বাংলাদেশের এলএনজি জাহাজ চলাচলে সমস্যা হবে না: ইরানি রাষ্ট্রদূত
অনলাইন ডেস্ক
ছবি: সংগৃহীত
হরমুজ প্রণালি দিয়ে বাংলাদেশের এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) বহনকারী জাহাজ চলাচলে কোনো ধরনের সমস্যা হবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জলিল রহিমি জাহনাবাদি। একই সঙ্গে মক্কা প্যাক্টের সদস্য দেশগুলোর জাহাজও এ নৌপথ দিয়ে নির্বিঘ্নে চলাচল করতে পারবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের রাষ্ট্রদূত। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বাংলাদেশের এলএনজি সরবরাহ ও হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান তুলে ধরেন।
জলিল রহিমি জাহনাবাদি বলেন, বাংলাদেশের এলএনজি বহনকারী জাহাজ হরমুজ প্রণালি পার হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যার মুখোমুখি হবে না। মক্কা প্যাক্টের সদস্য রাষ্ট্রগুলোর জাহাজও এই গুরুত্বপূর্ণ নৌপথ দিয়ে চলাচল করতে পারবে বলে জানান তিনি।
সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের কারণে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে এশিয়ার বিভিন্ন দেশে এলএনজি পরিবহনে গুরুত্বপূর্ণ এই নৌপথে দীর্ঘস্থায়ী কোনো সংকট তৈরি হলে বাংলাদেশের মতো আমদানিনির্ভর দেশগুলোর জ্বালানি সরবরাহেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে। এমন প্রেক্ষাপটে ইরানি রাষ্ট্রদূতের বক্তব্যকে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এরই মধ্যে কাতারএনার্জি বাংলাদেশসহ কয়েকটি দেশে এলএনজি সরবরাহের ক্ষেত্রে ‘ফোর্স মেজর’ বা চুক্তিগত দায়মুক্তির সময়সীমা সেপ্টেম্বরের পরও বাড়িয়েছে। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তা পরিস্থিতি বাংলাদেশের এলএনজি আমদানির ক্ষেত্রে বিশেষ গুরুত্ব বহন করছে।
বৈঠক শেষে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি ও মক্কা প্যাক্টে ইরানের সম্ভাব্য অংশগ্রহণ নিয়েও কথা বলেন ইরানি রাষ্ট্রদূত। তিনি জানান, ইরান মক্কা প্যাক্টকে নিজেদের বিরুদ্ধে কোনো উদ্যোগ হিসেবে দেখে না। আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে এ উদ্যোগে অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে তেহরান।
চলমান সংঘাতের প্রসঙ্গে জলিল রহিমি জাহনাবাদি দাবি করেন, ইরান কেবল যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি বা ক্যাম্পে হামলা করেছে এবং কোনো ইসলামি রাষ্ট্রে হামলা করেনি। মক্কা প্যাক্টে ইরানকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হলে দেশটি সেই আমন্ত্রণ গ্রহণ করবে বলেও জানান তিনি।
দেড় সপ্তাহে মিল-কারখানায় জ্বালানি সরবরাহ: রিজভী
আগামী এক থেকে দেড় সপ্তাহের মধ্যে দেশের মিল-কারখানাগুলোতে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট এলাকায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এ কথা বলেন।রিজভী বলেন, দেশের বর্তমান জ্বালানি সংকটের পেছনে শুধু
১ ঘন্টা আগে
জনগণের স্বার্থবিরোধী পদক্ষেপ নেয়নি সরকার: রিজভী
দায়িত্ব নেওয়ার পর থেকে বর্তমান সরকার জনগণের স্বার্থের বিপরীতে কোনো পদক্ষেপ নেয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তার দাবি, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ায় সরকারের পাশাপাশি বিএনপির জনপ্রিয়তাও বেড়েছে।বুধবার (২ সেপ্টেম্বর) রাজধানীর ৩০০ ফিট সড়কের বসুন্ধরা কনভেনশন সেন্টার সংলগ্ন এলাকায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত বৃক্ষরোপণ...
১ ঘন্টা আগে
রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সঙ্গে আনসার ও ভিডিপি মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আইনশৃঙ্খলা রক্ষা ও গঠনমূলক কাজে আরও কার্যকর ভূমিকা রাখার জন্য আনসার ও ভিডিপির সদস্যদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আনসার ও
৭ ঘন্টা আগে
বিএনপির ৪৮ বছরে ৪৮ অর্জন তুলে ধরলেন মাহ্দী আমিন
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের সর্বস্তরের জনগণ, দলটির সমর্থক ও নেতাকর্মীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। একই সঙ্গে বিএনপির ৪৮ বছরের পথচলায় উল্লেখযোগ্য ৪৮টি অর্জনের তালিকা তুলে ধরেছেন তিনি।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া...
৭ ঘন্টা আগে
