ সদস্যরা সেকেন্ডারি প্রতিনিধি—এটা দুঃখজনক হলেও সত্য। বাস্তবে পার্বত্য জেলাগুলো জেলা পরিষদ ও এর সদস্যদের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। জেলা পরিষদগুলোতে নির্বাচিত প্রতিনিধিত্ব নিশ্চিত করতে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

জেলা পরিষদে দলীয় প্রভাবের সমালোচনা করে সারজিস আলম বলেন, জেলা পরিষদগুলোকে যদি বিএনপির স্থানীয় কমিটি বানিয়ে দেওয়া হয়, তাহলে এর মাধ্যমে কীভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে—এই প্রশ্ন তারা তারেক রহমানের কাছে করতে চান।

তিনি আরও অভিযোগ করেন, পার্বত্য চট্টগ্রামে জেলা পরিষদের মাধ্যমে প্রতিবছর বিপুল পরিমাণ বরাদ্দ এলেও সেই অনুপাতে স্বাস্থ্যসেবা ও শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। জেলা পরিষদগুলোকে ঘিরে রাজনৈতিক প্রভাব ও স্বার্থের চর্চা তৈরি হয়েছে বলেও দাবি করেন তিনি।

বিএনপির দলীয় জেলা পরিষদ গঠনের সমালোচনা করে সারজিস আলম বলেন, বিএনপি সরকার আওয়ামী লীগের সময়ে যে ধরনের নিপীড়ন ও জুলুমের শিকার হয়েছিল, বর্তমানে তারাই সেই পদ্ধতি অনুসরণ করছে। বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক নিয়োগের মাধ্যমেও প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করে রাখা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

এনসিপির কেন্দ্রীয় নেতা সরোয়ার তুষার বলেন, বাংলাদেশের বহু জাতি, ধর্ম ও বর্ণের মানুষের স্বাতন্ত্র্য ও অধিকার নিশ্চিত করতে হবে। প্রত্যেক জাতিসত্তার নিজস্ব ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়কে সম্মান করতে হবে।

তিনি বিএনপি সরকারের বিরুদ্ধে পার্বত্য চট্টগ্রামের জনগণের সঙ্গে প্রতারণার অভিযোগও করেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলালের সমালোচনা করে সরোয়ার তুষার বলেন, এনসিপি ক্ষমতায় গেলে পার্বত্য মন্ত্রণালয়ে তিনজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রী দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সভায় এনসিপির রাঙামাটি জেলা কমিটির সদস্য সচিব মো. শোয়েবের সভাপতিত্বে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা বক্তব্য দেন। এ সময় সাংগঠনিক কার্যক্রম জোরদার, তৃণমূল পর্যায়ে সংগঠন বিস্তৃত করা এবং স্থানীয় জনগণের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে আলোচনা করা হয়।


মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ

দুস্থ ও অসহায় মানুষের সহায়তায় সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচিত মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে এক কনটেন্ট ক্রিয়েটরকে মারধরের অভিযোগ উঠেছে। নাহিদ হাসান নামের ওই কনটেন্ট ক্রিয়েটর দাবি করেছেন, এক বৃদ্ধ নারীকে চিকিৎসা ও আশ্রয়ের জন্য মিল্টন সমাদ্দার পরিচালিত ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ প্রতিষ্ঠানে নিয়ে গেলে সেখানে তাকে মারধর করা হয়।নাহিদের অভিযোগ, বুধবার...

১৫ ঘন্টা আগে


পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের আপত্তি
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ফেসবুক পোস্ট নিয়ে সারজিসের আপত্তি

রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কী ধরনের বিষয়বস্তু প্রচার করা উচিত, সে বিষয়ে কর্তৃপক্ষের ন্যূনতম কাণ্ডজ্ঞান থাকা প্রয়োজন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।বুধবার (২৬ আগস্ট) বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভেরিফায়েড ফেসবুক পেজের একটি পোস্টের মন্তব্য ঘরে এ প্রতিক্রিয়া জানান তিনি।মন্ত্রণালয়ের ওই পোস্টে

১৭ ঘন্টা আগে


৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ১১ দলের প্রথম বড় কর্মসূচি: গোলাম পরওয়ার
৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ১১ দলের প্রথম বড় কর্মসূচি: গোলাম পরওয়ার

আগামী ৫ সেপ্টেম্বরের ঢাকা-চট্টগ্রাম লংমার্চকে বর্তমান বিরোধীদলীয় ১১ দলীয় ঐক্যের সবচেয়ে বড় প্রথম কর্মসূচি হিসেবে উল্লেখ করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।মঙ্গলবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণভোটের রায় বাস্তবায়নসহ ছয় দফা দাবি আদায়ে এ কর্মসূচি সফল করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে

১ দিন আগে


ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের নির্দেশ প্রধানমন্ত্রীর
ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের উপবৃত্তি পুনর্বহালের নির্দেশ প্রধানমন্ত্রীর

ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যায় পর্যন্ত ছাত্রীদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার (২৪ আগস্ট) দুপুরে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের উদ্যোগে আয়োজিত এক বৈঠকে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন বিষয়টি নিশ্চিত করেন।বৈঠকে মেয়েদের...

১ দিন আগে

Dr.Mahfuzul Alom